০৫:৩৪ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

স্কুলের বাথরুমে ধূমপান: হংকংয়ে ৬ ছাত্রীর বিরুদ্ধে তদন্তে শিক্ষা অধিদপ্তর

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৪:৪২:৪৮ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬
  • ১৪ বার পঠিত হয়েছে

গতকাল মঙ্গলবার সামাজিক মাধ্যম ‘থ্রেডস’-এ ‘এক ঘরে ছয়জনের হটপট পার্টি’ শিরোনামে ২০ সেকেন্ডের একটি ভিডিও ক্লিপ প্রকাশিত হয়। পোস্টের তথ্য অনুযায়ী, ভিডিওটি মূলতঃ গত সপ্তাহে তরুণদের জনপ্রিয় প্ল্যাটফর্ম ‘স্ন্যাপচ্যাট’-এ রেকর্ড করা হয়েছিল।

ভিডিওটিতে দেখা যায়, স্কুলের পোশাক (ইউনিফর্ম) পরা ছয়জন ছাত্রী একটি শৌচাগারের কিউবিকলে গাদাগাদি করে দাঁড়িয়ে রয়েছে। শুরুতে তাদের হাসাহাসি ও মজা করতে দেখা গেলেও, ক্যামেরা ঘুরতেই দেখা যায় পেছনের এক ছাত্রী হাতে ই-সিগারেট ধরে রয়েছে। ক্যামেরায় ধরা পড়ার পর সে হেসে ভিক্টরি সাইন (V চিহ্ন) দেখায় এবং ক্লিপটি শেষ হওয়ার মুহূর্তে অন্য ছাত্রীরাও একই ভঙ্গিতে পোজ দেয়।

সামাজিক মাধ্যম ব্যবহারকারীরা জানিয়েছেন, ভিডিওতে দেখা যাওয়া ইউনিফর্মটি সুয়েন ওয়ান অঞ্চলের ‘পো লেউং কুক ইয়াও লিং সান কলেজ’-এর মাধ্যমিক শাখার ছাত্রীদের। ভিডিওটি ছড়িয়ে পড়ার পরপরই অনেক নাগরিক শিক্ষা অধিদপ্তর ও স্কুল কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ দায়ের করে আইনি ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

অধিদপ্তরর পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, শিক্ষার্থীদের সঠিক নৈতিক মূল্যবোধ ও আচরণ শেখাতে স্কুলকে তৎপরতা বাড়ানোর পরামর্শ দেওয়া হয়েছে। আমরা বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি এবং প্রয়োজনীয় সহায়তা দিচ্ছি।

দক্ষিণ চীন থেকে প্রকাশিত ‘সাউথ চীন মর্নিং পোস্ট’-কে দেওয়া সাক্ষাৎকারে ‘পো লেউং কুক ইয়াও লিং সান কলেজ’ কর্তৃপক্ষ জানায়, ঘটনায় জড়িত ছাত্রীদের অভিভাবকদের ডেকে পাঠানো হয়েছে এবং গুরুতর অপরাধ হিসেবে বিবেচনা করে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হচ্ছে।

হংকংয়ের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের ই-সিগারেট ব্যবহারের প্রবণতা নিয়ে সম্প্রতি একাধিক খবর প্রকাশ্যে এসেছে।

চলতি বছরের সেপ্টেম্বরে কাউলুন টং অঞ্চলের ১৩ বছর বয়সী তিন ছাত্রীকে শৌচাগারে ই-সিগারেটের মাধ্যমে ক্ষতিকর রাসায়নিক গ্রহণের সন্দেহে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। এর আগে সুয়েন ওয়ানের আরেকটি স্কুলের সিঁড়িতে ও টয়লেটে শিক্ষার্থীদের ধূমপান ও ই-সিগারেট খাওয়ার ছবি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছিল।

উল্লেখ্য, হংকংয়ে ২০২৬ সালের ৩০ এপ্রিল থেকে তামাক নিয়ন্ত্রণ সংক্রান্ত আইন আরও কঠোর করা হয়েছে। নতুন আইন অনুযায়ী, ব্যক্তিগত ব্যবহারের উদ্দেশ্যে হলেও পাবলিক প্লেসে (প্রকাশ্য স্থানে) যেকোনো ধরনের অলটারনেটিভ স্মোকিং প্রোডাক্ট (যেমন: ভ্যাপ পড, ই-লিকুইড বা ই-সিগারেট) সঙ্গে রাখা বা বহন করা আইনত দণ্ডনীয় অপরাধ।

চীনে বহুতল ভবনে আগুন, ১৪ জনের মৃত্যু

চীনে বহুতল ভবনে আগুন, ১৪ জনের মৃত্যু

চীনের উত্তরাঞ্চলীয় শানসি প্রদেশের একটি বহুতল ভবনে আগুন লেগে ১৪ জনের মৃত্যু হয়েছে। রোববার সন্ধ্যায় প্রদেশটির রাজধানী তাইইউয়ানে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সোমবার স্থানীয় কর্তৃপক্ষের বরাতে এ তথ্য জানিয়েছে বেইজিংভিত্তিক রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া।

এআইয়ের যুগে গণমাধ্যমের বিশ্বাসযোগ্যতা রক্ষার আহ্বান

কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) যুগে গণমাধ্যমের বিশ্বাসযোগ্যতা রক্ষার আহ্বান জানিয়েছেন বিশ্বের শীর্ষস্থানীয় সংবাদমাধ্যমের প্রতিনিধিরা। বেইজিংয়ে আয়োজিত সপ্তম বিশ্ব গণমাধ্যম সম্মেলনে বক্তারা এসব কথা বলেন…

জনপ্রিয় টার্গেট

সাপ দিয়ে নতুন চুক্তির ঘোষণা দিলেন আর্জেন্টাইন ফরোয়ার্ড

স্কুলের বাথরুমে ধূমপান: হংকংয়ে ৬ ছাত্রীর বিরুদ্ধে তদন্তে শিক্ষা অধিদপ্তর

প্রকাশ: ০৪:৪২:৪৮ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬