০৯:৩৩ পূর্বাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ট্রাম্পের পোস্টে মোদির নাম রাখতে লবিং ফার্মকে মাসে ৭৫ হাজার ডলার দিত ভারত

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৯:১৬:২২ পূর্বাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬
  • ৩ বার পঠিত হয়েছে

প্রতিবেদন অনুযায়ী, মার্কারির দাখিল করা নথিতে ট্রাম্পের ওই অভিনন্দনবার্তার পাশাপাশি এক্সে প্রকাশিত একটি পোস্টের কথাও উল্লেখ করা হয়েছে। পোস্টটিতে জুন মাসে ভারতের সবচেয়ে দীর্ঘ সময় দায়িত্ব পালনকারী প্রধানমন্ত্রী হওয়ার জন্য নরেন্দ্র মোদিকে অভিনন্দন জানান ট্রাম্প।

২০২৫ সালের এপ্রিলে ভারত জেসন মিলারের প্রতিষ্ঠানকে নিয়োগ দেয়। চলতি বছরের এপ্রিলে চুক্তির মেয়াদ আরও এক বছরের জন্য বাড়ানো হয়। তবে মিলার ট্রাম্প প্রশাসনে ‘বিশেষ সরকারি কর্মচারী’ হিসেবে যোগ দেওয়ার পর গত ২৩ জুন চুক্তিটি বাতিল করা হয়। ওয়াশিংটনে অবস্থিত ভারতীয় দূতাবাসের সঙ্গে এসএইচডব্লিউ পার্টনার্স এলএলসির চুক্তি হয়েছিল। চুক্তি অনুযায়ী, প্রতিষ্ঠানটিকে মাসিক ১ লাখ ৫০ হাজার ডলার পারিশ্রমিক দেওয়ার কথা ছিল।

চুক্তির নথিতে প্রতিষ্ঠানটির দায়িত্বের পরিধি সম্পর্কে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র সরকার, কংগ্রেস, অঙ্গরাজ্য সরকার, শিক্ষাপ্রতিষ্ঠান, থিংকট্যাংক এবং অন্যান্য প্রাসঙ্গিক অংশীজনদের কাছে নীতিগত বিষয়ে কৌশলগত পরামর্শ দেওয়া, কার্যকর পরিকল্পনা প্রণয়ন এবং সরকারি পর্যায়ে সম্পর্ক উন্নয়নে সহায়তা করা।

যুক্তরাষ্ট্রের ফরেন এজেন্টস রেজিস্ট্রেশন অ্যাক্ট অনুযায়ী, বিদেশি কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের হয়ে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনাকারী ‘বিদেশি মক্কেলের এজেন্টদের’ নির্দিষ্ট সময় পরপর সংশ্লিষ্ট মক্কেলের সঙ্গে তাদের সম্পর্ক, পরিচালিত কার্যক্রম এবং এ বাবদ পাওয়া আর্থিক পারিশ্রমিকের তথ্য প্রকাশ করতে হয়।

ফারার আওতায় দাখিল করা নথি অনুযায়ী, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর ভারত সফরের আগে মে মাসে জেসন মিলারের প্রতিষ্ঠান ভারতের প্রতিনিধিদের সঙ্গে হোয়াইট হাউসের কয়েকজন কর্মকর্তার ফোনালাপের ব্যবস্থা করে। এসব ফোনালাপে অংশ নেওয়া মার্কিন কর্মকর্তাদের মধ্যে ছিলেন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট, উপ–জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইকেল নিডহ্যাম এবং সন্ত্রাসবাদ ও আর্থিক গোয়েন্দাবিষয়ক আন্ডার সেক্রেটারি জিন ল্যাঞ্জ।

নকশালরা জঙ্গল থেকে নিশ্চিহ্ন হলেও চেতনায় রয়ে গেছে: নরেন্দ্র মোদি

ভারতের ছত্তিশগড়ের বস্তারে নকশালবিরোধী অভিযানে মোতায়েন নিরাপত্তা বাহিনীর সদস্যদের সঙ্গে দীপাবলি উদযাপন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মাওবাদী বা নকশাল হুমকির বিরুদ্ধে কয়েক দশকের দীর্ঘ লড়াইয়ে ভারতের অভূতপূর্ব জয়ের পর এটিকে দেশের প্রথম ‘নকশালমুক্ত দীপাবলি’ হিসেবে অভিহিত করেন তিনি…

বৃন্দাবনের ধর্মগুরুর বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ

উত্তর প্রদেশের মথুরা–বৃন্দাবনের ধর্মগুরু ইন্দ্রদেব মহারাজের বিরুদ্ধে এক নারী ভক্তকে যৌন নির্যাতন, শ্লীলতাহানি এবং ব্ল্যাকমেলের অভিযোগে উঠেছে। সেই অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যে মামলাও দায়ের করা হয়েছে। ভুক্তভোগী নারী মহারাষ্ট্রের পুনের বাসিন্দা।

উত্তরপ্রদেশে উস্তাদ বিসমিল্লাহ খাঁর বাড়ি ভাঙা নিয়ে বিতর্ক

উত্তর প্রদেশের বারাণসীতে অবস্থিত প্রখ্যাত সানাইবাদক ও ভারতরত্নপ্রাপ্ত ওস্তাদ বিসমিল্লাহ খাঁর বাড়ির একাংশ ভেঙে ফেলা হয়েছে। বারাণসী পৌর করপোরেশন জানিয়েছে, বাড়িটির জীর্ণ অবস্থার কথা জানিয়ে আগেই বিসমিল্লাহ খাঁর পরিবারের সদস্যদের নোটিশ দেওয়া হয়েছিল।

জনপ্রিয় টার্গেট

গাজীপুরে কর্মস্থলে ফিরছেন শ্রমিকেরা, নিরাপত্তায় ২৫ প্লাটুন বিজিবি-আনসার ও এসআরবি

ট্রাম্পের পোস্টে মোদির নাম রাখতে লবিং ফার্মকে মাসে ৭৫ হাজার ডলার দিত ভারত

প্রকাশ: ০৯:১৬:২২ পূর্বাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬