০৯:১২ পূর্বাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ইরানের সঙ্গে ফের যুদ্ধের সম্ভাবনা খুবই কম, তবে আমরা প্রস্তুত: ট্রাম্প

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৯:০১:২৫ পূর্বাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬
  • ৪ বার পঠিত হয়েছে

ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা এবং হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার বিষয়ে অগ্রগতি হলে নতুন করে সামরিক অভিযানের প্রয়োজন হবে না বলে মনে করেন তিনি। তবে তেহরান একটি শক্তিশালী চুক্তিতে স্বাক্ষর করবে কি না, তার ওপর পরিস্থিতি নির্ভর করছে বলে জানান মার্কিন প্রেসিডেন্ট।

সিএনএন-এর সাংবাদিক জিম স্কিউটোর সঙ্গে ২০ মিনিটের ফোনালাপে ট্রাম্প বলেন, ‘তারা একটি শক্তিশালী চুক্তিতে স্বাক্ষর করলে নতুন করে সামরিক পদক্ষেপের প্রয়োজন হওয়ার সম্ভাবনা খুবই কম।’ ইরানের অর্থনৈতিক পরিস্থিতি তুলে ধরে তিনি দাবি করেন, দেশটিতে মূল্যস্ফীতি ৩০১ শতাংশে পৌঁছেছে এবং মার্কিন নিষেধাজ্ঞার কারণে দেশটির অর্থনীতি ক্রমেই দুর্বল হয়ে পড়ছে। ট্রাম্প বলেন, ‘আমরা তাদের সামরিকভাবে আঘাত করেছি। চাইলে তাদের পুরোপুরি ধ্বংস করে দিতে পারি। তবে আবারও বলছি, নতুন করে হামলার প্রয়োজন হওয়ার সম্ভাবনা খুবই কম।’

যুদ্ধ শুরুর আট মাস পরও যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে অচলাবস্থা বিরাজ করছে। সামরিক তৎপরতা ও কূটনৈতিক আলোচনায় উল্লেখযোগ্য অগ্রগতি না হলেও হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী তেলবাহী ট্যাংকারগুলো ইরানের হামলার শিকার হচ্ছে।

এদিকে, ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে তথ্য দিতে সর্বোচ্চ ২ কোটি ডলার পুরস্কার ঘোষণা করেছে মার্কিন সামরিক বাহিনী। পাশাপাশি স্থলপথে ইরানের উন্নত অস্ত্র ও সামরিক সরঞ্জাম পরিবহন ঠেকাতে একটি বিশেষ টাস্কফোর্স গঠন করেছে ওয়াশিংটন। সাক্ষাৎকারে মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক প্রস্তুতির বিষয়টিও তুলে ধরেন ট্রাম্প। তিনি বলেন, ‘আমরা এর জন্য প্রস্তুত। এখানে আমাদের তিনটি বিমানবাহী রণতরি রয়েছে। আরেকটি মাত্র এসে পৌঁছেছে। সবগুলোই পূর্ণাঙ্গ প্রস্তুত অবস্থায় রয়েছে।’

নতুন করে সামরিক অভিযান শুরু হলে ইরানের বিদ্যুৎকেন্দ্র ও সেতুসহ গুরুত্বপূর্ণ অবকাঠামোতে হামলার পরিকল্পনাও রয়েছে বলে জানান তিনি। ট্রাম্পের দাবি, ইরানের ৩৮টি সেতু এক ঘণ্টার মধ্যেই ধ্বংস করে দিতে পারবে যুক্তরাষ্ট্র। তবে এসব অবকাঠামো ধ্বংস করতে চান না বলেও মন্তব্য করেন তিনি। তাঁর মতে, সেগুলো পুনর্নির্মাণ করতে প্রায় ১০ বছর সময় লাগতে পারে।

এদিকে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা প্রশমনে মধ্যপ্রাচ্যে কূটনৈতিক তৎপরতা বেড়েছে। শুক্রবার কাতার জানিয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প দেশটির আমির শেখ তামিম বিন হামাদ আল থানিকে ফোন করে উত্তেজনা কমানোর বিষয়ে আলোচনা করেছেন। এর আগে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, ওমান, পাকিস্তান, কুয়েত, জর্ডান, তুরস্ক, সাইপ্রাস ও কাতারের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে কথা বলেন।

তবে আলোচনায় দ্রুত কোনো সমাধান আসার সম্ভাবনা দেখছেন না মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। রোববার প্যারিসে জি-৭ পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে যোগ দিতে যাওয়ার আগে ফ্লোরিডায় সাংবাদিকদের তিনি বলেন, ইরানের দাবিগুলো শুধু অগ্রহণযোগ্যই নয়, কিছু ক্ষেত্রে অযৌক্তিক ও বাস্তবতাবিবর্জিত।

অন্যদিকে, ইরানের সামরিক সক্ষমতা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করেছেন ট্রাম্প। তাঁর ভাষ্য, ইরানের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। বর্তমানে দেশটির ক্ষেপণাস্ত্র সক্ষমতার মাত্র ১০ শতাংশ এবং ড্রোন উৎপাদন ও ব্যবহারের সক্ষমতার ১৫ শতাংশ অবশিষ্ট রয়েছে। অধিকাংশ সামরিক কারখানা ধ্বংস হয়ে যাওয়ায় দেশটির অস্ত্র উৎপাদনও সীমিত হয়ে পড়েছে বলে দাবি করেন তিনি।

সাক্ষাৎকারের শেষ পর্যায়ে ট্রাম্প আবারও বলেন, ইরানের বিরুদ্ধে নতুন করে সামরিক অভিযান চালানোর প্রয়োজন হওয়ার সম্ভাবনা খুবই কম। তাঁর দাবি, ‘তারা একটি চুক্তিতে পৌঁছাতে মরিয়া।’

মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবি: লড়াইয়ের প্রস্তুতি ট্রাম্পের

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের বড় জয়ের পর নতুন রাজনৈতিক বাস্তবতার মুখোমুখি হতে যাচ্ছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে বিরোধীদের চাপে পিছু হটার বদলে লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছেন তিনি। ডেমোক্র্যাট আইনপ্রণেতারা তাঁর প্রশাসনের সদস্যদের বিরুদ্ধে তদন্ত ও অভিশংসনের…

স্টিফেন মিলারের চিফ অব স্টাফ হওয়ার নেপথ্যে তাঁর স্ত্রী কেটি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অন্যতম বিশ্বস্ত ও প্রভাবশালী উপদেষ্টা স্টিফেন মিলার। তাঁকে হোয়াইট হাউসের নতুন চিফ অব স্টাফ করা হয়েছে। ট্রাম্পের এই সিদ্ধান্তের পেছনে রয়েছে স্টিফেন মিলারের স্ত্রী কেটি মিলারের কয়েক সপ্তাহব্যাপী ব্যাকস্টেজ লবিং ও সমন্বিত প্রচেষ্টা…

প্রতি পোস্টে ৫০০০ ডলার নেন লরা লুমার, ট্রাম্প ঘনিষ্ঠতা যার ঈর্ষণীয়

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অন্যতম ঘনিষ্ঠ ও প্রভাবশালী কট্টর ডানপন্থী অনলাইন অ্যাক্টিভিস্ট লরা লুমারের বিরুদ্ধে অর্থের বিনিময়ে সামাজিক মাধ্যমে রাজনৈতিক পোস্ট করার অভিযোগ উঠেছে।

জনপ্রিয় টার্গেট

ইরানের সঙ্গে ফের যুদ্ধের সম্ভাবনা খুবই কম, তবে আমরা প্রস্তুত: ট্রাম্প

ইরানের সঙ্গে ফের যুদ্ধের সম্ভাবনা খুবই কম, তবে আমরা প্রস্তুত: ট্রাম্প

প্রকাশ: ০৯:০১:২৫ পূর্বাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬