ভারতের রাজস্থানে বাস খাদে পড়ে ৫ নারীসহ নিহত ৮, আহত ১৭

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৩:৪২:৪৫ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
  • ৯ বার পঠিত হয়েছে

পুলিশের বরাতে প্রতিবেদনে আরও বলা হয়, ২৭ যাত্রী নিয়ে বাসটি মধ্যপ্রদেশের ভোপাল থেকে খাটু শ্যামজির উদ্দেশে যাচ্ছিল।

একজন কর্মকর্তা জানিয়েছেন, সকাল আটটার দিকে তাঁরা দুর্ঘটনার খবর পান। ঘটনাস্থল থেকে সাতজনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। আহত ব্যক্তিদের চিকিৎসা দেওয়া হচ্ছে। এখন পর্যন্ত তাঁদের কারও অবস্থা আশঙ্কাজনক নয় বলে জানিয়েছেন ওই কর্মকর্তা।

নিহত আটজনের মধ্যে পাঁচজন নারী। তাঁদের পরিচয় শনাক্ত করা হয়েছে। তাঁরা হলেন অরুণা, বৈষ্ণবী, ত্রিশা, কৃষ্ণা, অনিতা, ওম, সূর্যবংশী ও রাজু।

আহতদের কোটার এমবিএস হাসপাতাল ও নিউ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। কোটার জেলা প্রশাসক পীযূষ সামারিয়া ও পুলিশের আইজি হরেন্দ্র মাহাওয়ারও এমবিএস হাসপাতালে পৌঁছেছেন।

পুলিশ জানিয়েছে, বাসচালক গাড়ি চালানোর সময় তন্দ্রাচ্ছন্ন হয়ে পড়েন। এতে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের রেলিং ভেঙে খাদে পড়ে যায়। দুর্ঘটনার পর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। আহতদের দ্রুত হাসপাতালে পাঠানো হয়। আহতরা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।

দুর্ঘটনা সম্পর্কে পুলিশের অতিরিক্ত সুপারিনটেনডেন্ট (এএসপি) রাম কল্যাণ মীনা বলেন, ‘একটি মিনিবাসে কয়েকজন যাত্রী ভোপাল থেকে খাটু শ্যামজির উদ্দেশে যাচ্ছিলেন। কোটার সিমলিয়া থানার আওতাধীন এলাকায় আট লেনের এক্সপ্রেসওয়ে দিয়ে চলার সময় চালক সম্ভবত তন্দ্রাচ্ছন্ন হয়ে পড়েন। এতে বাসটি একটি কালভার্টের নিচে পড়ে যায়।’

তিনি আরও বলেন, ‘প্রায় আটজন নিহত হয়েছেন। আহত ১৫ থেকে ১৭ জন মেডিকেল কলেজ ও এমবিএস হাসপাতালে চিকিৎসাধীন।’

দুর্ঘটনার কারণ অনুসন্ধানে ভারতের জাতীয় মহাসড়ক কর্তৃপক্ষ (এনএইচএআই), জেলা প্রশাসন ও পুলিশ যৌথভাবে তদন্ত করবে বলেও জানান এএসপি।

এ দিকে আহতদের দেখতে নিউ মেডিকেল কলেজ হাসপাতালে গিয়েছেন লোকসভার স্পিকার ও কোটার সংসদ সদস্য ওম বিড়লা। সেখানে তিনি তাঁদের শারীরিক অবস্থা ও চিকিৎসার বিষয়ে খোঁজখবর নেন। সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন। পাশাপাশি দুর্ঘটনার কারণ অনুসন্ধানেরও নির্দেশ দেন তিনি।

এ ছাড়া দুর্ঘটনাপ্রবণ এলাকাগুলো, যেগুলো ‘ব্ল্যাক স্পট’ নামে পরিচিত, দ্রুত চিহ্নিত করে প্রয়োজনীয় সংশোধনমূলক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন ওম বিড়লা।

পুলিশকে ফাঁকি দিয়ে বিক্ষোভে যাওয়ার অনলাইন গেম ভাইরাল ভারতে

ভারতে বেকারত্ব, পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস ও ভোটার তালিকা সংশোধন নিয়ে তরুণদের বিক্ষোভের মধ্যে জনপ্রিয় হয়ে উঠেছে রাজনৈতিক ব্যঙ্গনির্ভর অনলাইন গেম। এসব গেমে পুলিশের বাধা এড়িয়ে বিক্ষোভস্থলে পৌঁছানো কিংবা আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করার মতো বিষয় তুলে ধরা হয়েছে।

অভিজিৎ দীপকের পর নেহা বোরাও আটক

অভিজিৎ দীপকের পর নেহা বোরাও আটক

ভারতের রাজধানী নয়াদিল্লিতে তীব্র উত্তেজনা বিরাজ করছে। আজ শুক্রবার রাজধানীজুড়ে কড়া নিরাপত্তা জারি থাকা সত্ত্বেও বিক্ষোভের প্রস্তুতি নিয়েছিল ককরোচ জনতা পার্টি (সিজেপি)। তবে তার আগেই সিজেপি প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকেকে গ্রেপ্তার করা হয়েছে। এরপর গ্রেপ্তার করা হয়েছে অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের…

নিজ বাসা থেকে আটক ককরোচ পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে

ভারতের দিল্লিতে ‘লেহরা দো তিরঙ্গা’ (জাতীয় পতাকা ওড়াও) মিছিল শুরুর কয়েক মিনিট আগে আজ শুক্রবার (১৬ অক্টোবর) নিজ বাড়ি থেকে আটক হয়েছেন ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে।

জনপ্রিয় টার্গেট

ভারতের রাজস্থানে বাস খাদে পড়ে ৫ নারীসহ নিহত ৮, আহত ১৭

প্রকাশ: ০৩:৪২:৪৫ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬