০৪:৫৭ অপরাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মার্কিন কারাগারে নিয়মিত কোরআন ও বাইবেল পড়ছেন মাদুরো

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৪:৪৭:৪৯ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬
  • ২ বার পঠিত হয়েছে

কারাগারের চার দেয়ালের মধ্যে অবসর সময় কাটাতে গিয়ে ভেনেজুয়েলার সাবেক এই সমাজতান্ত্রিক নেতা এখন ধর্মীয় ও দার্শনিক বইপাঠে ডুবে রয়েছেন। মাদুরোর বর্তমান জীবন সম্পর্কে অবগত একাধিক সূত্রের বরাতে এই চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে।

গোপনীয়তার শর্তে সূত্রগুলোর বরাত দিয়ে দ্য নিউইয়র্ক টাইমস জানায়, কারাবন্দী হওয়ার পর থেকে মাদুরো তাঁর দিনের বেশির ভাগ সময় বিভিন্ন ধর্মীয় গ্রন্থ, বিশেষ করে বাইবেল ও পবিত্র কোরআন পড়ে কাটাচ্ছেন। এ ছাড়া তিনি নিয়মিত কারাগারের যাজক এবং একজন ইহুদি রাব্বির সঙ্গেও ধর্মীয় বিষয়ে আলোচনা করছেন।

রাজনৈতিক ক্যারিয়ারে ক্যাথলিক খ্রিষ্টান হিসেবে পরিচিত মাদুরো ভেনেজুয়েলার দ্রুত বর্ধনশীল ইভানজেলিক্যাল খ্রিষ্টানদের ভোট পেতে সব সময় সচেষ্ট ছিলেন। পাশাপাশি তিনি, তাঁর স্ত্রী সিলিয়া ফ্লোরেস এবং উত্তরসূরি ডেলসি রদ্রিগেজ ভারতের প্রয়াত বিতর্কিত গুরু সত্য সাঁই বাবার অনুসারী ছিলেন।

তবে প্রকাশ্যে নিজেকে ইহুদি বংশোদ্ভূত (সেফার্ডিক জুইশ) দাবি করলেও কারাবন্দী হওয়ার আগে ইহুদি ধর্মের প্রতি কোনো বিশেষ আগ্রহ দেখাননি মাদুরো। মার্কিন জেলে যাওয়ার পরই রাব্বির সঙ্গে তাঁর এই ধর্মীয় মেলবন্ধন শুরু হলো।

উল্লেখ্য, লাতিন আমেরিকার শীর্ষ নেতাদের মধ্যে ধর্মের প্রতি এমন ঝোঁক নতুন নয়। আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ার মিলেই নিয়মিত তোরাহ (ইহুদি ধর্মগ্রন্থ) পাঠ করেন এবং মধ্যপ্রাচ্যের দেশ ইসরায়েল সফর করেন।

নিউইয়র্কের ব্রুকলিনে অবস্থিত আনুমানিক ১ হাজার ৩০০ বন্দীর এই মেট্রোপলিটন ডিটেনশন সেন্টারটি দীর্ঘদিন ধরে সহিংসতা ও চরম কর্মী সংকটে ভুগছে। অতীতে র‍্যাপার শন কম্বস (পি ডিডি), ক্রিপ্টো-কিং সাম ব্যাংকম্যান-ফ্রিড এবং লুইগি মাঙ্গিওনের মতো হাই-প্রোফাইল বন্দীরা এই কারাগারে ছিলেন।

তথ্য অনুযায়ী, কারাগারে আসার পর মাদুরো দ্রুত ওজন হারিয়েছেন। প্রেসিডেন্ট থাকাকালীন তিনি ‘প্যালিও ডায়েট’ (প্রস্তর যুগের খাবারের প্যাটার্ন) অনুসরণ করতেন। তবে কারাগারে নিম্নমানের খাবারের কারণে সাম্প্রতিক মাসগুলোতে তিনি অনেকটাই রোগা হয়ে গেছেন এবং খাবার নিয়ে অভিযোগ প্রকাশ করেছেন।

মাদুরোর স্ত্রী, ভেনেজুয়েলার ৭০ বছর বয়সী সাবেক ফার্স্ট লেডি সিলিয়া ফ্লোরেসের শারীরিক অবস্থা আরও বেশি সংকটাপন্ন।

আদালতের নথি অনুযায়ী, গ্রেপ্তারের সময় জরায়ু অস্ত্রোপচারের পর চিকিৎসা নিচ্ছিলেন ফ্লোরেস। সম্প্রতি বুকের ব্যথার কারণে তাঁকে নাইট্রোগ্লিসারিন দেওয়া হয়েছে, এর মধ্যে তাঁর দুটি দাঁত পড়ে গেছে এবং তাঁর ওজন ২৫ পাউন্ডেরও বেশি কমে গেছে।

কারাগারে তিন মাস একাকী কারাবাস শেষে সাধারণ বন্দীদের কক্ষে স্থানান্তরের পর একটি মারামারি থামানোর জন্য নিক্ষিপ্ত টিয়ার গ্যাসের প্রভাবেও তিনি অসুস্থ হয়ে পড়েন। গত জুলাই মাসে তাঁর মৃদু হার্টঅ্যাটাক হয়েছিল বলে ধারণা করছেন তাঁর আইনজীবীরা।

শারীরিক অবস্থার অবনতি দেখিয়ে জামিনের আবেদন করা হলেও মার্কিন বিচারক অ্যালভিন কে হেলারস্টেইন তা নাকচ করে দেন। গত মাসে ৯২ বছর বয়সে বিচারক হেলারস্টেইন মৃত্যুবরণ করায় বর্তমানে বিচারক অ্যানালিসা টরেস মামলাটির দায়িত্ব নিয়েছেন।

চলতি বছরের ৩ জানুয়ারি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সরাসরি নির্দেশে মার্কিন স্পেশাল ফোর্সের সৈন্যরা ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে অভিযান চালিয়ে রাতারাতি মাদুরোর প্রহরীদের পরাস্ত করে তাঁকে ও তাঁর স্ত্রীকে ধরে যুক্তরাষ্ট্রে নিয়ে আসে।

যুক্তরাষ্ট্রে হাজার হাজার টন কোকেন পাচারের ষড়যন্ত্র এবং মারাত্মক দুর্নীতিসহ একাধিক অপরাধের অভিযোগে অভিযুক্ত হয়েছেন মাদুরো ও তাঁর স্ত্রী। দুজনেই আদালতে নিজেদের নির্দোষ দাবি করেছেন। আগামী বছর তাঁদের মূল বিচারকাজ শুরু হওয়ার কথা রয়েছে।

ক্ষমতায় থাকার সময় ভেনেজুয়েলায় চরম খাদ্য সংকট তৈরি এবং ক্ষমতা টিকিয়ে রাখতে মার্কিন নাগরিকসহ বন্দীদের ওপর নির্যাতনের নির্দেশ দেওয়ার অভিযোগ রয়েছে মাদুরোর বিরুদ্ধে। তাঁর আইনি দল এ বিষয়ে সংবাদমাধ্যমের কাছে কোনো মন্তব্য করতে রাজি হয়নি।

ব্যাংক কেলেঙ্কারিতে অভিশংসনের পর গ্রেপ্তার প্যারাগুয়ের প্রেসিডেন্ট

একটি ডিজিটাল ব্যাংকের পতনের জেরে অভিশংসিত হয়েছেন প্যারাগুয়ের প্রেসিডেন্ট ৪৫ বছর বয়সী সান্তিয়াগো পেনা। ব্যাংকটি দেউলিয়া হয়ে যাওয়ায় সঞ্চয় ও পেনশনের অর্থ তুলতে পারছেন না প্রায় ৩০ লাখ আমানতকারী। সেই ব্যাংকের উল্লেখযোগ্য পরিমাণ শেয়ারের মালিকা ছিলেন প্রেসিডেন্ট পেনা।

ব্যাংক কেলেঙ্কারিতে প্যারাগুয়ের প্রেসিডেন্টের নাম, পদত্যাগপত্র নিচ্ছে না পার্লামেন্ট

ডিজিটাল ঋণদাতা প্রতিষ্ঠান উয়েনো ব্যাংকের পতনকে কেন্দ্র করে সৃষ্ট সংকটের জেরে প্যারাগুয়ের প্রেসিডেন্ট সান্তিয়াগো পেনার পদত্যাগপত্র গ্রহণ করেনি দেশটির কংগ্রেস। বরং তাঁর বিরুদ্ধে অভিশংসন প্রক্রিয়া শুরু করেছে আইনসভা। স্থানীয় সময় গতকাল বৃহস্পতিবার নিম্নকক্ষের সদস্যরা ৭৮-০ ভোটে অভিশংসনের পক্ষে রায় দেন।

প্যারাগুয়েতে ব্যাংক দেউলিয়া হয়ে ৩০ লাখ লোকের আমানত স্থগিত, প্রেসিডেন্টের পদত্যাগ ঘোষণা

লাতিন আমেরিকার দেশ প্যারাগুয়েতে রাজনৈতিক ও আর্থিক সংকটে ব্যাংকিং ব্যবস্থা ভেঙে পড়েছে। এই ঘটনার পর পদত্যাগ করেছেন দেশটির ডানপন্থী প্রেসিডেন্ট সান্তিয়াগো পেনা। স্থানীয় সময় গতকাল বৃহস্পতিবার এক ভিডিও বার্তায় পদত্যাগের ঘোষণা দেন তিনি।

জনপ্রিয় টার্গেট

এক দিন আগে জামিন, কারামুক্তির দিন হাসপাতালে মৃত্যু আওয়ামী লীগ নেতার

মার্কিন কারাগারে নিয়মিত কোরআন ও বাইবেল পড়ছেন মাদুরো

প্রকাশ: ০৪:৪৭:৪৯ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬