দরুদ শরিফ কখন পড়বেন, ফজিলত কী?

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৭:১১:৫৬ পূর্বাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬
  • ৮ বার পঠিত হয়েছে

‘দরুদ’ ফারসি শব্দ, যার অর্থ শুভকামনা বা কল্যাণ প্রার্থনা। পরিভাষায় নবীজির প্রতি শুভকামনা প্রকাশ করাকে দরুদ বলা হয়। দোয়া কবুলের শর্ত হিসেবে দোয়ার শুরুতে ও শেষে দরুদ পাঠ করা অত্যন্ত জরুরি। হজরত ওমর ফারুক (রা.) বলেছেন, দোয়া ততক্ষণ পর্যন্ত আসমান ও জমিনের মাঝখানে আটকে থাকে, যতক্ষণ না নবীজির ওপর দরুদ পড়া হয়। (জামে তিরমিজি)

১. যে ব্যক্তি একবার দরুদ পাঠ করবে, আল্লাহ তাআলা তার ওপর দশবার রহমত বর্ষণ করবেন, তার দশটি গুনাহ ক্ষমা করবেন এবং মর্যাদার দশটি স্তর বৃদ্ধি করে দেবেন। (সুনানে নাসায়ি)

২. কিয়ামত দিবসে ওই ব্যক্তিই নবীজির সবচেয়ে কাছাকাছি থাকবে, যে দুনিয়াতে তাঁর ওপর বেশি বেশি দরুদ পাঠ করবে। (জামে তিরমিজি)

৩. যে ব্যক্তির সামনে নবীজির নাম উচ্চারিত হয় অথচ সে দরুদ পড়ে না, হাদিসের ভাষায় সে কৃপণ ও দুর্ভাগা।

সাধারণত পবিত্র অবস্থায় যেকোনো সময় দরুদ পড়া যায়। তবে বিশেষ কিছু সময়ে দরুদ পাঠ করতে হয়। যেমন—

ক. দুই রাকাত বিশিষ্ট নামাজের দ্বিতীয় রাকাতে এবং চার রাকাতবিশিষ্ট নামাজের শেষ বৈঠকে তাশাহুদের পর।

খ. নবীজির নাম শুনলে বা উচ্চারণ করলে।

গ. যেকোনো দোয়া করার আগে ও পরে।

ঘ. কোনো মজলিশ বা বৈঠক থেকে ওঠার আগে।

ঙ. আজানের পর নির্ধারিত দোয়া পড়ার আগে।

চ. মসজিদে প্রবেশের সময় এবং মদিনায় রওজা জিয়ারতের সময়।

ছ. কোনো বই, চিঠি বা লেখালেখির শুরুতে।

নিয়মিত দরুদ পাঠের মাধ্যমে মুমিন বান্দা আল্লাহর সন্তুষ্টি, অফুরন্ত সওয়াব এবং পরকালে রাসুল (সা.)-এর শাফায়াত লাভ করতে পারে।

ইস্তিগফারের ফজিলত ও গুরুত্ব

ইস্তিগফারের ফজিলত ও গুরুত্ব

নবী-রাসুল ছাড়া পৃথিবীর কোনো মানুষই নিষ্পাপ নয়। আমরা নানাভাবে প্রতিদিন ভুল ও অপরাধে লিপ্ত হই। তাই আল্লাহর দরবারে বেশি বেশি তওবা ও ইস্তিগফার করা মুমিনের অন্যতম প্রধান কর্তব্য। ইস্তিগফার অর্থ আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা। বান্দা কোনো গুনাহে লিপ্ত হওয়ার পর অনুতপ্ত হৃদয়ে যখন ক্ষমা চায়, শরিয়তের ভাষায়

আজকের নামাজের সময়সূচি: ০১ নভেম্বর ২০২৬

আজকের নামাজের সময়সূচি: ০১ নভেম্বর ২০২৬

নামাজ আমাদের জীবনের এক অবিচ্ছেদ্য অংশ। একজন মুমিনের জন্য নামাজ হলো আধ্যাত্মিক প্রশান্তি ও জীবনের বরকত লাভের সর্বোত্তম মাধ্যম। প্রতিদিন সময়মতো নামাজ আদায় করা প্রতিটি মুসলমানের ওপর ফরজ। নিচে ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার জন্য আজকের নামাজের সময়সূচি তুলে ধরা হলো।

বিড়ি খেলে কি অজু ভেঙে যায়?

সিগারেট /বিড়ি খেলে কি অজু ভেঙে যায়?

দৈনন্দিন জীবনে অজু করার পর নানা প্রয়োজনে অনেকে পানাহার করেন, আবার কেউ ধূমপানও করে থাকেন। স্বাভাবিক খাবারের কারণে অজু ভাঙে না—এটি সবার জানা। কিন্তু প্রশ্ন হলো, অজুর পর বিড়ি বা সিগারেট খেলে কি অজু ভেঙে যায়? নাকি সেই অজুতেই নামাজ আদায় ও পবিত্র কোরআন স্পর্শ করা যাবে? শরিয়তের দৃষ্টিতে এ বিষয়ে স্পষ্ট

জনপ্রিয় টার্গেট

দরুদ শরিফ কখন পড়বেন, ফজিলত কী?

প্রকাশ: ০৭:১১:৫৬ পূর্বাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬