চাঁদের আবর্তনের নিয়ম অনুযায়ী প্রতিবছর ইংরেজি ক্যালেন্ডারে পবিত্র রমজান মাস ১০ থেকে ১২ দিন এগিয়ে আসে। সেই ধারাবাহিকতায় ২০২৬ সালের তুলনায় ২০২৭ সালের রমজান মাস ১০ থেকে ১১ দিন আগে শুরু হওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে।
হিজরি বর্ষপঞ্জির নবম মাস পবিত্র রমজান বিশ্ব মুসলিম উম্মাহর কাছে অসীম সওয়াব ও আত্মশুদ্ধির মাস। এই বরকতময় মাসেই মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর ওপর পবিত্র কোরআন নাজিল শুরু হয়। রমজান মাসে মুসলমানরা সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত সব ধরনের পানাহার থেকে বিরত থেকে সিয়াম সাধনা করেন। পাশাপাশি ফরজ নামাজের পাশাপাশি তারাবি, কোরআন তিলাওয়াত, দান-সদকা ও ইবাদত-বন্দেগির মাধ্যমে মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনে সচেষ্ট থাকেন।
২০২৭ সালের পবিত্র রমজানকে সামনে রেখে বিশ্বের বিভিন্ন মুসলিম দেশের মতো আমাদের দেশেও মসজিদ প্রস্তুতকরণ, দাতব্য কার্যক্রম পরিচালনা ও সার্বিক প্রস্তুতি শুরু হবে।
এদিকে বাংলাদেশে যথাসময়ে জাতীয় চাঁদ দেখা কমিটির আনুষ্ঠানিক বৈঠকের পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ রমজান ও ঈদের চূড়ান্ত তারিখ ঘোষণা করবে।

দৈনিক টার্গেট 



























