ঢাকা ০৬:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

অজু ছাড়া কোরআন তিলাওয়াত করা যাবে কি ?

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৯:০১:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
  • ১৮ বার পঠিত হয়েছে

মুখস্থ কোরআন তিলাওয়াতের জন্য কি অজু জরুরি?

শরীর ও কাপড় পবিত্র থাকলে এবং গোসল ফরজ হওয়ার মতো অপবিত্রতা না থাকলে অজু ছাড়াও মুখস্থ কোরআন তিলাওয়াত করা যায়। এ ক্ষেত্রে অজু না থাকার কারণে তিলাওয়াতে কোনো বাধা নেই। কেউ বসে, শুয়ে, দাঁড়িয়ে, গাড়িতে কিংবা কাজের ফাঁকে ফাঁকেও মুখস্থ আয়াত পড়তে পারেন। তবে অজু অবস্থায় কোরআন তিলাওয়াত করা উত্তম ও অধিক আদবের বিষয়।

কোরআন শরিফ স্পর্শ করে পড়তে অজু লাগবে কি?

পবিত্র কোরআন হাতে নিয়ে বা পৃষ্ঠা উল্টিয়ে তিলাওয়াত করতে চাইলে অজু থাকা জরুরি। অধিকাংশ ইসলামি ফকিহের মতে, অজু ছাড়া সরাসরি কোরআন শরিফ স্পর্শ করা জায়েজ নয়। এ বিষয়ে রাসুলুল্লাহ (সা.)-এর একটি নির্দেশনা বর্ণিত হয়েছে, ‘পবিত্র ব্যক্তি ছাড়া কেউ কোরআন স্পর্শ করবে না।’ (মুয়াত্তা মালিক: ৪৬৮)

তবে মোবাইল বা ডিজিটাল ডিভাইসে কোরআন পড়ার বিধান ভিন্ন। এতে অজু ছাড়াও কোরআন তিলাওয়াত করা যায়।

গোসল ফরজ হলে কোরআন তিলাওয়াতের বিধান

এখানে একটি বিষয় মনে রাখা জরুরি, অজু না থাকা আর গোসল ফরজ হওয়া এক বিষয় নয়। কারও ওপর গোসল ফরজ হলে অধিকাংশ আলেমের মতে, গোসল না করা পর্যন্ত মুখস্থ কোরআন তিলাওয়াত থেকেও বিরত থাকতে হবে। তাই এ অবস্থায় আগে ফরজ গোসল করে পবিত্রতা অর্জন করতে হবে।

সুতরাং অজু না থাকলেও শরীর পবিত্র থাকলে মুখস্থ কোরআন তিলাওয়াত করা যায়। তবে কোরআন শরিফ স্পর্শ করে পড়তে অজু করতে হবে। আর গোসল ফরজ হলে আগে গোসল করে নিতে হবে।

আলেমদের পরামর্শ ও দোয়া নিয়ে সরকার দেশকে এগিয়ে নিতে চায়: ধর্মমন্ত্রী

আলেম সমাজই মানুষের হেদায়েতের আলো এবং সমাজসংস্কারের অন্যতম প্রধান কারিগর। তাঁদের পরামর্শ ও দোয়া নিয়ে সরকার দেশকে শান্তি, শৃঙ্খলা, উন্নয়ন ও সমৃদ্ধির পথে এগিয়ে নিতে চায়। জনগণের আমানত রক্ষা, ন্যায়বিচার ও ইনসাফ প্রতিষ্ঠার মাধ্যমে একটি কল্যাণমুখী রাষ্ট্র গঠনে তিনি আলেম-উলামাদের সহযোগিতা…

হতাশা ও দুশ্চিন্তার সময় মনকে শান্ত করবে কোরআনের যে ১৪ আয়াত

জীবনের চলার পথে কখনো আনন্দ, কখনো বেদনা, কখনো প্রাচুর্য, কখনো সংকট, কখনো সাফল্য, কখনো আবার ব্যর্থতার মুখোমুখি হতে হয়। এই পথচলায় এমন কিছু মুহূর্ত আসে, যখন চারপাশ অন্ধকারে ঢেকে যায় এবং দুশ্চিন্তা ও হতাশায় মন ভেঙে পড়ার উপক্রম হয়। ঠিক এমনই এক অস্থির ও কঠিন সময়ে পবিত্র কোরআন আমাদের শেখায়—একজন মুমিন…

জুতা চুরি হতে দেখলে নামাজ ভেঙে কি চোর ধরা যাবে

মসজিদে নামাজ পড়তে গিয়ে জুতা চুরি হওয়া আমাদের সমাজে বেশ পরিচিত, বিশেষ করে জুমার নামাজের মতো জনাকীর্ণ জামাতে। সাধারণত নামাজ শুরু করার পর কোনো কারণে নামাজ ভেঙে ফেলা বা ছেড়ে দেওয়া উচিত নয়; তবে বাস্তব জীবনে এমন কিছু জরুরি ও অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি হয়, যখন শরিয়ত মুমিনকে বিশেষ ছাড় দেয়।

জনপ্রিয় টার্গেট

অজু ছাড়া কোরআন তিলাওয়াত করা যাবে কি ?

প্রকাশ: ০৯:০১:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬