সংরক্ষিত নারী এমপিদের ভূমিকার প্রত্যাশা

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৩:৫৪:৩৬ অপরাহ্ন, সোমবার, ৪ মে ২০২৬
  • ১২৭ বার পঠিত হয়েছে

দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় সংরক্ষিত নারী আসনের নবনিযুক্ত সংসদ সদস্যদের সক্রিয় ভূমিকা থাকবে এমন প্রত্যাশা ব্যক্ত করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার (৪ মে) দুপুরে রাজধানীর জিয়া উদ্যানে আয়োজিত এক শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। এ সময় সংরক্ষিত নারী আসনের নবনিযুক্ত সংসদ সদস্যদের সঙ্গে নিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মাজারে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পাশাপাশি তাদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

মন্ত্রী বলেন, দেশের রাজনৈতিক ও গণতান্ত্রিক কাঠামোকে আরও শক্তিশালী করতে নারী প্রতিনিধিদের দায়িত্বশীল ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি আশা প্রকাশ করেন, নবনিযুক্ত নারী সংসদ সদস্যরা জাতীয় সংসদে জনগণের প্রত্যাশা অনুযায়ী কার্যকর ও ইতিবাচক অবদান রাখবেন।

এদিকে, সংরক্ষিত নারী আসনের সদস্যরাও তাদের অঙ্গীকারের কথা তুলে ধরেন। তারা জানান, সংসদে নিজেদের উপস্থিতি কেবল আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ রাখবেন না; বরং নারী, শিশু এবং সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর অধিকার ও উন্নয়নে বাস্তবমুখী উদ্যোগ গ্রহণ করবেন।

উল্লেখ্য, এর আগে রোববার রাতে জাতীয় সংসদের শপথকক্ষে ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের ৪৯ জন নবনির্বাচিত সদস্যকে শপথবাক্য পাঠ করান স্পিকার হাফিজ উদ্দিন। তবে একটি আসন নিয়ে এখনো জটিলতা রয়েছে। জামায়াত জোট থেকে বাদ পড়া এক প্রার্থীর বিষয়ে নির্বাচন কমিশনের সিদ্ধান্ত প্রক্রিয়াধীন রয়েছে বলে জানা গেছে।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই নতুন সদস্যদের সক্রিয় অংশগ্রহণ সংসদীয় কার্যক্রমকে আরও গতিশীল করতে পারে, বিশেষ করে নারী ও প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার রক্ষায় তাদের ভূমিকা গুরুত্বপূর্ণ হয়ে উঠবে।

জনপ্রিয় টার্গেট

বগুড়ার শেরপুর: হাজারো মানুষের ব্যক্তিগত তথ্য হাতিয়ে নিচ্ছে চক্র

সংরক্ষিত নারী এমপিদের ভূমিকার প্রত্যাশা

প্রকাশ: ০৩:৫৪:৩৬ অপরাহ্ন, সোমবার, ৪ মে ২০২৬