১২ ঘণ্টা পর মুক্তি পেলেন কুমিল্লার বিএনপি নেতা

রাজনীতি

কুমিল্লা আদর্শ সদর উপজেলা বিএনপির সভাপতি রেজাউল কাইয়ুমকে প্রায় ১২ ঘণ্টা আটকে রাখার পর অবশেষে ছেড়ে দিয়েছে পুলিশ। রোববার দুপুরের দিকেতাকে আটক করা হয় এবং দিনভর নানা আলোচনা ও উত্তেজনার পর গভীর রাতে মুক্তি দেওয়া হয়।

জানা গেছে, রাত প্রায় ১২টার দিকে কুমিল্লা কোতোয়ালি মডেল থানা থেকে তাকে ছাড়ানো হয়। উপজেলা বিএনপির সাধারণ সম্পাদকসহ স্থানীয় নেতাদের জিম্মায় তাকে মুক্তি দেওয়া হয় বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

আটকের পর থেকেই ঘটনাটি নিয়ে ধোঁয়াশা তৈরি হয়। পুলিশ শুরুতে তাকে আটকের বিষয়টি স্বীকারকরলেও নির্দিষ্ট কারণ জানাতে এড়িয়ে যায়। পরে তাকে মুক্তি দেওয়ার পর পুলিশ জানায়, শাসনগাছা বাস টার্মিনালকে ঘিরে চাঁদাবাজি নিয়ন্ত্রণের অভিযোগের ভিত্তিতে তাকে জিজ্ঞাসাবাদের জন্য নেওয়া হয়েছিল। তবে দীর্ঘ সময় জিজ্ঞাসাবাদের পর অভিযোগের পক্ষে কোনো প্রমাণ না পাওয়ায় তাকে ছেড়ে দেওয়া হয়।

এদিকে, রেজাউল কাইয়ুমকে আটকের খবর ছড়িয়ে পড়লে তার সমর্থক ও নেতাকর্মীরা থানার সামনে ভিড়করেন। দুপুর থেকেই শতাধিক নেতাকর্মী সেখানে অবস্থান নিয়ে তার মুক্তির দাবি জানান এবং বিভিন্ন স্লোগান দেন।

মুক্তি পাওয়ার পর রেজাউল কাইয়ুম পুরো ঘটনাকে ‘ষড়যন্ত্র’ হিসেবে আখ্যা দেন। তিনি বলেন, তাকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে ফাঁসানোর চেষ্টা করা হয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত সত্য প্রকাশিত হয়েছে। নিজের বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলেও দাবি করেন তিনি।

তিনি আরও বলেন, দিনভর যারা তার পাশে ছিলেন এবং মুক্তির দাবিতে অবস্থান নিয়েছেন, তাদের প্রতি তিনি কৃতজ্ঞ।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।