দখলমুক্ত সড়ক থাকলে দ্রুত পৌঁছাত ফায়ার সার্ভিস: ডিএসসিসি প্রশাসক
-
দৈনিক টার্গেট - প্রকাশ: ০১:০৮:৫৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
- ১২ বার পঠিত হয়েছে
পুরান ঢাকার চকবাজারের ছোট কাটারায় অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. আবদুস সালাম। সোমবার (১২ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে ঘটনাস্থল পরিদর্শন শেষে তিনি বলেন, চকবাজারের সড়কগুলো দখলমুক্ত থাকলে ফায়ার সার্ভিসের গাড়ি আরও দ্রুত ঘটনাস্থলে পৌঁছাতে পারত।
প্রশাসক বলেন, রাস্তা ও ফুটপাত জরুরি চলাচলের জন্য উন্মুক্ত রাখা জরুরি। যত্রতত্র অবৈধ দোকান না বসানোর বিষয়ে স্থানীয়দের সচেতন হতে হবে। এ ক্ষেত্রে গণমাধ্যমের সহযোগিতাও কামনা করেন তিনি।
পরিদর্শনকালে আবদুস সালাম ক্ষতিগ্রস্ত এলাকা ঘুরে দেখেন এবং ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে সমবেদনা জানান। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।
অগ্নিকাণ্ডের কারণ সম্পর্কে প্রশাসক বলেন, আগুন লাগার প্রকৃত কারণ তদন্তের পর জানা যাবে। ফায়ার সার্ভিসের কর্মকর্তাদের নেতৃত্বে তদন্ত ও সার্বিক কার্যক্রম চলছে। তদন্ত শেষে এ বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হবে।
প্রাথমিক তথ্যের বরাত দিয়ে তিনি বলেন, ব্যাগ তৈরির একটি কারখানা থেকে আগুনের সূত্রপাত হয়েছে। এর চারপাশে তৈরি পোশাকের একাধিক দোকান ও কারখানা ছিল। ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে এনেছে উল্লেখ করে তিনি বলেন, ঘটনাস্থলে অযথা ভিড় না করে উদ্ধার ও নিয়ন্ত্রণকাজে নিয়োজিত কর্মীদের কাজের সুযোগ দিতে হবে।
চকবাজার এলাকায় বারবার অগ্নিকাণ্ডের বিষয়ে ডিএসসিসি প্রশাসক বলেন, পুরান ঢাকায় সিটি করপোরেশনের পক্ষ থেকে কেমিক্যালের লাইসেন্স দেওয়া বন্ধ রাখা হয়েছে। এতে কেমিক্যাল-সংশ্লিষ্ট বড় ধরনের অগ্নিকাণ্ডের ঘটনা আগের তুলনায় অনেক কমেছে।
অগ্নিনির্বাপণের সময় পানির স্বল্পতার প্রসঙ্গে তিনি বলেন, পুরান ঢাকার সংকটাপন্ন অবকাঠামো এক দিনে তৈরি হয়নি। এটি বর্তমান প্রশাসনের তৈরি সমস্যা নয়; উত্তরাধিকারসূত্রে পাওয়া এ সমস্যা সমাধানে বর্তমান প্রশাসন আন্তরিকভাবে কাজ করছে। দায়িত্ব নেওয়ার পর থেকেই পুরান ঢাকার পুকুরগুলো সংরক্ষণ ও সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি এলাকার ড্রেনেজ ব্যবস্থার সার্বিক সংস্কারকাজও হাতে নেওয়া হয়েছে।
মার্কেট ও বসতবাড়িতে অগ্নিনির্বাপণ সরঞ্জাম রাখার ওপর গুরুত্ব দিয়ে আবদুস সালাম বলেন, ‘এটি কেবল আইন করে বাধ্যতামূলক করার বিষয় নয়, নিজেদের জীবন ও সম্পদ সুরক্ষার স্বার্থেই সবার ব্যবসাপ্রতিষ্ঠান ও বাসাবাড়িতে অগ্নিনির্বাপণ সরঞ্জাম রাখা জরুরি। আজকের এই মর্মান্তিক ঘটনা থেকে শিক্ষা নিয়ে আশপাশের মার্কেট ও ভবনগুলোতে যথাযথ সুরক্ষাব্যবস্থা রাখা হলে ক্ষয়ক্ষতির ব্যাপকতা অনেক কম হতো।’
ডিএসসিসি প্রশাসক আরও বলেন, আল্লাহর রহমতে বড় ধরনের বিপর্যয় এড়ানো সম্ভব হয়েছে। তবে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাঁদের বিষয়ে সিটি করপোরেশনের পক্ষ থেকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
রংপুরের পীরগঞ্জে ফারুক (৩০) নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১২ অক্টোবর) সকালে উপজেলার রামনাথপুর ইউনিয়নের আব্দুল্ল্যাপুর পূর্বপাড়ার গোজগলের বিলসংলগ্ন একটি কাঁঠালগাছ থেকে মরদেহটি উদ্ধার করা হয়…
গাইবান্ধার সাদুল্লাপুরে সম্পত্তির ভাগ না পেয়ে বাবার জানাজা ও দাফনে বাধা দেওয়ার ঘটনার অবসান হয়েছে। অবশেষে ভাইয়ের কাছ থেকে দেড় লাখ টাকার চেক বুঝে নিয়ে বাবার লাশ দাফনে সম্মতি দিয়েছেন মেয়ে হালিমা। পরে জানাজা শেষে বাবার মরদেহের দাফন হয়।
সরকারি ডাক্তারদের প্রাইভেট ফি ২০০ টাকা ও বেসরকারি ডাক্তারদের প্রাইভেট ফি ৩০০ টাকা নির্ধারণের দাবিসহ ৮ দাবিতে প্রধানমন্ত্রী, স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী-প্রতিমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে। আজ সোমবার দুপুরে সিলেট কল্যাণ সংস্থা (সিকস), সিলেট বিভাগ যুব কল্যাণ সংস্থা ও সিলেট প্রবাসী




















