ঢাকা ০১:৪২ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

পল্লবী থানার সাবেক ওসি অপূর্ব ও স্ত্রীর জমি ক্রোক, ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০১:২৬:১৪ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
  • ৭ বার পঠিত হয়েছে

দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে এ নির্দেশ দেওয়া হয়। দুদকের উপপরিচালক (জনসংযোগ) তানজির আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

২০২৪ সালের বৈষম্যবিরোধী আন্দোলনের সময় ছাত্র-জনতার ওপর গুলিবর্ষণ ও হত্যা, স্বর্ণ চোরাকারবারে সংশ্লিষ্টতা এবং ক্ষমতার অপব্যবহার করে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সাবেক এই পুলিশ কর্মকর্তা ও তাঁর স্ত্রীর সম্পদ ক্রোক ও অবরুদ্ধের নির্দেশ দেওয়া হয়েছে।

দুদকের আবেদনে বলা হয়েছে, অপূর্ব হাসানের নামে গোপালগঞ্জের কাশিয়ানী ও ঢাকার বাড্ডা এলাকায় জমি রয়েছে। কাশিয়ানীর বহালবাড়িয়া, রামদিয়া ও বড় নড়াইল মৌজার পাশাপাশি ঢাকার বড় বেড়াইদ মৌজাতেও তাঁর জমি রয়েছে।

ফাতেমা রহমানের নামেও গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার বিভিন্ন মৌজায় একাধিক জমি রয়েছে। এসব জমি ক্রোকের নির্দেশ দেওয়া হয়েছে। এ ছাড়া অপূর্ব হাসানের নামে থাকা দুটি ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ দিয়েছেন আদালত।

দুদকের আবেদনে বলা হয়েছে, অনুসন্ধান চলাকালে অপূর্ব হাসান ও তাঁর স্ত্রী তাঁদের নামে থাকা সম্পদ অন্যত্র হস্তান্তর বা বেহাত করার চেষ্টা করছেন বলে তথ্য পাওয়া গেছে। এসব সম্পদ সরিয়ে ফেলা হলে পরবর্তী সময়ে তা উদ্ধার করা কঠিন হতে পারে। এ কারণে স্থাবর সম্পত্তি ক্রোক এবং অস্থাবর সম্পদ অবরুদ্ধের আবেদন জানানো হয়।

মঞ্চ ২৪-এর আহ্বায়ক ফাহিম ফারুকীর বিরুদ্ধে ইসলামী আন্দোলনের মানহানি মামলা

মঞ্চ ২৪-এর আহ্বায়ক ইকরামুল ইসলাম ফাহিম ওরফে ফাহিম ফারুকীর বিরুদ্ধে মানহানির মামলা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নাজমিন আক্তারের আদালতে এই মামলা দায়ের করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সহকারী মহাসচিব ও গণমাধ্যম বিভাগের প্রধান মো. ফজলুল করিম। দলটির বিরুদ্ধে মানহানিকর

রাজধানীতে মধ্যরাতে আবাসিক হোটেলে ঢুকে ম্যানেজারকে কুপিয়ে হত্যা, ২ কর্মী জখম

রাজধানীর ওয়ারী এলাকায় একটি আবাসিক হোটেলে ঢুকে নাঈমুর রহমান (২৬) নামে এক ব্যবস্থাপককে (ম্যানেজার) কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। এ সময় হামলাকারীদের ধারালো অস্ত্রের আঘাতে হোটেলের মহাব্যবস্থাপকসহ (জেনারেল ম্যানেজার) আরও দুই কর্মী গুরুতর আহত হয়েছেন।

রাজধানীতে আওয়ামী লীগের ৫৪ সদস্যসহ ৫১৭ জন গ্রেপ্তার: ডিএমপি

রাজধানীর বিভিন্ন এলাকায় গত ২৪ ঘণ্টায় অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৫৪ সদস্যসহ মোট ৫১৭ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে নাশকতা, চুরি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগ রয়েছে।

জনপ্রিয় টার্গেট

দেশের চাহিদা মিটিয়ে মাংস রপ্তানির উদ্যোগ নেওয়া হবে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

পল্লবী থানার সাবেক ওসি অপূর্ব ও স্ত্রীর জমি ক্রোক, ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ

প্রকাশ: ০১:২৬:১৪ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬