ঢাকা ০১:৪২ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ভারত থেকে অনুপ্রবেশ সন্দেহ ৫ জনকে আটক করল ছাত্রদল, পরে যা জানা গেল

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০১:২৬:১১ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
  • ৮ বার পঠিত হয়েছে

দেশে ফিরে গতকাল বৃহস্পতিবার ফেনীর পরশুরাম উপজেলার উত্তর বাজার এলাকায় তাঁদের বহনকারী সিএনজি অটোরিকশা চালকসহ আটক হন তাঁরা। পরে তাঁদের পুলিশের কাছে হস্তান্তর করেন উপজেলা ছাত্রদলের নেতা-কর্মীরা।

আটকেরা হলেন—নরসিংদীর রায়পুরা উপজেলার কাশিমনগর এলাকার সাজিদুল ইসলাম (২৮), মোহাম্মদ মোকসিদুল ইসলাম (২৬), দক্ষিণ মির্জানগর এলাকার মোয়াজ্জেম হোসেন (২৭), আদিয়াবাদ এলাকার ফয়সাল মোল্লা (২৮), কাশিমনগর এলাকার কামাল উদ্দিন (২৬) এবং তাঁদের বহনকারী সিএনজি অটোরিকশার চালক পরশুরাম পৌরসভার খন্দকিয়া গ্রামের ইসলাম মিয়ার ছেলে বেলাল হোসেন (৩৬)।

পুলিশ ও ভুক্তভোগী সূত্রে জানা গেছে, গত ১৪ নভেম্বর আখাউড়া চেকপোস্ট দিয়ে বৈধভাবে ভারতে প্রবেশ করেন ওই পাঁচজন। তাঁদের উদ্দেশ্য ছিল পর্তুগালের ভিসা সংগ্রহ করা। তবে ভারতে যাওয়ার পর তাঁরা একটি দালাল চক্রের খপ্পরে পড়েন। চক্রটি তাঁদের জিম্মি করে পাসপোর্ট আটকে রাখে এবং ৯ লাখ ৭০ হাজার টাকা হাতিয়ে নেয়। পরে পরশুরাম উপজেলার মির্জানগর ইউনিয়নের সীমান্তবর্তী জয়ন্তীনগর, বীরচন্দ্র নগর অথবা মেলাঘর সীমান্ত এলাকার কোনো একটি স্থান দিয়ে তাঁদের জোরপূর্বক বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয় বলে অভিযোগ করেন ভুক্তভোগীরা।

ভুক্তভোগীদের দাবি, মির্জানগর ইউনিয়নের সীমান্ত এলাকা দিয়ে বাংলাদেশে প্রবেশের পর তাঁরা একটি সিএনজি অটোরিকশা নিয়ে পরশুরামের দিকে যাচ্ছিলেন। গতকাল বৃহস্পতিবার সকাল ৭টার দিকে সুবার বাজার সড়কে তাঁদের বহনকারী অটোরিকশাটি থামানোর সংকেত দেন ছাত্রদলের নেতা-কর্মীরা। তবে চালক গাড়ি না থামিয়ে দ্রুত পালানোর চেষ্টা করেন। পরে ধাওয়া করে পরশুরাম উত্তর বাজার এলাকায় অটোরিকশাসহ ছয়জনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

পরশুরাম উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আতাহার হোসেন পাপরুল ও সদস্যসচিব কামরুল হাসান বাবুর নেতৃত্বে সংগঠনটির নেতা-কর্মীরা তাঁদের আটক করেন।

উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আতাহার হোসেন পাপরুল বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীদের দেশে ফেরাকে কেন্দ্র করে পরশুরাম সীমান্ত এলাকায় বিজিবি-পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি যুবদল ও ছাত্রদলের নেতা-কর্মীরা সীমান্ত এলাকায় নিয়মিত পাহারা দিচ্ছেন। সীমান্ত এলাকায় দায়িত্ব পালন করতে গিয়ে তাঁদের আটক করা হয়। একপর্যায়ে অনুপ্রবেশের বিষয় জানতে পেরে তাঁদের থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

ওসি আরও বলেন, আটকদের মধ্যে একজন বাদী হয়ে মানবপাচার চক্রের সদস্য ও দালালদের বিরুদ্ধে থানায় মামলা করবেন। অন্যরা ওই মামলায় সাক্ষী থাকবেন। আজ শুক্রবার সকালে তাঁদের আদালতে পাঠানো হবে। সেখানে জবানবন্দি দেওয়ার পর পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

যুবলীগ নেত্রীর সঙ্গে কল রেকর্ড ভাইরাল, সেই ওসিকে প্রত্যাহার

যুবলীগ নেত্রীর সঙ্গে কথোপকথনের দুটি কল রেকর্ড ভাইরাল হওয়ার পর ফেনীর দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফয়জুল আজীম নোমানকে প্রত্যাহার করা হয়েছে।

দায়িত্ব নেওয়ার ৭ দিনেই ফেনীর এসপি হাবিবুল্লাহকে খাগড়াছড়িতে বদলি

ফেনীর পুলিশ সুপার (এসপি) হিসেবে দায়িত্ব নেওয়ার সাত দিনের মাথায় বদলি করা হয়েছে মো. হাবিবুল্লাহকে। তাঁর স্থলে নতুন পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়েছে গাইবান্ধার বর্তমান এসপি মো. জসিম উদ্দীনকে।

‘ওসি ঠিক তো সব ঠিক’ বলে যুবলীগ নেত্রীকে বাসায় ডাকলেন ওসি, কল রেকর্ড ভাইরাল

‘ওসি ঠিক তো সব ঠিক’—এ কথা বলে এক নারীকে নিজের বাসায় আসতে বলেছেন ফেনীর দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফয়জুল আজীম নোমান। শুধু বাসায় আসতে বলেই থেমে থাকেননি, কোন পথে আসতে হবে, কোথায় গাড়ি বদলাতে হবে, ভাড়া কত দিতে হবে—সেসবও বুঝিয়ে দিয়েছেন। এমনকি ওই নারী বাসায় পৌঁছালে

জনপ্রিয় টার্গেট

দেশের চাহিদা মিটিয়ে মাংস রপ্তানির উদ্যোগ নেওয়া হবে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

ভারত থেকে অনুপ্রবেশ সন্দেহ ৫ জনকে আটক করল ছাত্রদল, পরে যা জানা গেল

প্রকাশ: ০১:২৬:১১ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬