কীভাবে দুর্দশা কাটিয়ে উঠবে বাংলাদেশ

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ১০:৩৫:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬
  • ১২ বার পঠিত হয়েছে

এবারও জিম্বাবুয়ে ম্যাচের পর এবারও বাংলাদেশের হতাশার নাম হয়ে থাকল সেই ব্যাটিং ব্যর্থতা। ভারপ্রাপ্ত অধিনায়ক তাওহীদ হৃদয় তাই কোনো রাখঢাক না রেখে নিজেদের ব্যর্থতার কথা স্বীকার করলেন অকোপটেই।

বাকি দুই সংস্করণের তুলনায় ওয়ানডেতে একটা শক্ত জায়গা করে নিয়েছিল বাংলাদেশ। কিন্তু চেনা সংস্করণেই এখন বড্ড অচেনা হয়ে পড়েছে দল। চলতি বছর নিজেদের মাঠে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, পাকিস্তানের মতো দলের বিপক্ষে সিরিজ জিতলেও দেশের বাইরে একের পর এক মুখ থুবড়ে পড়ছে বাংলাদেশ। ত্রিদেশীয় সিরিজে জিম্বাবুয়ে ও আফগানিস্তানের কাছে অসহায় আত্মসমর্পন তারই পুনরাবৃত্তি। সব হারের পেছনে কারণ ওই একটাই—ব্যাটিং ব্যর্থতা।

ত্রিদেশীয় সিরিজে জিম্বাবুয়ের দেওয়া ২৭১ রানের লক্ষ্য তাড়ায় বাংলাদেশ অলআউট হয় ১৭২ রানেই। আফগানিস্তানের বিপক্ষে ব্যাটিং ব্যর্থতার চিত্রটা তো আরও ভয়াবহ। আবুধাবির ব্যাটিং সহায়ক উইকেটেও মাত্র ১৬০ রানেই গুটিয়ে গেছে দল। ২৮ রানে ৪ উইকেট হারানোর পর পারভেজ হোসেন ইমন ও সাইফ হাসান ৯৩ রানের জুটি না গড়লে বড় লজ্জার মুখেই পড়তে হতো বাংলাদেশকে।

পরবর্তী ওয়ানডে বিশ্বকাপ শুরু হতে ১ বছরের কম সময় বাকি। তার আগে বাংলাদেশের এমন বিবর্ণ পারফরম্যান্স কপালে চিন্তার ভাজ ফেলেছে বৈকি। যেখানে জিম্বাবুয়ে-আফগানিস্তানের মতো দলের বিপক্ষেই পারফরম্যান্সের চিত্রটা বেশ মলিন, সেখানে বড় বড় দলের সামনে বাংলাদেশ কীভাবে দাঁড়াবে সেটাই এখন বড় প্রশ্ন।

মাঠের ক্রিকেটে আফগানিস্তানের কাছে অসহায় আত্মসমর্পনের পর সংবাদ সম্মেলনেও নিজেদের ভুল স্বীকার করলেন হৃদয়। তিনি বলেন, ‘আমরা দিনের পর দিন একই ভুল করছি। ব্যাটিং ইউনিট হিসেবে আবারও ভুল করছি। শুরুতেই কয়েকটা উইকেট হারিয়েছি। ওইটাই আসল কারণ। টপঅর্ডারে রান করতে হবে। নাহলে আপনি টিকতে পারবেন না। আমরা এটা নিয়ে কাজ করব।’

ব্যাটাররা মুখ থুবড়ে পড়লেও কোনো অজুহাত দাঁড় করাননি হৃদয়, ‘আমরা ১০০ রান কম করেছি। উইকেট খুবই ভালো ছিল।’

বাজে সময় থেকে বের হতে উন্নতির তাগিদও দিলেন হৃদয়। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমরা অনেক কিছুই শিখতে পারি। ব্যাটিং ইউনিট হিসেবে, এমনকি ফিল্ডিংয়েও কিছু জায়গায় উন্নতি করতে হবে। হাতে সময় আছে। আশা করছি এটা নিয়ে কাজ করব এবং ঘরের মাঠে এশিয়া কাপে ঘুরে দাঁড়াব।’

হৃদয়ের এমন কথার পর ভক্তরা প্রশ্ন তুলতেই পারে, আর কত উন্নতির গল্প শোনাবে বাংলাদেশ!

১১ হাজার রানের ক্লাবে স্টিভ স্মিথ

১১ হাজার রানের ক্লাবে স্টিভ স্মিথ

টেস্ট ক্রিকেটে ১১ হাজার রানের মাইলফলক ছুঁয়েছেন স্টিভ স্মিথ। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টের চতুর্থ দিনে এই কীর্তি গড়েছেন তিনি। অস্ট্রেলিয়ার তৃতীয় ব্যাটার হিসেবে টেস্টে ১১ হাজার রানের ক্লাবে ঢুকেছেন ৩৭ বছর বয়সী এই ব্যাটার।

১৬০ রান করে কত রানে জিততে হবে বাংলাদেশের

জিম্বাবুয়ের কাছে হেরে খাদের কিনারে চলে গিয়েছিল বাংলাদেশ। সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে জায়গা করে নিতে হলে গতকাল শুধু আফগানিস্তানের বিপক্ষে জিতলেই হতো না, জিততে হতো বড় ব্যবধানে। যাতে নেটরানরেটের হিসেবে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে থাকা যায়। বাঁচা মরার এমন লড়াইয়ে কোথায় নিজেদের সের

দল নির্বাচন নিয়ে খেপলেন ইমরুল, ‘যথেষ্ট হয়েছে, আর না’

আফগানিস্তানের বিপক্ষে ব্যাটিং বিপর্যয়ে পড়েছে বাংলাদেশ। ২৮ রানেই ৪ উইকেট হারিয়ে ধুঁকছে দল। এমন পরিস্থিতিতে জাতীয় দল নির্বাচনের প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলেছেন সাবেক ব্যাটার ইমরুল কায়েস। তাঁর মতে, একাদশ বাছাইয়ে আবেগ কিংবা স্বজনপ্রীতির বদলে প্রাধান্য পাওয়া উচিত খেলোয়াড়দের যোগ্যতা ও পারফরম্যান্স।

জনপ্রিয় টার্গেট

পোশাক রপ্তানিতে বড় বিপদের আভাস, উদ্বেগ বাড়াচ্ছে ইইউর বাজার

কীভাবে দুর্দশা কাটিয়ে উঠবে বাংলাদেশ

প্রকাশ: ১০:৩৫:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬