রাজধানীতে পুলিশের গাড়িতে অগ্নিসংযোগে ফেসবুকে স্ট্যাটাস দেওয়া যুবক আটক

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ১০:১৩:০৭ পূর্বাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬
  • ৮ বার পঠিত হয়েছে

পুলিশ জানিয়েছে, পুলিশের গাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় স্বীকারোক্তি দিয়ে ফেসবুকে পোস্ট দেওয়ার অভিযোগে তাকে আটক করা হয়েছে।

রোববার (১ নভেম্বর) রাত ১১টা ৫০ মিনিটের দিকে তাকে আটক করে উত্তরা পশ্চিম থানা-পুলিশ।

ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) জানায়, ঢাকা উত্তরা পশ্চিম থানার এলাকার ৯ নম্বর সেক্টরের প্যারাগন মাঠ এলাকায় অভিযান চালিয়ে রাজিব চন্দ্র দাসকে আটক করা হয়। রাজধানীতে তার বর্তমান ঠিকানা ৯ নম্বর সেক্টরের প্যারাগন মাঠ সংলগ্ন ১ নম্বর রোডের ৫৫ নম্বর বাড়ি। বাজিবের গ্রামের বাড়ি শরীয়তপুর জেলার তুলাসার এলাকার ৪ নম্বর ওয়ার্ডে।

উল্লেখ্য, ন্যূনতম মাসিক বেতন ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে গত কয়েক দিনের মতো রোববার রাজধানী ঢাকার মিরপুরসহ গাজীপুরের বিভিন্ন এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তৈরি পোশাক কারখানার শ্রমিকেরা।

সকাল প্রায় ৮টার দিকে রাজধানীর মিরপুরের বেশ কয়েকটি তৈরি পোশাক কারখানার শ্রমিকেরা একত্রিত হয়ে মিরপুর-১০ নম্বর গোলচত্বর এলাকায় অবস্থান নেন। এতে করে ওই গুরুত্বপূর্ণ মোড়সহ সংলগ্ন এলাকায় যানবাহন চলাচল ব্যাপকভাবে ব্যাহত হয়। একপর্যায়ে আন্দোলনরত পোশাক শ্রমিকদের সঙ্গে সংঘর্ষের মধ্যে দুপুর ১২টার দিকে পুলিশের একটি পিকআপে অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

রোববার দুপুর ১২টার দিকে পূরবী সিনেমা হলের সামনে এ ঘটনা ঘটে।

বিচার বিভাগের স্বায়ত্তশাসন বিচারব্যবস্থার জন্য অপরিহার্য

বিচার বিভাগের পূর্ণাঙ্গ স্বাধীনতা ও স্বায়ত্তশাসন বজায় রাখা এবং বিচারকদের পেশাগত সুযোগ-সুবিধা ও নিরাপত্তা নিশ্চিত করা একটি দক্ষ বিচারব্যবস্থার জন্য অপরিহার্য। একটি স্বাধীন, নিরপেক্ষ ও জবাবদিহিমূলক বিচারব্যবস্থা গণতান্ত্রিক রাষ্ট্রের অন্যতম প্রধান স্তম্ভ। আইনের শাসন প্রতিষ্ঠা, মৌলিক মানবাধিকার

যুক্তরাষ্ট্রে কৌশল শিখে ঢাকায় মাদকের ল্যাব পরিচালনা, যুবক গ্রেপ্তার

রাজধানীর ওয়ারীতে বাসার ভেতরে অত্যাধুনিক প্রযুক্তিনির্ভর ল্যাব স্থাপন করে সিনথেটিক মাদক ‘কুশ’ চাষের ঘটনায় আলোচিত মূল হোতা তৌসিফ হাসানকে (২২) গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। যুক্তরাষ্ট্রের নাগরিক তৌসিফ দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন।

‘একটা স্নাইপার থাকলেই হতো’ মন্তব্যকারী যুবক স্বীকারোক্তি শেষে কারাগারে

রাজশাহীতে প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরে ব্যবহৃত বাসের ছবির ফেসবুক পোস্টে ‘একটা স্নাইপার থাকলেই হতো’ মন্তব্যের ঘটনায় গ্রেপ্তার যুবক আবু বকর সিদ্দিক আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি দিয়েছেন। জবানবন্দি দেওয়া শেষ হলে তাঁকে কারাগারে পাঠানো হয়।আজ রোববার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানার

জনপ্রিয় টার্গেট

হবিগঞ্জে পিকআপ-কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে শ্রমিক নিহত

রাজধানীতে পুলিশের গাড়িতে অগ্নিসংযোগে ফেসবুকে স্ট্যাটাস দেওয়া যুবক আটক

প্রকাশ: ১০:১৩:০৭ পূর্বাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬