০১:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ভালোবাসার সংসারে একের পর এক মৃত্যু, শোকে মুহ্যমান মিলন

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ১২:০২:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
  • ১০ বার পঠিত হয়েছে

মিলন পরশুরাম পৌরসভার দক্ষিণ কোলাপাড়া গ্রামের বেলাল হোসেনের ছেলে। তাঁর স্ত্রী সুমাইয়া আক্তারের বাড়ি ফুলগাজী উপজেলার আমজাদহাট ইউনিয়নের তারাকুচা গ্রামে।

স্বজন ও স্থানীয় সূত্রে জানা যায়, মিলন ও সুমাইয়ার মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। সেই সম্পর্কের সূত্র ধরে ২০২৫ সালে তাঁদের বিয়ে হয়। বিয়ের পর তাঁদের সংসারে প্রথম সন্তান আসে। তবে সন্তান জন্মের সময় সিজারিয়ান অস্ত্রোপচারের জন্য সুমাইয়াকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হয়। সেখানে গত ২৪ অক্টোবর তাঁর মৃত্যু হয়।

এরপর নবজাতক মেয়েকে নিয়ে পরিবারের সদস্যরা বাড়ি ফেরেন। কিন্তু পরে শারীরিক অবস্থার অবনতি হলে শিশুটিকে আবারও হাসপাতালে নেওয়া হয়। আজ বেলা ৩টার দিকে ফেনীর জেড ইউ মডেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় ১২ দিন বয়সী রুমাইসা।

স্ত্রী ও সন্তানকে অল্প সময়ের ব্যবধানে হারিয়ে শোকে ভেঙে পড়েছেন মিলন। প্রতিবেশী ইসমাইল হোসেন শুভ জানান, মেয়ের মৃত্যুর পর মিলন বারবার মূর্ছা যাচ্ছেন। স্ত্রী ও সন্তানকে হারিয়ে তিনি একেবারে ভেঙে পড়েছেন। এমন ঘটনায় পরিবারের সদস্যদের পাশাপাশি পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

আজ রাত ৮টার দিকে উত্তর কোলাপাড়া মাজার বাড়ি কবরস্থানে মায়ের কবরের পাশেই দাফন করা হয় নবজাতক রুমাইসাকে। জন্মের পর মায়ের স্নেহ-স্পর্শ পাওয়ার সুযোগ হয়নি তার। শেষ পর্যন্ত মায়ের কবরের পাশেই চিরনিদ্রায় শায়িত হলো ছোট্ট রুমাইসা।

চট্টগ্রাম বিমানবন্দরের খুঁটিনাটি যাচাই করল আইকাও দল

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে প্রথমবারের মতো আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থার (আইকাও) নিরাপত্তা নিরীক্ষা সম্পন্ন হয়েছে। চার দিনব্যাপী এ নিরীক্ষায় বিমানবন্দরের নিরাপত্তাব্যবস্থায় গুরুতর কোনো ত্রুটি পায়নি আইকাওর চার সদস্যের দল।

সাংবাদিক তাসনিম মহসিন মিশুর মা মারা গেছেন

ডেইলি স্টারের কূটনৈতিক প্রতিবেদক তাসনিম মহসিন মিশুর মা এবং কৃষি ব্যাংকের সাবেক কর্মকর্তা মোহসিনা আহমেদ মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ বুধবার সন্ধ্যায় ঢাকার সিদ্ধেশ্বরীতে নিজ বাসভবনে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। তাঁর বয়স হয়েছিল ৭০ বছর…

বিল কমানো নিয়ে বাগ্‌বিতণ্ডা, হাসপাতাল ভাঙচুরের অভিযোগে আটক ১

রাজধানীর মোহাম্মদপুরে চিকিৎসার বিল কমানো নিয়ে বাগ্বিতণ্ডার জেরে সিটি হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে রোগীর স্বজনদের বিরুদ্ধে। এ সময় হাসপাতালের বিভিন্ন জিনিসপত্র লুটপাটেরও অভিযোগ করেছে কর্তৃপক্ষ।

জনপ্রিয় টার্গেট

‘আমার বাবুটা চিরদিনের জন্য আব্বু ডাকার মানুষটাকে হারাল’

ভালোবাসার সংসারে একের পর এক মৃত্যু, শোকে মুহ্যমান মিলন

প্রকাশ: ১২:০২:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬