০৪:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টা, মাদ্রাসাশিক্ষকের ৮ বছরের কারাদণ্ড

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৪:২২:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
  • ৪ বার পঠিত হয়েছে

দণ্ডপ্রাপ্ত সাইদুর রহমান ওরফে সাইদুর মুন্সী দেওয়ানগঞ্জ উপজেলার হাতিভাঙ্গা ইউনিয়নের সাকোয়াপাড়া গ্রামের জুরাল মিস্ত্রীর ছেলে। তিনি স্থানীয় মদিনাতুল উলুম নূরানি মডেল মাদ্রাসার শিক্ষক ছিলেন।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, শিশুটির বাবা জীবিকার তাগিদে গত ২০ এপ্রিল গাজীপুরের শ্রীপুরে ধান কাটার কাজে যান। ওই সময় শিশুটি স্থানীয় মদিনাতুল উলুম নূরানি মডেল মাদ্রাসার তৃতীয় শ্রেণিতে পড়ত।

এজাহারে অভিযোগ করা হয়, গত ২৬ এপ্রিল বেলা সাড়ে ১১টার দিকে শিক্ষক সাইদুর মুন্সী শিশুটিকে ডেকে নিজের বাড়িতে নিয়ে যান। পরে তাকে কোলে তুলে বসতঘরে নিয়ে ধর্ষণের চেষ্টা করেন। এ সময় ঘরের দরজায় শব্দ হলে সাইদুর ঘরের এক কোণে সরে যান। সুযোগ পেয়ে শিশুটি কান্না করতে করতে ঘর থেকে বের হয়ে বাড়িতে চলে আসে।

জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর সরকারি কৌঁসুলি (পিপি) ফজলুল হক বলেন, ধর্ষণচেষ্টার মামলায় পাঁচজনের সাক্ষ্য গ্রহণ ও শুনানি শেষে আদালত সাইদুর মুন্সীকে আট বছরের কারাদণ্ড দিয়েছেন। একই সঙ্গে তাঁকে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে। জরিমানার অর্থ ভুক্তভোগীকে দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত।

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় কৃষক লীগ নেত্রী পুতুল কারাগারে

জামালপুরের ইসলামপুরে সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় পুতুল রানী (২৮) নামের কার্যক্রম নিষিদ্ধ কৃষক লীগের এক নেত্রীকে কারাগারে পাঠিয়েছেন আদালত। পুতুল রানী ইসলামপুর বাজার এলাকার বাসিন্দা এবং উপজেলা কৃষক লীগের মহিলা-বিষয়ক সম্পাদক।

জামালপুরে স্কুলছাত্রী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন

জামালপুরের দেওয়ানগঞ্জে বিয়ের প্রলোভনে এক স্কুলছাত্রীকে অপহরণ ও ধর্ষণের মামলায় মো. মাহমুদুল হাসান সাকিল (৩০) নামের এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে পাঁচ লাখ টাকা জরিমানা করা হয়েছে। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন না।

দীর্ঘদিনেও শেষ হয়নি সড়কের কাজ, ভোগান্তিতে বকশীগঞ্জবাসী

জামালপুরের বকশীগঞ্জে প্রায় ২ কোটি ৮৮ লাখ ৯৪ হাজার টাকা ব্যয়ে নির্মাণাধীন ৪ দশমিক ৯ কিলোমিটার সড়কের কাজ দীর্ঘদিন ধরে অসমাপ্ত পড়ে আছে। নির্ধারিত সময়ে কাজ শেষ না হওয়ায় ঠিকাদারি প্রতিষ্ঠানকে বাদ দেওয়া হলেও নতুন করে দরপত্র আহ্বান করা হয়নি।

জনপ্রিয় টার্গেট

আগামী দুই-এক মাসের মধ্যে পোশাকশ্রমিকদের নতুন বেতন: প্রধানমন্ত্রী

তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টা, মাদ্রাসাশিক্ষকের ৮ বছরের কারাদণ্ড

প্রকাশ: ০৪:২২:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬