০৩:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সিলেটেও সেই একই সমস্যা, বাংলাদেশের কী অবস্থা

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৩:৫১:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
  • ০ বার পঠিত হয়েছে

আজ শুরু হওয়া সিলেটে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় টেস্টে যেমন দেখা গেছে আলোকস্বল্পতার সমস্যা, বাংলাদেশের অবস্থাও ভালো নয়। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৬৫ ওভারে ৪ উইকেটে ২১৬ রান করেছে ওয়েস্ট ইন্ডিজ। আমির জাঙ্গু ১০২ রানে অপরাজিত। ১৫৫ বলের ইনিংসে ১০ চার ও ২ ছক্কা মেরেছেন। তাঁর আরেক সঙ্গী জাস্টিন গ্রিভস ২৬ রানে ব্যাটিং করছেন।

টস জিতে আগে ব্যাটিং নিলেও ওয়েস্ট ইন্ডিজকে শুরুতেই বেশ চাপে ফেলে দেয় বাংলাদেশ। ৮.৪ ওভারে ৩ উইকেটে ২৭ রানে পরিণত হয় উইন্ডিজ। দুই ওপেনার ব্র্যান্ডন কিং, জশুয়া ডা সিলভাকে ফিরিয়েছেন তাসকিন। যাঁদের মধ্যে ৯ রান করা কিংকে বোল্ড করে স্টাম্প খণ্ড-বিখণ্ড করে দেন তাসকিন। আরেক ওপেনার ডা সিলভা ১২ রান করে বাংলাদেশের গতিতারকার এলবিডব্লুর শিকার হয়েছেন। আর তিন নম্বরে নামা ওপেনার কাভেম হজকে (১) বোল্ড করেন হাসান মাহমুদ।

টপ অর্ডারের তিন ব্যাটারকে হারানোর পর হাল ধরেন জাঙ্গু-কেভিন উইকহাম। যেখানে উইকহামের এই সিলেট টেস্ট দিয়েই আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছে। চতুর্থ উইকেটে তাঁরা (উইকহাম-জাঙ্গু) ২৫১ বলে ১৩১ রানের জুটি গড়েন। এই জুটি গড়ার পথে তাঁরা চাইলে বাংলাদেশের ফিল্ডারদের ধন্যবাদ দিতে পারেন।

উইকেটের খোঁজে বাংলাদেশ

উইকেটের খোঁজে বাংলাদেশ

তাসকিন আহমেদ ও হাসান মাহমুদের কল্যাণে সিলেট টেস্টে বাংলাদেশের শুরুটা হয়েছিল দারুণ। ৩ উইকেট তুলে নিয়ে প্রথম সেশন নিজেদের করে নেয় স্বাগতিকেরা। কিন্তু সেই ধাক্কা সামলে ভালোভাবেই ঘুরে দাঁড়িয়েছে ওয়েস্ট ইন্ডিজ।

প্রথম সেশনটা বাংলাদেশের

প্রথম সেশনটা বাংলাদেশের

ধবলধোলাইয়ের লজ্জা থেকে বাঁচতে জিততেই হবে, এমন সমীকরণে সিলেট টেস্টে বাংলাদেশের শুরুটা হয়েছে দারুণ। টস হেরে ফিল্ডিং করতে নেমে দিনের প্রথম সেশনটা নিজেদের করে নিয়েছে নাজমুল হোসেন শান্তর দল।

শুরুতেই চাপে ওয়েস্ট ইন্ডিজ

শুরুতেই চাপে ওয়েস্ট ইন্ডিজ

হাসান মাহমুদের করা ইনিংসের দ্বিতীয় ওভারেই উইকেটের দেখা পেতে পারতো বাংলাদেশ। কিন্তু সে ওভারের চতুর্থ বলে জশুয়া ডি সিলভার ক্যাচ ছেড়ে দেন স্লিপে দাঁড়ানো সাদমান ইসলাম

জনপ্রিয় টার্গেট

বদলগাছীর ৮৯৬ পরীক্ষার্থীর মধ্যে জিপিএ-৫ মাত্র একজন

সিলেটেও সেই একই সমস্যা, বাংলাদেশের কী অবস্থা

প্রকাশ: ০৩:৫১:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬