০৩:০৭ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ধামইরহাটে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল মাদ্রাসাশিক্ষার্থীর

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০২:১৫:২৫ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬
  • ৪ বার পঠিত হয়েছে

নিহত রিমন উপজেলার উমার ইউনিয়নের বেলঘড়িয়া গ্রামের আব্দুর রহিমের ছেলে। তিনি এ বছর ধামইরহাট সিদ্দিকীয়া ফাজিল মাদ্রাসা থেকে আলিম পরীক্ষা দিয়েছিলেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলার আমাইতাড়া বাজার থেকে একটি ট্রাক ফার্শিপাড়া বাজারের দিকে যাচ্ছিল। এ সময় রিমন মোটরসাইকেল চালিয়ে বাড়ি ফিরছিলেন। পথে ফার্শিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে একটি ব্যাটারিচালিত অটোরিকশাকে ওভারটেক করতে গেলে সেটির সঙ্গে তাঁর মোটরসাইকেলের ধাক্কা লাগে। এতে তিনি ট্রাকের নিচে পড়ে যান। ট্রাকের চাকায় পিষ্ট হয়ে গুরুতর আহত হন রিমন।

পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমতাজুল হক জানান, বেলা আড়াইটার দিকে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। আজ পরিবারের পক্ষ থেকে মামলা করার কথা রয়েছে।

ওসি আরও জানান, তিন দিন আগে পরিবারের পক্ষ থেকে রিমনকে একটি নতুন মোটরসাইকেল কিনে দেওয়া হয়েছিল। তিনি ঠিকমতো মোটরসাইকেল চালাতে পারতেন না।

ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল ব্যাংক কর্মচারীর

নওগাঁর বদলগাছীতে পাথরবোঝাই ট্রাক ও সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাক্টরের মধ্যে পড়ে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে আব্দুল হান্নান (৪১) নামের এক ব্যাংক কর্মচারী নিহত হয়েছেন। আজ বুধবার সকাল ৭টার দিকে উপজেলার কোলা ইউনিয়নের কেশাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নওগাঁ কারাগারে অসুস্থ হয়ে আওয়ামী লীগ নেতা নবাবের মৃত্যু

নওগাঁ জেলা কারাগারে অসুস্থ হয়ে জাকির হোসেন নবাব (৫৮) নামের কার্যক্রম নিষিদ্ধ বগুড়া জেলা আওয়ামী লীগের এক নেতার মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার সকালে নওগাঁ সদর হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়। জাকির হোসেন নবাব বগুড়ার সোনাতলা উপজেলার জোরগাছা গ্রামের আব্দুল জলিলের ছেলে।

জনপ্রিয় টার্গেট

‘ধর্ম অবমাননার’ অভিযোগে শামীম হত্যা মামলায় যুবদল নেতা সাদিকুল রিমান্ডে

ধামইরহাটে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল মাদ্রাসাশিক্ষার্থীর

প্রকাশ: ০২:১৫:২৫ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬