পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার দুপুরে বাড়ির উঠানে কাজ করছিল কিশোরী। এ সময় প্রতিবেশী নতিজার ফারাজির ছেলে নয়ন ফারাজি (২২) তাঁর বাড়ি থেকে কিশোরীকে একটি গ্যাসলাইট নিয়ে আসতে বলেন। সেখানে গেলে আগে থেকে অবস্থান করা ইকবাল সরদারের ছেলে বাইজিদ সরদার (২০) তাকে ধর্ষণ করেন। পরে বিষয়টি কাউকে না জানাতে তাকে ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলে মামলায় উল্লেখ করা হয়েছে।
বাড়িতে ফিরে কিশোরী পরিবারের সদস্যদের বিষয়টি জানায়। পরে বুধবার রাতে তার মা বাদী হয়ে বাইজিদ ও নয়নকে আসামি করে থানায় মামলা করেন।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত আলী সরকার জানান, মামলার পর অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। ভুক্তভোগী কিশোরীর স্বাস্থ্য পরীক্ষার জন্য তাকে কুড়িগ্রাম সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

দৈনিক টার্গেট 


























