০৯:০১ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ধারের টাকা পরিশোধে টালবাহানা: ইসলামের সতর্কবার্তা

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৮:৪৭:১১ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬
  • ৬ বার পঠিত হয়েছে

ইসলাম মানুষের বিপদে পাশে দাঁড়াতে উৎসাহিত করেছে। কেউ আর্থিক সংকটে পড়ে সহযোগিতা চাইলে সামর্থ্য অনুযায়ী তাকে ঋণ দেওয়া অত্যন্ত সওয়াবের কাজ। কোরআনে কারিমে ইরশাদ হয়েছে, ‘কে আছে, যে আল্লাহকে উত্তম ঋণ দেবে? তাহলে তিনি তা বহু গুণে বাড়িয়ে দেবেন।’ (সুরা বাকারা: ২৪৫)

তবে ঋণ দেওয়ার উদ্দেশ্য হতে হবে মানুষের প্রয়োজন পূরণে সাহায্য করা। ঋণগ্রহীতার অসহায়ত্বকে কাজে লাগিয়ে অন্যায় সুবিধা নেওয়া ইসলামের শিক্ষা নয়।

টাকা ধার নেওয়া সহজ হলেও তা যথাসময়ে পরিশোধ করা একটি নৈতিক দায়িত্ব। ঋণগ্রহীতাকে মনে রাখতে হবে, এই অর্থ অন্যের আমানত। সাময়িকভাবে ব্যবহারের অনুমতি পাওয়ার মানে এই নয় যে তিনি এর মালিক হয়ে গেছেন। রাসুলুল্লাহ (সা.) সতর্ক করে বলেছেন, ‘যে ব্যক্তি মানুষের সম্পদ পরিশোধের নিয়তে গ্রহণ করে, আল্লাহ তার পক্ষ থেকে তা পরিশোধের ব্যবস্থা করে দেন। আর যে তা নষ্ট করার নিয়তে গ্রহণ করে, আল্লাহ তাকে ধ্বংস করেন।’ (সহিহ বুখারি: ২৩৮৭)

আমাদের সমাজে দেখা যায়, বিপদে পড়ে টাকা ধার নেওয়ার পর ফেরত দেওয়ার সময় এলে কিছু মানুষের আচরণ বদলে যায়। ফোন না ধরা কিংবা দেখা এড়িয়ে চলার মতো ঘটনা ঘটে। অথচ সামর্থ্য থাকা সত্ত্বেও ঋণ পরিশোধে অবহেলা করা বা টালবাহানা করা স্পষ্ট জুলুম। রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘সচ্ছল ব্যক্তির ঋণ পরিশোধে টালবাহানা করা জুলুম।’ (সহিহ বুখারি: ২৪০০)

বাস্তবেই যদি কোনো সমস্যা বা আর্থিক লোকসান দেখা দেয়, তবে ঋণগ্রহীতার উচিত পাওনাদারের সঙ্গে খোলামেলা কথা বলা এবং পরিশোধের জন্য যুক্তিসংগত সময় চাওয়া।

প্রকৃত অসচ্ছল ঋণগ্রহীতার প্রতি সহানুভূতিশীল হওয়ারও কথা বলেছে ইসলাম। পবিত্র কোরআনে বলা হয়েছে, ‘আর ঋণগ্রহীতা যদি অভাবগ্রস্ত হয়, তবে সচ্ছলতা আসা পর্যন্ত তাকে অবকাশ দাও। আর যদি তোমরা সদকা হিসেবে ঋণ মাফ করে দাও, তবে তা তোমাদের জন্য আরও উত্তম।’ (সুরা বাকারা: ২৮০)

অনেকে পরিচিতজন বা আত্মীয়কে টাকা ধার দেওয়ার সময় কোনো লিখিত প্রমাণ রাখেন না। অথচ ভুল-বোঝাবুঝি এড়াতে লেনদেন লিখে রাখা ইসলামের সুনির্দিষ্ট নির্দেশনা। সুরা বাকারার ২৮২ নম্বর আয়াতে নির্দিষ্ট মেয়াদের লেনদেন লিখে রাখার ওপর জোর দেওয়া হয়েছে। হিসাব লিখিত থাকলে ভবিষ্যতে সম্পর্কের টানাপোড়েন তৈরি হয় না।

টাকাপয়সা লেনদেন জীবনের স্বাভাবিক একটি অংশ। ঋণ যেমন বিপদে মানুষের পাশে দাঁড়ানোর সুযোগ, তেমনি তা যথাসময়ে পরিশোধ করা ঋণগ্রহীতার ইমানি দায়িত্ব। লেনদেনে সততা বজায় থাকলে মানুষের পারস্পরিক বিশ্বাস অটুট থাকে, সম্পর্ক সুন্দর হয় এবং সমাজে শান্তি ও সৌহার্দ্য বজায় থাকে।

আজকের নামাজের সময়সূচি: ০৬ নভেম্বর ২০২৬

আজকের নামাজের সময়সূচি: ০৬ নভেম্বর ২০২৬

নামাজ আমাদের জীবনের এক অবিচ্ছেদ্য অংশ। একজন মুমিনের জন্য নামাজ হলো আধ্যাত্মিক প্রশান্তি ও জীবনের বরকত লাভের সর্বোত্তম মাধ্যম। প্রতিদিন সময়মতো নামাজ আদায় করা প্রতিটি মুসলমানের ওপর ফরজ। নিচে ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার জন্য আজকের নামাজের সময়সূচি তুলে ধরা হলো।

১০ ছোট দরুদ শরিফের বাংলা উচ্চারণ ও অর্থ

১০ ছোট দরুদ শরিফের বাংলা উচ্চারণ ও অর্থ

প্রিয় নবী হজরত মুহাম্মদ (সা.)-এর প্রতি দরুদ পাঠ করা মুমিনের অন্যতম শ্রেষ্ঠ ইবাদত। মহান আল্লাহ ও তাঁর ফেরেশতারাও নবীর ওপর দরুদ পাঠ করেন। দৈনন্দিন জীবনে মুখে মুখে পাঠ করার মতো কিছু সহজ ও সংক্ষিপ্ত দরুদ শরিফ জানা থাকলে যেকোনো সময় সহজেই এই নেক আমলটি আদায় করা সম্ভব।

খাবার খাওয়ার আগের দোয়া

খাবার খাওয়ার আগের দোয়া

আল্লাহর স্মরণ ও দোয়া মুমিনের জীবনের সার্বক্ষণিক আমল। মুমিনের জীবনের কোনো কাজই আল্লাহর জিকির ও শুকরিয়া থেকে মুক্ত থাকা সমীচীন নয়। খাবার খাওয়া আমাদের দৈনন্দিন জীবনের অত্যন্ত স্বাভাবিক ও অপরিহার্য একটি অংশ। বেঁচে থাকার জন্য প্রতিদিন আমাদের বেশ কয়েকবার খাবার গ্রহণ করতে হয়।

জনপ্রিয় টার্গেট

ধারের টাকা পরিশোধে টালবাহানা: ইসলামের সতর্কবার্তা

ধারের টাকা পরিশোধে টালবাহানা: ইসলামের সতর্কবার্তা

প্রকাশ: ০৮:৪৭:১১ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬