০৮:৩৭ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ডলি সায়ন্তনী ও রাকিব মুসাব্বিরের নতুন গান

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৮:৩২:০৯ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬
  • ১ বার পঠিত হয়েছে

সয় না সয় না পরান আমার গানে কণ্ঠ দেওয়ার পাশাপাশি গানের কথা লিখেছেন, সুর ও সংগীত আয়োজন করেছেন রাকিব মুসাব্বির। ভিডিও নির্দেশনা দিয়েছেন সৌমিত্র ঘোষ ইমন। ভিডিওতে মডেল হয়েছেন দেব ও সুবর্ণা। অনুপম মিউজিক ইউটিউব চ্যানেলে প্রকাশ পেয়েছে নতুন এই গান।

এ প্রসঙ্গে রাকিব মুসাব্বির বলেন, ‘গানটি প্রায় চার মাস আগে রেকর্ডিং করেছি। নতুন গান নিয়ে বেশ কিছু পরিকল্পনা রয়েছে আমার। সেই পরিকল্পনারই অংশ এই গান। খুব ভালো লাগছে ডলি সায়ন্তনীর মতো গুণী শিল্পীর সঙ্গে গান করতে পেরে। আর ভালো লাগছে দেশের শ্রোতাদের ডলি সায়ন্তনীর গাওয়া গান উপহার দিতে পেরে।’

ডলি সায়ন্তনীকে নিয়ে আরও গান করার পরিকল্পনা আছে কি না জানতে চাইলে রাকিব মুসাব্বির বলেন, ‘অনুপম মিউজিক ও সিডি চয়েজের সঙ্গে আমার বেশ কিছু নতুন গানের ব্যাপারে চুক্তি হয়েছে। তারই অংশ হিসেবে ডলি সায়ন্তনীর সঙ্গে আমার এই দ্বৈত গান। শুধু ডলি সায়ন্তনীই নন, আরও কয়েকজন গুণী শিল্পীর সঙ্গে আমার গাওয়া গান প্রকাশ পাবে। এখনই বিস্তারিত জানাতে চাইছি না। একে একে গানগুলো প্রকাশ করা হবে।’

রাকিব মুসাব্বির জানিয়েছেন, গানটির কম্পোজিশন ও তাঁর অংশের ভয়েস রেকর্ডিং হয়েছে বাংলাদেশে। গানের কথা ও সুর শুনেই পছন্দ করেছেন ডলি। তিনি কণ্ঠ দিয়েছেন কানাডা থেকে।

মুক্তির তালিকায় থাকা নির্বাচিত সিনেমা ও সিরিজ

প্রতি সপ্তাহে নতুন সিনেমা বা ওয়েব সিরিজের জন্য দর্শকদের নজর থাকে ওটিটি প্ল্যাটফর্মে। এ সপ্তাহেও মুক্তি পাচ্ছে নানা দেশের, নানা ভাষার কনটেন্ট। বাছাই করা এমন কিছু কনটেন্টের খোঁজ থাকছে এ প্রতিবেদনে।

স্থানীয়দের আপত্তির মুখে কেটি পেরির স্বপ্নের প্রজেক্ট

পপ সুপারস্টার কেটি পেরির একটি নতুন প্রকল্প ঘিরে ক্যালিফোর্নিয়ার গোলেটা ভ্যালির স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। ১১০ একর জায়গাজুড়ে একটি স্থায়ী ইয়ুথ ক্যাম্প এবং আর্টস সেন্টার নির্মাণের পরিকল্পনা করেছেন এই বিশ্বখ্যাত গায়িকা।

রাজীবের প্রথম সিনেমায় নিশো-মেহজাবীন

রাজীবের প্রথম সিনেমায় নিশো-মেহজাবীন

গত জুনে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণের ঘোষণা দিয়েছিলেন নির্মাতা আদনান আল রাজীব। সে সময় সিনেমার নাম না জানালেও তিনি নিশ্চিত করেছিলেন, আগামী বছরই প্রেক্ষাগৃহে মুক্তি পাবে তাঁর প্রথম সিনেমা। অবশেষে গতকাল আনুষ্ঠানিকভাবে সিনেমাটির নাম ও এর প্রধান দুই অভিনয়শিল্পীর নাম ঘোষণা করেছেন নির্মাতা।

জনপ্রিয় টার্গেট

নিরাপত্তা উপদেষ্টাদের সঙ্গে ট্রাম্পের বৈঠক, ইরানে সর্বাত্মক যুদ্ধ শুরুর সিদ্ধান্ত শিগগির

ডলি সায়ন্তনী ও রাকিব মুসাব্বিরের নতুন গান

প্রকাশ: ০৮:৩২:০৯ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬