০৯:১৯ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

নতুন বছরের শুরুতে ঝলমলে চুল পেতে চান? এই নভেম্বর-ডিসেম্বরেই নিতে হবে বিশেষ প্রস্তুতি

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৯:০২:১৪ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬
  • ১১ বার পঠিত হয়েছে

বছরের শেষ এই দুই মাসে সাধারণ শ্যাম্পু ব্যবহারের পর কন্ডিশনার কোনোভাবেই বাদ দেওয়া যাবে না। শ্যাম্পু কেবল মাথার ত্বক পরিষ্কার করে, কিন্তু কন্ডিশনার চুলের আর্দ্রতা ধরে রাখে। এছাড়া সপ্তাহে একদিন চুলে ডিপ কন্ডিশনিং মাস্ক ব্যবহার করুন। শোভন সাহা জানান, রান্নাঘরের সহজ কিছু উপাদান যেমন: পাকা কলা, মধু, টকদই এবং ডিমের কুসুম একসঙ্গে মিশিয়ে একটি প্রাকৃতিক হেয়ার মাস্ক তৈরি করে চুলে ৩০ মিনিট লাগিয়ে রাখতে পারলে উপকার পাওয়া যাবে। এটি ক্ষতিগ্রস্ত চুলকে সারিয়ে তুলে নতুন বছরের আগেই চুলকে করে তুলবে মসৃণ।

নভেম্বর-ডিসেম্বরে বাতাসে ধুলোবালি বাড়ে এবং মাথার ত্বকে মৃত কোষ জমে খুশকির সৃষ্টি হয়। খুশকি থাকলে চুল কখনোই ঝলমলে দেখাবে না। তাই এই সময়ে সপ্তাহে একদিন শ্যাম্পুর সাথে লেবুর রস বা নিম পাতার রস মিশিয়ে ব্যবহার করা যেতে পারে বলে পরামর্শ দিয়েছেন শোভন সাহা। এছাড়া আপেল সিডার ভিনেগার পানির সঙ্গে সমপরিমাণে মিশিয়ে শ্যাম্পু করার পর চুল ধুয়ে নিলে মাথার ত্বকের পিএইচ ভারসাম্য ঠিক থাকে এবং খুশকি দূরে থাকে।

শীতের আমেজে অনেকেই চুলে অতিরিক্ত গরম পানি ব্যবহার করে ফেলেন। এটি চুলের জন্য মারাত্মক ক্ষতিকর। অতিরিক্ত গরম পানি চুলের প্রাকৃতিক তেল কেড়ে নিয়ে চুলকে রুক্ষ করে দেয়। তাই চুল ধোয়ার জন্য সবসময় কুসুম গরম পানি ব্যবহার করুন এবং সবশেষে এক মগ সাধারণ ঠান্ডা পানি দিয়ে চুল ধুয়ে নিন। এতে চুলে একটি প্রাকৃতিক চকচকে ভাব আসে।

নতুন বছরে যদি চুলে ঝলমলেভাব চান, তবে নভেম্বর মাসের শুরুতেই চুলের নিচের ফাটা অংশ ট্রিম করুন বা ছেঁটে ফেলুন। ডগা ফাটা চুল বাড়তে পারে না এবং দেখতেও ভালো লাগে না। একইসঙ্গে এই দুই মাস হেয়ার ড্রায়ার, স্ট্রেইটনার বা কার্লারের মতো হিটিং টুলস ব্যবহার করা থেকে যথাসম্ভব বিরত থাকুন।

বাইরের যত্নের পাশাপাশি চুলের উজ্জ্বলতা নির্ভর করে আপনার খাদ্যাভ্যাসের ওপর। আসছে শীতের সময়ে বাজারে প্রচুর রঙিন শাকসবজি ও ফলমূল পাওয়া যায়। আপনার প্রতিদিনের খাদ্যতালিকায় পালং শাক, গাজর, আমলকী, ডিম, বাদাম ও ওমেগা-৩ সমৃদ্ধ মাছ রাখুন। এই খাবারগুলো চুলের ফলিকলকে মজবুত করে এবং চুলকে প্রাকৃতিকভাবেই উজ্জ্বল করে তোলে। পাশাপাশি দিনে অন্তত ৮-১০ গ্লাস পানি পান করতে ভুলবেন না।

নভেম্বর ও ডিসেম্বরের এই সুনির্দিষ্ট পরিচর্যা আপনার চুলকে দেবে শীতের রুক্ষতা থেকে মুক্তি। বছরের প্রথম দিনটিতে যখন আপনি আয়নার সামনে দাঁড়াবেন, তখন একরাশ ঝলমলে আর প্রাণবন্ত চুল দেখে নিজেই হেসে উঠবেন তৃপ্তির হাসিতে।

বছরের শেষ এই দুই মাসে সাধারণ শ্যাম্পু ব্যবহারের পর কন্ডিশনার কোনোভাবেই বাদ দেওয়া যাবে না। ছবি: পেক্সেলস

নতুন বছরে যদি চুলে ঝলমলেভাব চান, তবে নভেম্বর মাসের শুরুতেই চুলের নিচের ফাটা অংশ ট্রিম করুন বা ছেঁটে ফেলুন। ছবি: পেক্সেলস

চুল দ্রুত লম্বা ও মজবুত করার ১৪ উপায়

চুল দ্রুত লম্বা ও মজবুত করার ১৪ উপায়

প্রতিদিন গড়ে প্রায় ১০০টি চুল ঝরে যাওয়া স্বাভাবিক হলেও অতিরিক্ত চুল পড়ার পেছনে জেনেটিকস, অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস ও অনিয়ন্ত্রিত জীবনযাত্রার বড় ভূমিকা থাকে। তবে কিছু নিয়ম ও সঠিক যত্ন মেনে চললে চুলের বৃদ্ধি ত্বরান্বিত করা এবং ভাঙন রোধ করা পুরোপুরি সম্ভব।

সুখ তুমি কী, বড় জানতে ইচ্ছে করে...

সুখ তুমি কী, বড় জানতে ইচ্ছে করে…

রেস্তোরাঁয় সুস্বাদু খাবার টেবিলে আসার পর খাওয়ার আগে কী করি? হ্যাঁ, ছবি তুলতে ব্যস্ত হয়ে পড়ি। শেষ যেবার সমুদ্রসৈকতের সূর্যাস্ত দেখে ফিরলেন, সেটা কেমন ছিল? খোলা চোখে দেখেছিলেন, নাকি মুঠোফোনের স্ক্রিনে সেই মুহূর্ত ধারণে ব্যস্ত ছিলেন?

আজকের রাশিফল: ভুল ধরা স্বভাবের কারণে প্রেমের মিষ্টি গন্ধ মুহূর্তেই বারুদ হয়ে যাবে

আজকে মেজাজ থাকবে ফুটন্ত প্রেশার কুকারের মতো। সামান্য বিষয়েই শিষ দিয়ে ওঠার তীব্র সম্ভাবনা দেখা যাচ্ছে। গ্রহদের যা অবস্থান, তাতে কাজের জায়গায় বসের সামনে বীরত্ব দেখাতে গিয়ে অতিরিক্ত কাজ নিজের ঘাড়ে চাপিয়ে বসতে পারেন, তাই মুখটা একটু বন্ধ রাখাই বুদ্ধিমানের কাজ হবে।

জনপ্রিয় টার্গেট

মার্কিন মধ্যবর্তী নির্বাচনে ৮৪ মিলিয়ন ব্যয় ইহুদি লবি আইপ্যাকের, ৫৫ মিলিয়নই জলে

নতুন বছরের শুরুতে ঝলমলে চুল পেতে চান? এই নভেম্বর-ডিসেম্বরেই নিতে হবে বিশেষ প্রস্তুতি

প্রকাশ: ০৯:০২:১৪ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬