০৯:১২ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

এক দিনেই মার্কিন শেয়ারবাজার থেকে উধাও ২.৫ ট্রিলিয়ন ডলার, নেপথ্যে কিসের আশঙ্কা

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৯:০২:১৭ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬
  • ৮ বার পঠিত হয়েছে

বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, ২০২৫ সালের এপ্রিল মাসে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘লিবারেশন ডে’ শুল্ক ঘোষণার পর এটিই নাসডাকের সবচেয়ে বড় এক দিনের দরপতন। ডেটা সেন্টার নির্মাণে সম্ভাব্য বাধা, এআই অবকাঠামো খাতে বিনিয়োগের ভবিষ্যৎ এবং বিপুল অর্থ ব্যয়ের বিপরীতে প্রত্যাশিত মুনাফা পাওয়া নিয়ে উদ্বেগের কারণে বিনিয়োগকারীরা শেয়ার বিক্রি বাড়িয়ে দিয়েছেন।

নির্বাচনে ডেমোক্র্যাটদের ব্যাপক বিজয়ের ফলে এআই অবকাঠামো সম্প্রসারণের ওপর বাড়তি রাজনৈতিক ও স্থানীয় চাপ তৈরি হতে পারে বলে আশঙ্কা করছেন বিনিয়োগকারীরা। বিশেষ করে ডেটা সেন্টার নির্মাণে অনুমোদন পাওয়া কঠিন হয়ে উঠতে পারে। একই সঙ্গে উচ্চ সুদের হার ও কঠোর আর্থিক পরিস্থিতির কারণে তহবিল সংগ্রহে সংকটে থাকা ছোট প্রতিষ্ঠানগুলো আরও চাপে পড়তে পারে।

নাসডাক কম্পোজিট সূচক গত ৬ অক্টোবরের রেকর্ড অবস্থান থেকে প্রায় ১২ শতাংশ কমে সংশোধন বা কারেকশন পর্যায়ে প্রবেশ করেছে। কোনো সূচক সাম্প্রতিক সর্বোচ্চ অবস্থান থেকে ১০ শতাংশ কমে গেলে তাকে কারেকশন হিসেবে বিবেচনা করা হয়। বৃহস্পতিবারের পতনের মধ্য দিয়ে এআই খাতের শেয়ারে টানা দ্বিতীয় দিনের মতো দরপতন হলো। অক্টোবরের মাঝামাঝি সময় থেকে এ নিয়ে পঞ্চমবারের মতো সূচকটিতে ৫০০ পয়েন্টের বেশি পতন ঘটেছে।

জোন্স ট্রেডিংয়ের প্রধান বাজার কৌশলবিদ মাইকেল ও’রুর্ক বলেন, নির্বাচনের ফলাফলে ডেমোক্র্যাটদের গভর্নর পদগুলোতে ব্যাপক বিজয় বিশেষভাবে গুরুত্বপূর্ণ। তাঁর মতে, ডেটা সেন্টার নির্মাণ কার্যক্রমের গতি কমে যাওয়ার বিষয়টিই এখন বাজারের প্রধান আলোচ্য হয়ে থাকবে।

বৃহস্পতিবার চিপ নির্মাতা ও নিওক্লাউড প্রতিষ্ঠানগুলোর শেয়ারে সবচেয়ে বেশি দরপতন হয়েছে। ফিলাডেলফিয়া এসই সেমিকন্ডাক্টর সূচক ১২ শতাংশ কমে ছয় মাসেরও বেশি সময়ের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমেছে। এনভিডিয়ার শেয়ারের দাম কমেছে ৯ শতাংশ এবং অ্যাডভান্সড মাইক্রো ডিভাইসেসের (এএমডি) ১৭ শতাংশ।

ডেটা সেন্টার পরিচালনাকারী অ্যাপ্লায়েড ডিজিটাল, সাইফার ডিজিটাল ও আইরেনের শেয়ারের দাম ১৪ শতাংশের বেশি কমেছে। ডেটা সেন্টার নির্মাণের সঙ্গে সংশ্লিষ্ট বিদ্যুৎ ও জ্বালানি খাতের প্রতিষ্ঠানগুলোও দরপতনের মুখে পড়েছে। জিই ভার্নোভার শেয়ার কমেছে ৭ দশমিক ৪ শতাংশ এবং কনস্টেলেশন এনার্জির ২ দশমিক ৫ শতাংশ।

বৃহৎ প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর শেয়ারেও পতন হয়েছে। অ্যামাজন ও অ্যালফাবেটের শেয়ারের দাম ২ দশমিক ২ শতাংশ করে কমেছে। মাইক্রোসফটের শেয়ার কমেছে ৩ দশমিক ৬ শতাংশ। অন্যদিকে বৃহৎ প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর সমন্বয়ে গঠিত নাসডাক-১০০ সূচক কমেছে ৬ দশমিক ৪ শতাংশ।

ডেটা সেন্টার নির্মাণে স্থানীয় পর্যায়ে বিরোধিতা বাড়ার আশঙ্কাও বিনিয়োগকারীদের উদ্বেগ বাড়িয়েছে। এসব স্থাপনা বিদ্যুৎ গ্রিড ও পানি সরবরাহ ব্যবস্থার ওপর বাড়তি চাপ সৃষ্টি করছে। যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটসের গ্রানাইট ওয়েলথ ম্যানেজমেন্টের ব্যবস্থাপনা পরিচালক ব্রুস জারো বলেন, মানুষের বসতবাড়ির আশপাশে ডেটা সেন্টার নির্মাণ নিয়ে ব্যাপক বিরোধিতা তৈরি হতে পারে। ইতোমধ্যে কয়েকটি প্রকল্প অনুমোদন পেলেও আরও অনেক প্রকল্পের অনুমোদন বাকি রয়েছে। সেগুলোর অনুমোদন পাওয়া কঠিন হবে।

ইউবিএসের বিশ্লেষকদের হিসাব অনুযায়ী, ২০২৮ সালে যুক্তরাষ্ট্রে সম্ভাব্য নতুন ডেটা সেন্টার সক্ষমতা বৃদ্ধির প্রায় ৩০ শতাংশ নির্মাণকাজ স্থগিত হওয়ার ঝুঁকিতে রয়েছে। এতে দ্রুত নতুন স্থাপনা নির্মাণের ওপর নির্ভরশীল এআই অবকাঠামো শিল্পের প্রবৃদ্ধি বাধাগ্রস্ত হতে পারে।

ইনক্লাইন ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্টের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা টেড পার্কহিল বলেন, বাজার এখন এআইয়ের সম্ভাবনার চেয়ে এআইয়ের প্রকৃত ব্যয়ের দিকে বেশি নজর দিচ্ছে। তাঁর মতে, দীর্ঘ মেয়াদে এআই বিশ্বকে রূপান্তরিত করলেও এআই-সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানের শেয়ারের বর্তমান মূল্য যৌক্তিক নয়। এ খাতে সামনে আরও অস্থিরতা দেখা দিতে পারে।

বাজারের এই অস্থিরতার প্রভাব এআই প্রতিষ্ঠান অ্যানথ্রপিকের সম্ভাব্য আইপিওর সময়সূচির ওপরও পড়তে পারে বলে মনে করছেন বিশ্লেষকেরা। চলতি বছরের শরতে প্রতিষ্ঠানটির বহুল প্রত্যাশিত আইপিও আসার কথা রয়েছে। তবে বাজার পরিস্থিতির কারণে তা পিছিয়ে গেলে বিনিয়োগকারীদের মনোভাব আরও নেতিবাচক হতে পারে।

এদিকে বৃহস্পতিবার ওয়াল স্ট্রিটের আতঙ্কসূচক হিসেবে পরিচিত ভিআইএক্স সূচক ২০২৪ সালের ডিসেম্বরের পর এক দিনে সবচেয়ে বেশি বেড়েছে। এশিয়ার বাজারেও এর প্রভাব পড়েছে। চলতি বছর ২০ শতাংশের বেশি বেড়ে যাওয়া জাপানের নিক্কেই ও দক্ষিণ কোরিয়ার কোসপি সূচক বুধবারের দরপতনের পর উল্লেখযোগ্যভাবে কমেছে।

মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গ নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, নেবিয়াস, আইরেন ও এনস্কেলের কয়েকটি ডেটা সেন্টার প্রকল্পের ওপর তদারকি আরও কঠোর করছে মাইক্রোসফট। সব মিলিয়ে এআই খাতের বিনিয়োগ নিয়ে বাজারের মনোভাব বদলাতে শুরু করেছে। এত দিন প্রযুক্তিটির ভবিষ্যৎ সম্ভাবনা ও দ্রুত সম্প্রসারণকে কেন্দ্র করে বিনিয়োগ বাড়লেও এখন প্রকল্পের ব্যয়, অর্থায়নের সক্ষমতা, স্থানীয় বিরোধিতা এবং বিনিয়োগের বিপরীতে মুনাফা পাওয়ার বিষয়গুলো সামনে চলে এসেছে।

ইরান যুদ্ধ ও মধ্যবর্তী নির্বাচনে লেজেগোবরে অবস্থা রিপাবলিকানদের, বলির পাঁঠা হচ্ছেন কি হেগসেথ

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান পার্টির পরাজয়ের দায় প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের ওপর চাপানোর আলোচনা জোরালো হচ্ছে। ইরান যুদ্ধ পরিচালনা, যুদ্ধের লক্ষ্য ও সময়সীমা নিয়ে পরস্পরবিরোধী বক্তব্য এবং সামরিক নেতৃত্বে পরিবর্তন আনার ঘটনায় নিজ দলের মধ্যেও সমালোচনার মুখে পড়েছেন তিনি।

কানাডায় গ্রিজলি ভালুকের আক্রমণে মা-মেয়ের মৃত্যু

কানাডার ব্রিটিশ কলাম্বিয়ায় গ্রিজলি ভালুকের হামলায় মা ও মেয়ের মৃত্যু হয়েছে। ১ নভেম্বর বিকেলে হাঁটতে বের হয়ে নিখোঁজ হওয়ার পর অনুসন্ধান অভিযান চালিয়ে তাঁদের মরদেহ উদ্ধার করা হয়। নিহতরা হলেন—৪৮ বছর বয়সী জেনিফার বালকারাস ও তাঁর ২০ বছর বয়সী মেয়ে সেলাহ রিড। তাঁদের পরিবারের পক্ষ থেকে মৃত্যুর…

৭৫০০ কোটি টাকা ঢেলেও রিপাবলিকানদের জেতাতে ব্যর্থ প্রযুক্তি সিইওরা

ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠতা অর্জনে সচেষ্ট থাকা এবং রিপাবলিকান প্রার্থীদের নির্বাচনী প্রচারে ৬০ কোটি ডলার বা বাংলাদেশি মুদ্রায় প্রায় সাড়ে ৭ হাজার কোটি টাকার বেশি অনুদান দেওয়া সিলিকন ভ্যালির ধনকুবেররা যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে বড় ধরনের আর্থিক ও রাজনৈতিক ধাক্কার মুখে পড়েছেন।

জনপ্রিয় টার্গেট

এক দিনেই মার্কিন শেয়ারবাজার থেকে উধাও ২.৫ ট্রিলিয়ন ডলার, নেপথ্যে কিসের আশঙ্কা

এক দিনেই মার্কিন শেয়ারবাজার থেকে উধাও ২.৫ ট্রিলিয়ন ডলার, নেপথ্যে কিসের আশঙ্কা

প্রকাশ: ০৯:০২:১৭ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬