০৪:৩০ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ইরানের সঙ্গে সম্পর্ক: কানাডার ৮ মানি এক্সচেঞ্জের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০১:৫১:৩২ অপরাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২৬
  • ৭ বার পঠিত হয়েছে

মার্কিন অর্থ মন্ত্রণালয়ের দাবি, প্রতিষ্ঠানগুলোর কয়েকটি ইরানি রিয়াল ও অন্যান্য মুদ্রা ক্রিপ্টোকারেন্সির মতো ডিজিটাল সম্পদে রূপান্তরের মাধ্যমে অবৈধভাবে অর্জিত অর্থ পাচার করেছে। এ ছাড়া কয়েকটি প্রতিষ্ঠান মাদক পাচারকারী চক্রের কথিত এক প্রধানকেও সহায়তা করেছে।

মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট এক বিবৃতিতে বলেন, ‘ইরানের শাসকগোষ্ঠী ও তাদের সহযোগীদের নিষেধাজ্ঞা এড়াতে সহায়তাকারী অবৈধ আর্থিক লেনদেনকারীদের জন্য কানাডা নিরাপদ আশ্রয়স্থল হতে পারে না।’

মার্কিন অর্থ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, নিষেধাজ্ঞার আওতায় আসা প্রতিষ্ঠানগুলো কানাডার অন্টারিও ও ব্রিটিশ কলাম্বিয়া প্রদেশে অবস্থিত। এগুলোর মধ্যে রয়েছে মিলিয়ন এক্সচেঞ্জ, আমিন এক্সচেঞ্জ ও ক্রিপ্টোইয়াল।

নিষেধাজ্ঞার ফলে প্রতিষ্ঠানগুলো কার্যত মার্কিন ডলারভিত্তিক আর্থিক ব্যবস্থা থেকে বিচ্ছিন্ন হয়ে পড়বে। যুক্তরাষ্ট্রে থাকা তাদের যেকোনো সম্পদ জব্দ করা হবে। পাশাপাশি মার্কিন নাগরিক বা প্রতিষ্ঠানের সঙ্গে তাদের সব ধরনের লেনদেন নিষিদ্ধ করা হয়েছে।

অর্থ মন্ত্রণালয়ের ঘোষণার কিছুক্ষণ পরই কানাডার ফিন্যান্সিয়াল ট্রানজ্যাকশনস অ্যান্ড রিপোর্টস অ্যানালাইসিস সেন্টার (ফিনট্র্যাক) একটি বিবৃতি দেয়। এতে বলা হয়, মুদ্রা বিনিময় প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপে তারা যুক্তরাষ্ট্রের ফিন্যানশিয়াল ক্রাইমস এনফোর্সমেন্ট নেটওয়ার্কের (ফিনসেন) সঙ্গে কাজ করেছে।

শুক্রবারের ওই বিবৃতিতে ফিনট্র্যাক জানায়, ‘অর্থ পাচার, সন্ত্রাসে অর্থায়ন এবং নিষেধাজ্ঞা এড়ানোর ঘটনা মোকাবিলায় কেন্দ্রটি নিয়মিতভাবে বিদেশি আর্থিক গোয়েন্দা সংস্থাগুলোর সঙ্গে কাজ করে। দ্বিপক্ষীয় চুক্তির মাধ্যমে বিশ্বের বিভিন্ন দেশের আর্থিক গোয়েন্দা সংস্থার কাছে গোয়েন্দা তথ্য প্রকাশ করতে পারে কেন্দ্রটি।’

শুক্রবার আলাদা এক বিবৃতিতে মার্কিন অর্থ মন্ত্রণালয় জানায়, তাদের অর্থ পাচারবিরোধী সংস্থা ফিনসেন মুদ্রা বিনিময় প্রতিষ্ঠান এমএক্সসি গ্লোবালকে লক্ষ্য করে একটি নির্দেশনা জারি করেছে।

ফিনসেন জানিয়েছে, এ নির্দেশনার ফলে মার্কিন আর্থিক প্রতিষ্ঠানগুলো সেশেলসভিত্তিক এমএক্সসি গ্লোবালের সঙ্গে সংশ্লিষ্ট অর্থ স্থানান্তর প্রক্রিয়া করতে পারবে না। সংস্থাটির দাবি, এমএক্সসি গ্লোবাল ইরান, উত্তর কোরিয়া ও রাশিয়ার সঙ্গে সংশ্লিষ্ট অন্তত ১৬ বিলিয়ন ডলারের অবৈধ লেনদেনের সুযোগ করে দিয়েছে। এ ছাড়া নিষেধাজ্ঞার আওতায় থাকা অন্যান্য ব্যক্তি ও প্রতিষ্ঠানের সঙ্গেও লেনদেন করেছে।

মার্কিন অর্থ মন্ত্রণালয়ের ভাষ্য, তাদের নিষেধাজ্ঞা কর্মসূচির লক্ষ্য হলো ‘ইরানের শাসকগোষ্ঠী এবং ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) অর্থনৈতিক জীবনরেখা বিচ্ছিন্ন করা’। কানাডাও আইআরজিসিকে সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করেছে।

যুক্তরাষ্ট্র বুধবার ভারত ও তুরস্কভিত্তিক একটি নেটওয়ার্কের ওপরও নিষেধাজ্ঞা আরোপ করে। ইরানের তেল রপ্তানি ও বিমান সংস্থাগুলোর ওপর আরোপিত বিধিনিষেধ এড়াতে সহায়তার অভিযোগে নেটওয়ার্কটির বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়। মার্কিন অর্থ মন্ত্রণালয় জানিয়েছে, উত্তর ভারতের চণ্ডীগড় শহরে বসবাসকারী সুনীল কুমার শর্মা ও তাঁর স্ত্রী জাসপ্রিত প্রীতি শহীদ নেটওয়ার্কটি পরিচালনা করেন।

গত সপ্তাহে যুক্তরাষ্ট্র দাবি করেছিল, তাদের নিষেধাজ্ঞা কর্মসূচির কারণে ইরানের মুদ্রার দর নতুন সর্বনিম্ন পর্যায়ে নেমেছে এবং দেশটিতে মূল্যস্ফীতি প্রায় ৯০ শতাংশে পৌঁছেছে।

১. ডাইভার্স ট্রেড ইনকরপোরেটেড: অন্টারিওতে মিলিয়ন এক্সচেঞ্জ নামে ব্যবসা পরিচালনা করে।

২. ১৩৮০০৭৯ বিসি লিমিটেড: ব্রিটিশ কলাম্বিয়ায় আমিন এক্সচেঞ্জ নামে পরিচালিত।

৩. টপ পিসি টেকনিশিয়ান ইনকরপোরেটেড: অন্টারিওতে কার্যক্রম পরিচালনা করে।

৪. এনআইএ নেশনস কারেন্সি লিমিটেড: ব্রিটিশ কলাম্বিয়ায় অবস্থিত।

৫. ২৩৯৭৬৩৯ অন্টারিও লিমিটেড: ফারাহ এক্সচেঞ্জ নামে ব্যবসা পরিচালনা করে।

৬. সিসিসি ইনকরপোরেটেড: অন্টারিওতে অবস্থিত।

৭. বি গ্যালাক্সি ইনকরপোরেটেড: ক্রিপ্টোইয়াল নামে ব্যবসা পরিচালনা করে। প্রতিষ্ঠানটির ঠিকানা অন্টারিওতে সিসিসি ইনকরপোরেটেডের একই স্থানে।

৮. দারবিশ এক্সচেঞ্জ: অন্টারিওতে অবস্থিত।

‘কর্ণাটকের জামাই’ আবদুল এল-সাইয়েদের জয়ে উচ্ছ্বসিত ভারতীয় স্বজনেরা

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে গুরুত্বপূর্ণ সুইং স্টেটে রিপাবলিকান প্রার্থী মাইক রজার্সকে হারিয়ে সিনেটর নির্বাচিত হয়েছেন আবদুল এল-সাইয়েদ। তাঁর এই জয়ে যুক্তরাষ্ট্রের পাশাপাশি ভারতের কর্ণাটক রাজ্যেও আনন্দের বন্যা বইছে। কারণ, এল-সাইয়েদের স্ত্রীর পারিবারিক শিকড় ভারতের কর্ণাটকে।

৫৪৮ আসামির মৃত্যুদণ্ড বাতিল করলেন ক্যালিফোর্নিয়ার গভর্নর

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের গভর্নর গ্যাভিন নিউসম এক ঐতিহাসিক সিদ্ধান্তে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ৫৪৮ জন আসামির সাজা মওকুফ করেছেন। মৃত্যুদণ্ডের পরিবর্তে তাঁদের সাজা কমিয়ে প্যারোল বা মুক্তির সুযোগহীন আমৃত্যু কারাদণ্ড করা হয়েছে।

জনপ্রিয় টার্গেট

গ্রাম পুলিশের বেতন বাড়ানোর ঘোষণা প্রধানমন্ত্রীর, দেওয়া হবে মোবাইল বিলও

ইরানের সঙ্গে সম্পর্ক: কানাডার ৮ মানি এক্সচেঞ্জের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা

প্রকাশ: ০১:৫১:৩২ অপরাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২৬