আজ শনিবার বিকেলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে বিএনপির র্যালিপূর্ব সমাবেশে এ কথা বলেন তারেক রহমান।
তারেক রহমান আরও বলেন, ‘শুধু দেশের ভেতরেই নয়, দেশের বাইরেও ষড়যন্ত্র হচ্ছে। সীমান্তের ওপার থেকেও ষড়যন্ত্র হচ্ছে। ষড়যন্ত্র দেশের ভেতরেই হোক আর দেশের বাইরেই হোক, আমরা এক এক করে সব ষড়যন্ত্রের জবাব দেব।’
তারেক রহমান বলেন, ‘যে দেশের মানুষ ৭১, ৭৫, ৯০, ২৪ ঘটাতে পারে, সে দেশের মানুষকে ষড়যন্ত্র করে দাবিয়ে রাখা যাবে না।’
সভাপতির ভাষণে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে কবিতা আবৃত্তি করেন।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বিরোধী দলকে গঠনমূলক সমালোচনা করার আহ্বান জানান। তিনি বলেন, ‘এখন যা করছে বিরোধী দল, তা গঠনমূলক কর্মসূচি নয়।’
আমীর খসরু মাহমুদ চৌধুরী সবাইকে চোখ-কান খোলা রাখার আহ্বান জানান।
শোভাযাত্রায় অংশ নিতে সকাল থেকেই নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ও আশপাশের এলাকায় জড়ো হতে শুরু করেন দলটির সর্বস্তরের নেতা-কর্মীরা। জাতীয় ও দলীয় পতাকা, ব্যানার, ফেস্টুন এবং শীর্ষ নেতাদের ছবি সংবলিত প্ল্যাকার্ড নিয়ে ঢাকা মহানগরের বিভিন্ন থানা, ওয়ার্ড এবং আশপাশের জেলাগুলো থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে আসতে দেখা যায় নেতা-কর্মীদের। নানা রঙের টি-শার্ট ও টুপি পরে স্লোগানে স্লোগানে পুরো এলাকা মুখরিত করে রেখেছেন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।
নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হওয়া বর্ণাঢ্য এই শোভাযাত্রা রাজধানীর নির্ধারিত বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মানিক মিয়া অ্যাভিনিউতে গিয়ে শেষ হবে।

দৈনিক টার্গেট 

























