০৪:২৯ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

নরসিংদীর বাবু হত্যা মামলা: প্রধান আসামি গ্রেপ্তার, উদ্ধার পিস্তল ও ৮ রাউন্ড গুলি

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৪:০৭:১৬ অপরাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২৬
  • ২ বার পঠিত হয়েছে

আজ বেলা ১টার দিকে নরসিংদী মডেল থানার হলরুমে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. আশিকুর রহমান। তিনি জানান, গোপন তথ্যের ভিত্তিতে হবিগঞ্জের মাধবপুর থানা এলাকায় অভিযান চালিয়ে হত্যা মামলার পলাতক প্রধান আসামি আবুলালকে গ্রেপ্তার করে জেলা গোয়েন্দা পুলিশ। পরে তাঁর দেওয়া তথ্য ও দেখানো স্থান থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও আট রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, গত ২ অক্টোবর আব্দুল্লাহ ওরফে বাবু হত্যাকাণ্ডের ঘটনায় নরসিংদী মডেল থানায় একটি হত্যা মামলা করা হয়। ঘটনার পর থেকেই মামলার প্রধান আসামি আবুলাল আত্মগোপনে ছিলেন। তাঁকে গ্রেপ্তারে নরসিংদী, ব্রাহ্মণবাড়িয়া ও ঢাকার বিভিন্ন এলাকায় একাধিকবার অভিযান চালানো হয়। তবে বারবার অবস্থান পরিবর্তন করায় তাঁকে গ্রেপ্তার করা সম্ভব হচ্ছিল না।

সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে আবুলালের দেওয়া তথ্যের ভিত্তিতে হত্যাকাণ্ডে ব্যবহৃত আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় অস্ত্র আইনে আরও একটি মামলা করা হয়েছে।

গ্রেপ্তার আবুলালকে আদালতে সোপর্দ করা হবে বলে জানিয়েছে পুলিশ। এ ছাড়া হত্যাকাণ্ডে জড়িত অন্য পলাতক আসামিদের গ্রেপ্তারেও অভিযান অব্যাহত রয়েছে।

আড়িয়াল খাঁ নদের তীরে পড়ে ছিল হাত-পা বাঁধা বস্তাবন্দী যুবকের লাশ

নরসিংদীর রায়পুরায় আড়িয়াল খাঁ নদের তীর থেকে হাত-পা বাঁধা অবস্থায় অজ্ঞাতপরিচয় এক যুবকের (৩০) পচাগলা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাঁর গলা ও শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। আজ শনিবার সকালে উপজেলার ডৌকারচর ইউনিয়নের তেলিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পূর্ব পাশে নদীর তীর থেকে

সাফল্যের ধারাবাহিকতায় এবারও দেশসেরা নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজ

কলেজের প্রতিষ্ঠাতা ও গভর্নিং বডির সভাপতি আবদুল কাদির মোল্লা বলেন, ‘প্রথমেই মহান আল্লাহ তায়ালার কাছে শুকরিয়া আদায় করছি। এ অর্জন শুধু কলেজের নয়, এটি নরসিংদীবাসীর অর্জন।’

নারীদের স্বাস্থ্য সুরক্ষায় ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী

নারীদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করা এবং প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে সরকার ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগের উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি বলেন, এসব মিডওয়াইফ দেশের প্রত্যন্ত অঞ্চলে নারীদের স্তন ও জরায়ুমুখের ক্যান্সারসহ

জনপ্রিয় টার্গেট

গ্রাম পুলিশের বেতন বাড়ানোর ঘোষণা প্রধানমন্ত্রীর, দেওয়া হবে মোবাইল বিলও

নরসিংদীর বাবু হত্যা মামলা: প্রধান আসামি গ্রেপ্তার, উদ্ধার পিস্তল ও ৮ রাউন্ড গুলি

প্রকাশ: ০৪:০৭:১৬ অপরাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২৬