০৬:১১ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

পরীক্ষায় ভালো ফল আত্মবিশ্বাস বাড়ায়

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ১২:১১:৪৯ অপরাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬
  • ১৬ বার পঠিত হয়েছে

আগ্রহ থাকতে হবে: ভালো একাডেমিক ফলের প্রথম শর্ত হলো পড়াশোনার প্রতি আগ্রহ। নিজের ফল ভালো করার লক্ষ্য থাকতে হবে। সেই লক্ষ্য সামনে রেখে প্রস্তুতিও নিতে হবে পরিকল্পিতভাবে। একই সঙ্গে ভালো সিজিপিএ অর্জন করলে ভবিষ্যতে কী ধরনের সুযোগ তৈরি হতে পারে, সে সম্পর্কে ধারণা রাখা দরকার। বিশেষ করে প্রথম বর্ষের শিক্ষার্থীদের শুরু থেকে বিষয়টি বুঝতে হবে। এতে পড়াশোনার প্রতি মনোযোগ বাড়বে। নিজের লক্ষ্য অনুযায়ী প্রস্তুতি নেওয়াও সহজ হবে।

নিয়মিত ক্লাস করতে হবে: ভালো ফল করতে হলে নিয়মিত ক্লাসে উপস্থিত থাকা জরুরি। একান্ত প্রয়োজন ছাড়া ক্লাস বাদ দেওয়া উচিত নয়। কারণ, শ্রেণিকক্ষে শিক্ষক যে বিষয়গুলো পড়ান, সেগুলো থেকে পাঠের মূল ধারণা পাওয়া যায়। ক্লাসে মনোযোগী হলে কোন বিষয়ে কীভাবে পড়তে হবে, কতটুকু প্রস্তুতি নিতে হবে, সে সম্পর্কে স্পষ্ট ধারণা তৈরি হয়। তাই ক্লাসের পড়া সেদিনই বাড়িতে অনুশীলন করা ভালো। তবে সবার শেখার ধরন ও সক্ষমতা এক নয়। নিজের সামর্থ্য বুঝে পড়াশোনার সময় নির্ধারণ করতে হবে। নিয়মিত চর্চার মাধ্যমে দুর্বলতা কাটিয়ে উঠতে হবে।

থাকতে হবে সময়োপযোগী জ্ঞান: শুধু পাঠ্যবই পড়লেই ভালো সিজিপিএ অর্জন করা কঠিন। পরীক্ষার খাতায় পাঠ্যবিষয়ের পাশাপাশি বাস্তব জীবনের উদাহরণ, সাম্প্রতিক তথ্য ও ঘটনার প্রাসঙ্গিক বিশ্লেষণ তুলে ধরতে হবে। কোনো তাত্ত্বিক বিষয় পড়ার সময় সেটির বাস্তব প্রয়োগ ও প্রভাব বোঝার চেষ্টা করতে হবে। পরীক্ষায় প্রশ্নের সঙ্গে মিল রেখে এসব উদাহরণ উপস্থাপন করতে পারলে উত্তর আরও সমৃদ্ধ হবে। এতে অন্যদের তুলনায় নিজের লেখার স্বাতন্ত্র্য তৈরি করা সম্ভব।

এ জন্য নিয়মিত পত্রিকা পড়তে হবে। জাতীয় ও আন্তর্জাতিক ঘটনাপ্রবাহ সম্পর্কে ধারণা রাখতে হবে। পাশাপাশি বিভিন্ন বই, নির্ভরযোগ্য ওয়েবসাইট, গবেষণা সাময়িকী ও প্রবন্ধ থেকে তথ্য সংগ্রহ করা যেতে পারে। শুধু ক্লাস নোট কিংবা একটি বইয়ের ওপর নির্ভর করা ঠিক নয়। তথ্যের নির্ভরযোগ্যতা যাচাই করতে হবে। উইকিপিডিয়ার মতো উন্মুক্ত তথ্যভান্ডারকে মূল তথ্যসূত্র হিসেবে ব্যবহার না করাই ভালো। এই অভ্যাস অ্যাসাইনমেন্ট, প্রেজেন্টেশন, গবেষণা মনোগ্রাফ, থিসিস ও ইন্টার্নশিপের কাজেও সহায়ক হবে।

ইন্টারনাল মার্কসে ভালো করতে হবে: বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায় ইন্টারনাল মার্কস শিক্ষার্থীর ফলাফলে বড় প্রভাব ফেলে। তাই শুধু সেমিস্টার ফাইনাল পরীক্ষার প্রস্তুতি নিলেই হবে না, ক্লাসে উপস্থিতি, কুইজ, অ্যাসাইনমেন্ট, প্রেজেন্টেশনসহ অভ্যন্তরীণ মূল্যায়নের প্রতিটি ক্ষেত্রে ভালো করার চেষ্টা করতে হবে। ধরা যাক, সামাজিক বিজ্ঞান অনুষদের কোনো বিষয়ে ইন্টারনাল মার্কস ৪০। একজন শিক্ষার্থী সেখানে ৩৫ পেলে চূড়ান্ত ফলে এগিয়ে থাকবেন। তাই সেমিস্টারজুড়ে নিয়মিত প্রস্তুতি নিতে হবে। শেষ মুহূর্তের ওপর নির্ভর না করে প্রতিটি কাজ সময়মতো সম্পন্ন করা ভালো।

পরীক্ষার খাতায় সুন্দর উপস্থাপন: অনেক শিক্ষার্থীর প্রস্তুতি ভালো থাকলেও পরীক্ষার খাতায় তা যথাযথভাবে তুলে ধরতে পারেন না। আবার তুলনামূলক কম প্রস্তুতি নিয়েও কেউ কেউ গুছিয়ে লেখার কারণে ভালো ফল করেন। তাই পরীক্ষায় ভালো উপস্থাপনের দক্ষতা অর্জন করতে হবে। পরীক্ষার হলে মাথা ঠান্ডা রাখতে হবে। প্রশ্ন ভালোভাবে পড়ে নম্বর অনুযায়ী উত্তর লেখার পরিকল্পনা করতে হবে। অপ্রাসঙ্গিক বা গতানুগতিক কথা না লিখে প্রশ্নের চাহিদা অনুযায়ী তথ্যসমৃদ্ধ উত্তর দিতে হবে।

প্রয়োজনে ছক, চিত্র, গ্রাফ কিংবা প্রাসঙ্গিক উদাহরণ ব্যবহার করা যেতে পারে। এতে উত্তর সহজে বোধগম্য হয়। হাতের লেখা খুব সুন্দর না হলেও সমস্যা নেই। তবে লেখা স্পষ্ট ও পরিচ্ছন্ন হওয়া জরুরি। সঠিক তথ্য, ধারাবাহিকতা এবং সুন্দর উপস্থাপনই পরীক্ষার খাতাকে মানসম্মত করে তোলে।

ভালো একাডেমিক ফল এক দিনে অর্জন করা সম্ভব নয়। এর জন্য প্রয়োজন নিয়মিত অধ্যবসায়, সময়ের সঠিক ব্যবহার আর নিজের প্রতি আত্মবিশ্বাস। শুরু থেকে পরিকল্পনা অনুযায়ী পড়াশোনা করলে ভালো ফলের সম্ভাবনা বাড়ে। মনে রাখতে হবে, প্রতিদিনের ছোট ছোট প্রস্তুতিই একসময় বড় সাফল্যের পথ তৈরি করে।

‎এইচএসসিতে পুনর্মূল্যায়ন আবেদনের সময় বাড়ল

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীদের খাতা পুনর্মূল্যায়ন আবেদনের সময় বাড়ানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ৭ নভেম্বর রাত ১২টার পরিবর্তে আগামী ৮ নভেম্বর দুপুর ১২টা পর্যন্ত আবেদন করতে পারবেন পরীক্ষার্থীরা। ‎

এআই সামিটে ড্যাফোডিল শিক্ষার্থীদের ১৬ উদ্ভাবনী প্রকল্প

বাংলাদেশ এআই বিজনেস সামিট ২০২৬-এ ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থীদের তৈরি ১৬টি কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) প্রকল্প উপস্থাপন করা হয়েছে। শিক্ষা, স্বাস্থ্যসেবা, কৃষি, শিল্প, নিরাপত্তা ও নগর অবকাঠামোসহ বিভিন্ন খাতের বাস্তব সমস্যা সমাধানে এসব প্রকল্প তৈরি করেছেন শিক্ষার্থীরা।

ডুয়েটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদ্‌যাপন

ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (ডুয়েট) জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে আজ শনিবার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।

জনপ্রিয় টার্গেট

বামনায় সাবেক ছাত্রলীগ নেতা রাজিব গ্রেপ্তার

পরীক্ষায় ভালো ফল আত্মবিশ্বাস বাড়ায়

প্রকাশ: ১২:১১:৪৯ অপরাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬