০৯:০১ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

এআই সামিটে ড্যাফোডিল শিক্ষার্থীদের ১৬ উদ্ভাবনী প্রকল্প

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৮:৫৩:২৫ অপরাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২৬
  • ০ বার পঠিত হয়েছে

সামিটে ডায়মন্ড স্পনসর হিসেবে সহযোগিতা করে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। উদ্বোধনী অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অধিবেশন শেষে তিনি বিশ্ববিদ্যালয়ের প্যাভিলিয়ন ঘুরে দেখেন এবং শিক্ষার্থীদের উদ্ভাবিত প্রকল্পগুলোর প্রশংসা করেন। ভবিষ্যতেও এ ধরনের উদ্ভাবনী উদ্যোগ অব্যাহত রাখার জন্য শিক্ষার্থীদের উৎসাহ দেন।

সামিটের তৃতীয় অধিবেশন ‘এআই ফর এভরিওয়ান: সলভিং রিয়েল প্রবলেমস উইথ লোকাল ইন্টেলিজেন্স’-এ মূল আলোচকদের একজন ছিলেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ও বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান এবং ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক সভাপতি ড. মো. সবুর খান। অধিবেশনে প্রধান অতিথি ছিলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। সভাপতিত্ব করেন ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি তাসকিন আহমেদ।

আলোচনায় ড. মো. সবুর খান ব্যবসা ও শিল্পক্ষেত্রে এআইয়ের ব্যবহার, স্থানীয় চাহিদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ প্রযুক্তি উদ্ভাবন এবং এ খাতের সম্ভাবনা তুলে ধরেন। বিশেষ করে এআই এজেন্টকে ডিজিটাল সহকর্মী হিসেবে ব্যবহার করে অর্ডার প্রক্রিয়াকরণ, লেনদেন সমন্বয় এবং শিল্পের বিভিন্ন সমস্যা শনাক্ত ও সমাধানের বিষয়টি গুরুত্ব পায়। পাশাপাশি এসব প্রযুক্তির ব্যবহারে মানুষের যথাযথ তদারকির প্রয়োজনীয়তার কথাও উঠে আসে।

সামিটে ড্যাফোডিল গ্রুপের পাঁচটি প্রযুক্তিগত সমাধান—এআই প্রফেসর, পারফেক্ট এইচআর, এডুভিএএস, লিডারশিপ ওএস এবং স্টুডেন্ট ৩৬০ প্রদর্শন করা হয়।

বিশ্ববিদ্যালয়ের তিনটি বিভাগের শিক্ষার্থীরা ১৬টি প্রকল্প উপস্থাপন করেন। কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের প্রকল্পগুলোর মধ্যে রয়েছে ‘ওবিই আই’, ‘ইমাম এআই’, ‘নিউট্রিসয়েল’, ‘ডেঙ্গুক্লাস্টার এআই’, ‘শিল্প এআই ইআরপি’ ও ‘ইয়োফ্লেয়ার’। এগুলোর মাধ্যমে শিক্ষার মান যাচাই, ইসলামি জ্ঞানচর্চা, মাটির স্বাস্থ্য মূল্যায়ন, ডেঙ্গুর ঝুঁকি শনাক্ত, পোশাকশিল্পের ব্যবস্থাপনা এবং দক্ষ জনশক্তির সঙ্গে ব্যবসাপ্রতিষ্ঠানের সংযোগ তৈরির উদ্যোগ তুলে ধরা হয়।

সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা উপস্থাপন করেন ‘ফিফথআই এআই’, ‘নিউরোক্লাস্টার এআই’ ও ‘ক্লিনিকবিডি’। এসব প্রকল্পের লক্ষ্য পরীক্ষা মূল্যায়ন, এমআরআই বিশ্লেষণ এবং স্বাস্থ্যসেবায় প্রযুক্তির ব্যবহার বাড়ানো।

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির মতে, এআইয়ের সম্ভাবনা কাজে লাগাতে দক্ষ মানবসম্পদ, নৈতিকতা, তথ্যের নিরাপত্তা এবং শিক্ষাপ্রতিষ্ঠান ও শিল্প খাতের সমন্বয় জরুরি। সামিটে শিক্ষার্থীদের প্রকল্প উপস্থাপন ও বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণ দেশের এআইভিত্তিক উদ্ভাবন এবং প্রযুক্তিগত দক্ষতা উন্নয়নে তাদের প্রচেষ্টার প্রতিফলন।

ইউআইইউর সহযোগিতায় রোবো ফেস্ট অনুষ্ঠিত

ইউআইইউর সহযোগিতায় রোবো ফেস্ট অনুষ্ঠিত

রোবোটিকস, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও প্রোগ্রামিংয়ে শিক্ষার্থীদের আগ্রহী করে তুলতে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ইউআইইউ) সহযোগিতায় জামালপুরে দিনব্যাপী ‘রোবো ফেস্ট ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি ইউনাইটেড পাবলিক স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে আয়োজিত এই উৎসবের উদ্যোগে ছিল প্রতিষ্ঠানটির…

বর্ণাঢ্য আয়োজনে উদ্‌যাপিত হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী

আনন্দ র‍্যালি, চারুকলা প্রদর্শনী ও আলোচনা সভাসহ নানা কর্মসূচির মধ্য দিয়ে পুরান ঢাকার ঐতিহ্যবাহী জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপিত হচ্ছে। স্কুল থেকে কলেজ এবং কলেজ থেকে বিশ্ববিদ্যালয়ে রূপ নেওয়া প্রতিষ্ঠানটি সফলতার ২১ বছর পেরিয়ে ২২ বছরে পদার্পণ করল।

উৎকর্ষের অভিযাত্রায় ইউএসটিসি

উৎকর্ষের অভিযাত্রায় ইউএসটিসি

তিন দশকের বেশি সময় ধরে উচ্চশিক্ষায় অবদান রেখে চলেছে ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি চিটাগং (ইউএসটিসি)। বন্দরনগরী চট্টগ্রামের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় হিসেবে এটি প্রতিষ্ঠিত হয়। এর প্রতিষ্ঠাতা প্রথিতযশা জাতীয় অধ্যাপক নুরুল ইসলাম। মানসম্মত শিক্ষা, গবেষণা ও মানবিক মূল্যবোধসম্পন্ন…

জনপ্রিয় টার্গেট

জিয়াউর রহমানকে উদ্ধার করেছিল সেনাবাহিনী: সাখাওয়াত হোসেন

এআই সামিটে ড্যাফোডিল শিক্ষার্থীদের ১৬ উদ্ভাবনী প্রকল্প

প্রকাশ: ০৮:৫৩:২৫ অপরাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২৬