সাদা বলের ক্রিকেট দিয়েই হৃদয়ের বাংলাদেশ দলে অভিষেক। সীমিত ওভারের ক্রিকেটে চার-ছক্কা মেরে রানের চাকা সচল রাখার যে তাড়া থাকে, টেস্টে সেই চাপ থাকে না বললেই চলে। তবে গতকাল যেভাবে তিনি খেলেছেন ধ্বংসস্তূপে দাঁড়িয়ে, মনে হচ্ছে যেন তিনি সাদা পোশাকে সাদা বলের ক্রিকেট খেলছেন। ২২ চার ও ১১ ছক্কা মেরেছেন। ডিপ মিড উইকেট, স্কয়ার লেগ, লং অন দিয়ে বল যেমন সীমানাছাড়া করেছেন, তেমনি সোজা সাইটস্ক্রিনের ওপর দিয়েও মেরেছেন। পাশাপাশি ডিপ এক্সট্রা কাভার দিয়েও ছক্কা মেরেছেন।
২০১৮ সালে মিরপুরে জিম্বাবুয়ের বিপক্ষে মুশফিকের ২১৯ রানের রেকর্ড ইনিংস গতকাল ভেঙে হৃদয় করেছেন ২৪২ রান। তাসকিন আউট না হলে হৃদয় হয়তো ২৫০ করে ফেলতেন। এমনকি সাদমান যদি নামতেনও, তাও সুযোগ থাকত। আজ হৃদয় বলেন, ‘আমার কোনো আক্ষেপ নেই এসব নিয়ে (২৫০ রান করতে না পারা)।’

দৈনিক টার্গেট 


-c6094b-256x144.webp)























