০৬:২৩ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মালদ্বীপকে হারিয়ে টিকে রইল পাকিস্তান

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৬:১৩:১৬ অপরাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬
  • ২ বার পঠিত হয়েছে

ঢাকার জাতীয় স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক পাকিস্তানকে সামলাতে হিমশিম খেয়েছে মালদ্বীপ। দ্বিতীয় মিনিটে নিজেদের ডি-বক্সে মিকাইল অরুণ আব্দুল্লাহকে ফাউল করেন মালদ্বীপের ডিফেন্ডার মোহাম্মদ নাঈম। পেনাল্টি থেকে গোল করে চতুর্থ মিনিটেই পাকিস্তানকে এগিয়ে দেন আব্দুল্লাহ।

সেই চাপ কাটিয়ে ওঠার আগেই ব্যবধান দ্বিগুণ করে পাকিস্তান। নবম মিনিটে বক্সের কিনারা থেকে দ্বিতীয় গোলটি করেন নাজিব উল্লাহ। ২৪ মিনিটে মালদ্বীপের অভিজ্ঞ ডিফেন্ডার আমদান আলীর ভুলের সুযোগ কাজে লাগান তিনি। দূরপাল্লার কোনাকুনি শটে বল জালে পাঠিয়ে পাকিস্তানের ব্যবধান করেন ৩–০।

বিরতির আগে পাওয়া তিন গোলের ব্যবধানই শেষ পর্যন্ত ধরে রাখে পাকিস্তান। দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়াতে তিনটি পরিবর্তন নিয়ে মাঠে নামে মালদ্বীপ। তারকা ফরোয়ার্ড আলী ফাসির, হুসাইন সিফাউ ও নিশাম রশিদকে নামিয়েও অবশ্য গোলের দেখা পায়নি দলটি। ৫২ মিনিটে ফেদু ইব্বের শট লক্ষ্যভ্রষ্ট হয়। ৬৬ মিনিটে মোহাম্মদ নাঈমের নিচু শট ঠেকিয়ে দেন পাকিস্তানের গোলরক্ষক ও অধিনায়ক ইউসুফ ইয়াজ বাট। পরের মিনিটে মালদ্বীপ বল জালে পাঠালেও অফসাইডের কারণে গোলটি বাতিল হয়। ৭১ মিনিটে পাকিস্তানের বদলি ফরোয়ার্ড শায়ক দোস্তের সামনে ব্যবধান বাড়ানোর সুযোগ এসেছিল। সেটিও কাজে লাগাতে পারেননি তিনি।

প্রথম ম্যাচে ভারতের কাছে ৩–২ গোলে হারের পর এই জয় পাকিস্তানকে সেমিফাইনালের লড়াইয়ে ফিরিয়েছে। দুই ম্যাচে তাদের পয়েন্ট এখন ৩। অন্যদিকে মালদ্বীপের সামনে কঠিন সমীকরণ। আগামী ১১ নভেম্বর গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে ভারতের মুখোমুখি হবে তারা।

পর্তুগাল যা করেনি, রোনালদোকে নিয়ে সেটাই করল এই বিমান সংস্থা

ক্রিস্টিয়ানো রোনালদো এখন পর্তুগাল ফুটবলে অতীত। কদিন আগে সামাজিক মাধ্যমে এক পোস্টে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন তিনি। দীর্ঘ ২৫ বছরের ক্যারিয়ারে অজস্র রেকর্ড গড়া এই তারকা বিশ্বজুড়ে ভক্ত-সমর্থকদের ভালোবাসায় সিক্ত হয়েছেন। এবার নেদারল্যান্ডসের এক বিমান সংস্থা রোনালদোকে অন্য উপায়ে সম্মান জা

৪০ বছরের ইতিহাসে এত বাজে অবস্থা আর কখনোই হয়নি

মাঠের পারফরম্যান্সে হতশ্রী অবস্থা ম্যানচেস্টার ইউনাইটেডের। এবার তারা মাঠে নামার আগেই পেল এক দুঃসংবাদ। এমনই এক দুর্ঘটনা ঘটল তাদের সঙ্গে, যা গত ৪০ বছরে ক্লাবটির ইতিহাসে হয়নি।

‘এই রিয়াল আসলেই অনেক শক্তিশালী, তারা দুর্দান্ত খেলছে’

জয়রথ ছুটছে রিয়াল মাদ্রিদের। চ্যাম্পিয়নস লিগ, লা লিগাসহ সব ধরনের প্রতিযোগিতা মিলে সবশেষ আট ম্যাচের আটটিতেই জিতেছে জোসে মরিনিওর দল। গত রাতে লা লিগায় ভ্যালেন্সিয়ার বিপক্ষে দাপুটে এক জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। কিলিয়ান এমবাপ্পে, আর্দা গুলেরদের পারফরম্যান্সে মুগ্ধ রিয়াল কোচ।

জনপ্রিয় টার্গেট

মালদ্বীপকে হারিয়ে টিকে রইল পাকিস্তান

প্রকাশ: ০৬:১৩:১৬ অপরাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬