পাঁচ কার্ড দেখেও কেন নিষেধাজ্ঞা নেই মেসির

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ১১:১৯:১৬ পূর্বাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬
  • ৪ বার পঠিত হয়েছে

গত ২৯ অক্টোবর সিনসিনাটির বিপক্ষে ২-২ গোলে ড্র করে ইন্টার মায়ামি। ওই ম্যাচের ৪২ মিনিটে পঞ্চম হলুদ কার্ড দেখেন মেসি। সিনসিনাটির স্যামুয়েল গিদির সঙ্গে সংঘর্ষের পর রেফারির সঙ্গে কথা বলতে গেলে তাঁকে কার্ড দেখান ম্যাচের কর্মকর্তা। রেফারির সিদ্ধান্তে বিস্ময় প্রকাশ করেন মেসি।

এমএলএসের নিয়ম অনুযায়ী, নিয়মিত মৌসুমে পাঁচটি হলুদ কার্ড দেখলে একজন খেলোয়াড়কে এক ম্যাচের নিষেধাজ্ঞা ভোগ করতে হয়। তবে লিগের গুড কন্ডাক্ট বা ভালো আচরণসংক্রান্ত নিয়মে এই শাস্তি এড়ানোর সুযোগ রয়েছে।

এই নিয়ম অনুযায়ী, কোনো খেলোয়াড় টানা পাঁচটি লিগ ম্যাচে হলুদ কার্ড না দেখলে তাঁর মোট কার্ডের হিসাব থেকে একটি কার্ড বাদ যাবে। অর্থাৎ, নির্দিষ্ট সময় পর্যন্ত শৃঙ্খলাভঙ্গের কোনো ঘটনা না ঘটলে আগের একটি হলুদ কার্ডের প্রভাব আর নিষেধাজ্ঞার হিসাবে থাকবে না।

মেসি চলতি মৌসুমে লিগের অষ্টম, একাদশ, ২০তম, ৩১তম ও ৩৩তম রাউন্ডে হলুদ কার্ড দেখেছেন। এসব কার্ডের মধ্যবর্তী সময়ে টানা পাঁচ ম্যাচ হলুদ কার্ড না দেখায় তাঁর হিসাব থেকে দুটি কার্ড বাদ পড়েছে বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য সান।

তবে মেসির শৃঙ্খলাজনিত রেকর্ডে পাঁচটি হলুদ কার্ডই থাকবে। শুধু নিষেধাজ্ঞার হিসাবের ক্ষেত্রে দুটি কার্ড বাদ পড়বে। ফলে শাস্তিযোগ্য কার্ডের সংখ্যা দাঁড়িয়েছে তিনটিতে।

এ কারণেই পাঁচটি হলুদ কার্ড দেখেও নিষেধাজ্ঞায় পড়তে হচ্ছে না মেসিকে। নিয়মিত মৌসুমের শেষের আগের ম্যাচে নিউ ইংল্যান্ড রেভল্যুশনের বিপক্ষে তাই মায়ামির হয়ে মাঠে নামতে পারবেন তারকা ফরোয়ার্ড।

হেরেই চলেছে ম্যানচেস্টার ইউনাইটেড

হেরেই চলেছে ম্যানচেস্টার ইউনাইটেড

দ্বিতীয়ার্ধে ম্যানচেস্টার ইউনাইটেডের রক্ষণভাগের ভঙ্গুরতার পুরো সুযোগ নিল চেলসি। সফরকারীদের ২-০ গোলে হারিয়ে টানা তৃতীয় পরাজয়ের স্বাদ দিয়েছে তারা। এই হারে ইউনাইটেডের কোচ মাইকেল ক্যারিকের ওপর চাপ আরও বাড়ল।

দুই চ্যাম্পিয়ন দলের প্রীতি ম্যাচ, প্রতিমন্ত্রী খেলবেন কোন দলে

বাংলাদেশের ফুটবলে দুটি স্মরণীয় অর্জনের সাক্ষী জাতীয় স্টেডিয়াম। ২০০৩ সালে এই মাঠেই সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছিল বাংলাদেশ। সাত বছর পর একই মাঠে দক্ষিণ এশিয়ান গেমসের ফুটবলে সোনা জয়ের আনন্দে মেতেছিল লাল-সবুজের দল। এবার সেই দুই দলের ফুটবলারদের আবারও একসঙ্গে দেখা যাবে একই মাঠে। তবে এই পুনর্মিলনীতে ব

জনপ্রিয় টার্গেট

সিরিজ জয় নিয়ে পোস্ট করে ট্রলের শিকার পাকিস্তানের প্রধানমন্ত্রী

পাঁচ কার্ড দেখেও কেন নিষেধাজ্ঞা নেই মেসির

প্রকাশ: ১১:১৯:১৬ পূর্বাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬