আলিফা ওই এলাকার মো. নিরব হোসেনের মেয়ে।
পরিবার সূত্রে জানা যায়, দুপুরে বাড়ির আঙিনায় খেলছিল আলিফা। এ সময় সবার অগোচরে বাড়ির পাশের পুকুরে পড়ে যায় সে। শিশুটির মা শিরিন আক্তার তখন ঘরের কাজে ব্যস্ত ছিলেন। কিছু সময় পর আলিফার কোনো সাড়াশব্দ না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন।
একপর্যায়ে পুকুরে শিশুটিকে ভাসতে দেখে উদ্ধার করেন তাঁরা। পরে দ্রুত ভোলা সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ভোলা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম বলেন, খবর পেয়ে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় ভোলা সদর মডেল থানায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে।

দৈনিক টার্গেট 























