আজ রোববার উপজেলার শিকারপুর ইউনিয়নে এ অভিযান চালানো হয়। এ সময় নুরুর ইটভাটা (এসএসবি) ও মক্কা ব্রিকসের অবৈধ স্থাপনা ধ্বংস করা হয়।
পরিবেশ অধিদপ্তরের সদর দপ্তরের মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট উইংয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিয়া আকতারের নেতৃত্বে অভিযান পরিচালিত হয়। এ সময় উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর বরিশাল জেলা কার্যালয়ের সহকারী পরিচালক কাজী সাইফুদ্দীন। জেলা পুলিশের বিশেষ দল ও উজিরপুর ফায়ার সার্ভিসের একটি ইউনিট অভিযানে সহযোগিতা করে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিয়া আকতার বলেন, ‘কয়লার পরিবর্তে লাকড়ি পোড়ানো এবং প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় ভাটাগুলোর অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়েছে। এ সময় সরকারি কাজে বাধা দেওয়া ও মব সৃষ্টির অভিযোগে একজনকে আটক করা হয়।’

দৈনিক টার্গেট 
























