১১:৫৯ পূর্বাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ইউক্রেন যুদ্ধের ‘চূড়ান্ত সমাপ্তির’ আশায় আবুধাবিতে ত্রিপক্ষীয় বৈঠক, যা বলছে পক্ষগুলো

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ১১:৪১:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬
  • ৪ বার পঠিত হয়েছে

বৈঠকে যুদ্ধের অবসানের পাশাপাশি রাশিয়া, ইউক্রেন ও ইউরোপের নিরাপত্তা কাঠামো নিয়েও আলোচনা হয়েছে। তবে আলোচনার টেবিলে ইউরোপের কোনো প্রতিনিধি না থাকলেও বৈঠক শুরুর আগে ইউরোপীয় দেশগুলোর প্রতিনিধিদের সঙ্গে আলাদা বৈঠক করেছে মার্কিন ও ইউক্রেনীয় প্রতিনিধিদল।

এদিকে যুদ্ধক্ষেত্রের পরিস্থিতি নিয়ে রাশিয়া ও ইউক্রেনের পাল্টাপাল্টি বক্তব্যের মধ্যেই মার্কিন মধ্যস্থতাকারীদের অবস্থানে পরিবর্তন এসেছে বলে জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। অন্যদিকে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ বলেছেন, সংঘাতের রাজনৈতিক সমাধানের আগে সংশ্লিষ্ট দেশগুলোর নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করার কাঠামো নির্ধারণ করতে হবে।

রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, দেশটির প্রেসিডেন্টের সহযোগী ভ্লাদিমির মেদিনস্কি রুশ প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন। প্রতিনিধিদলে রয়েছেন উপপররাষ্ট্রমন্ত্রী মিখাইল গালুজিন ও সের্গেই রিয়াবকভ। অন্যদিকে ইউক্রেনের প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন দেশটির বৈদেশিক গোয়েন্দা সংস্থার প্রধান রুস্তেম উমেরভ। তিনি জানিয়েছেন, যুদ্ধের অবসানসংক্রান্ত সব বিষয়ে আলোচনার জন্য প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি প্রতিনিধিদলকে অনুমোদন দিয়েছেন।

বৈঠকে রুশ ও ইউক্রেনীয় প্রতিনিধিদলের মাঝখানে বসে থাকতে দেখা গেছে যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফ, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার এবং সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী শেখ আবদুল্লাহ বিন জায়েদ আল নাহিয়ানকে।

আলোচনার মূল টেবিলে ইউরোপের কোনো প্রতিনিধি উপস্থিত ছিলেন না। তবে ইউক্রেনের সংবাদমাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা গেছে, বৈঠক শুরুর আগে আলাদা একটি কক্ষে ইউক্রেনীয় প্রতিনিধিদল এবং ফ্রান্স, জার্মানি, ইতালি, যুক্তরাজ্য ও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছেন মার্কিন প্রতিনিধিরা।

সাংবাদিকদের লাভরভ বলেন, ‘ইউরোপীয়রা আবুধাবিতে উড়ে এসেছে। ঠিক আছে, তারা হোটেলে বসে থাকুক।’ একই সঙ্গে তিনি অভিযোগ করেন, ইউক্রেনের জন্য সময়ক্ষেপণের উদ্দেশ্যেই ইউরোপীয়রা এমন তৎপরতা চালাচ্ছে। লাভরভ বলেন, সংঘাতের সমাধানে পৌঁছানোর আগে রাশিয়া, ইউক্রেন এবং বৃহত্তর ইউরোপীয় অঞ্চলের নিরাপত্তার বিষয়টি নিয়ে আলোচনায় একটি কাঠামো বা পরিমাপক নির্ধারণ করা প্রয়োজন।

আবুধাবিতে আলোচনা শুরুর পর ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, যুদ্ধক্ষেত্রের পরিস্থিতি সম্পর্কে ইউক্রেনের মূল্যায়নকে সমর্থন করেছে যুক্তরাষ্ট্র। একই সঙ্গে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ‘ভিন্ন বাস্তবতায়’ বাস করছেন বলে মন্তব্য করেছেন তিনি।

আবুধাবির আলোচনায় মার্কিন মধ্যস্থতাকারীদের দৃষ্টিভঙ্গিতে পরিবর্তন এসেছে বলে জানিয়েছেন জেলেনস্কি। এ পরিবর্তনে সন্তুষ্টি প্রকাশ করে তিনি বলেছেন, যুক্তরাষ্ট্রের বিশেষ দূত জ্যারেড কুশনার ও স্টিভ উইটকফের কাছ থেকে পাওয়া বক্তব্য তাঁকে আশাবাদী করেছে।

ডেনমার্কের রাজধানী কোপেনহেগেনে এক সংবাদ সম্মেলনে শান্তি আলোচনা পরিচালনার পদ্ধতিতে মার্কিন দূতদের কোনো পরিবর্তন এসেছে কি না, এমন প্রশ্নের জবাবে জেলেনস্কি বলেন, ‘আমি পরিবর্তন দেখতে পাচ্ছি। তারা যা বলছেন, তা শুনে আমি খুবই খুশি। এখন দেখা যাক, কী করা সম্ভব।’ গত ফেব্রুয়ারির পর প্রথমবারের মতো অনুষ্ঠিত তিন পক্ষের এই আলোচনার প্রথম দিনকে ‘গঠনমূলক ও গুরুত্বপূর্ণ’ বলে বর্ণনা করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট।

তিনি জানান, আবুধাবির আলোচনার সূচিতে ইউরোপের জন্য নতুন একটি নিরাপত্তা কাঠামো প্রণয়নের বিষয়টিও অন্তর্ভুক্ত ছিল। মঙ্গলবার এর আগে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভও বিষয়টি উত্থাপন করেছিলেন।

তবে এ বিষয়ে সতর্ক অবস্থানের কথা জানিয়ে জেলেনস্কি বলেন, ‘এই বিষয়টি নিয়ে আমরা সবাই খুব সতর্ক। কারণ, তারা আসলে কী চায়, তা কেউই শতভাগ বুঝতে পারছে না। আমার মনে হয়, আমরা বুঝতে পারছি। কিন্তু রাশিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্র কী আলোচনা করেছে, সে বিষয়ে কোনো নথিপত্র কেউ দেখেনি।’

আবুধাবিতে মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, ইউক্রেন যুদ্ধের একটি ‘চূড়ান্ত সমাপ্তি’ নিশ্চিত করাই তাদের লক্ষ্য। এ লক্ষ্যে ট্রাম্প প্রশাসনের প্রস্তাবের একটি অংশে রাশিয়া ও ইউরোপের মধ্যে দীর্ঘমেয়াদি নতুন একটি ‘নিরাপত্তা কাঠামো’ তৈরির বিষয়টি রয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রশাসনের কর্মকর্তারা।

তবে এ উদ্যোগ নিয়ে উদ্বেগ রয়েছে ইউরোপীয় কর্মকর্তাদের মধ্যে। তাদের আশঙ্কা, রাশিয়া ন্যাটোর সামরিক উপস্থিতি পূর্ব ইউরোপ থেকে কমিয়ে আনার বিষয়ে নিজেদের কঠোর দাবিতে অনড় থাকতে পারে। এ ধরনের দাবি বাস্তবায়িত হলে পূর্ব ইউরোপের ন্যাটো মিত্র দেশগুলো নিরাপত্তাঝুঁকির মুখে পড়তে পারে এবং মস্কোর প্রভাব বিস্তারের সুযোগ তৈরি হতে পারে।

আলোচনার উদ্বোধনী পর্বে রুশ প্রতিনিধিদলের প্রধান ভ্লাদিমির মেদিনস্কি আতিথেয়তার জন্য সংযুক্ত আরব আমিরাতকে ধন্যবাদ জানান। পাশাপাশি শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টার জন্য যুক্তরাষ্ট্রের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। রুশ প্রতিনিধিদলের সদস্যদের পরিবর্তিত বিন্যাস শান্তি প্রক্রিয়াকে এগিয়ে নিতে সহায়ক হবে বলেও আশা প্রকাশ করেন মেদিনস্কি।

অন্যদিকে সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী শেখ আবদুল্লাহ বিন জায়েদ আল নাহিয়ান আলোচনায় অংশ নেওয়া প্রতিনিধিদলগুলোকে স্বাগত জানান। আয়োজক দেশ হিসেবে আমিরাতের ওপর আস্থা রাখার জন্য যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে ধন্যবাদ জানান তিনি।

নাগা পূর্বপুরুষের ৩৯ দেহাবশেষ ফেরত দিল অক্সফোর্ড জাদুঘর

ব্রিটিশ ঔপনিবেশিক শাসনামলে ভারতের নাগা সম্প্রদায়ের কাছ থেকে নিয়ে যাওয়া ৩৯ জন মানুষের দেহাবশেষ ফিরিয়ে দিয়েছে যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়। গতকাল সোমবার অক্সফোর্ডের পিট রিভার্স জাদুঘরে আয়োজিত এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে এসব দেহাবশেষ হস্তান্তর করা হয়।

দণ্ডপ্রাপ্ত রাসেল ব্র্যান্ডের দ্বারা নির্যাতিত হয়েছিলেন ইমরান খানের সাবেক স্ত্রীও

ব্রিটিশ অভিনেতা ও কৌতুকশিল্পী রাসেল ব্র্যান্ডের বিরুদ্ধে সহিংসতা, জবরদস্তিমূলক নিয়ন্ত্রণ ও নির্যাতনের অভিযোগ তুলেছেন তাঁর সাবেক প্রেমিকা জেমিমা গোল্ডস্মিথ। জেমিমা পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানেরও সাবেক স্ত্রী।

ইসরায়েলকে বিশ্ব শান্তির জন্য গুরুতর হুমকি মনে করেন ৭৮ শতাংশ ব্রিটিশ

বিশ্বশান্তির জন্য ইসরায়েলকে গুরুতর হুমকি মনে করেন যুক্তরাজ্যের ৭৮ শতাংশ নাগরিক। গত সপ্তাহে প্রকাশিত ন্যাশনাল সেন্টার ফর সোশ্যাল রিসার্চের (ন্যাটসেন) এক জরিপে এ তথ্য উঠে এসেছে। জরিপ অনুযায়ী, ২০ বছর আগে ইসরায়েলকে একই ধরনের হুমকি মনে করতেন ৪৮ শতাংশ ব্রিটিশ। গত এক বছরে এ হার বেড়েছে ১০ শতাংশ।

জনপ্রিয় টার্গেট

পাবনায় গ্রামীণ ব্যাংকের শাখা অফিসে আগুন, ভাঙচুর

ইউক্রেন যুদ্ধের ‘চূড়ান্ত সমাপ্তির’ আশায় আবুধাবিতে ত্রিপক্ষীয় বৈঠক, যা বলছে পক্ষগুলো

প্রকাশ: ১১:৪১:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬