০৪:৩০ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধান প্রত্যাবাসনেই: স্বরাষ্ট্রমন্ত্রী

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৪:১২:৪৫ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬
  • ৮ বার পঠিত হয়েছে

আজ বুধবার (১১ নভেম্বর) বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নিজের কার্যালয়ে মিয়ানমারে মানবাধিকার পরিস্থিতিবিষয়ক জাতিসংঘের বিশেষ প্রতিবেদক কেলি ই. কারির সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।

সাক্ষাৎকালে মিয়ানমারের বর্তমান রাজনৈতিক ও মানবাধিকার পরিস্থিতি, বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের প্রত্যাবাসন, সীমান্ত নিরাপত্তা এবং রোহিঙ্গা শিবিরগুলোর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা হয়।

বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দাপ্তরিক নথিপত্রে রোহিঙ্গার সংখ্যা কম দেখানো হলেও বাস্তবে বাংলাদেশে ১৫ লাখের বেশি রোহিঙ্গা অবস্থান করছেন। দীর্ঘদিন ধরে বিপুলসংখ্যক এই জনগোষ্ঠীকে আশ্রয় দেওয়ায় বাংলাদেশের অর্থনীতির ওপর বড় ধরনের চাপ তৈরি হয়েছে। তাই রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছায় ও সম্মানজনক প্রত্যাবাসন নিশ্চিত করাই হওয়া উচিত আন্তর্জাতিক উদ্যোগগুলোর প্রধান লক্ষ্য।

এ সময় আগামী ১৯ নভেম্বর আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) মিয়ানমারে রোহিঙ্গা গণহত্যা-সংক্রান্ত মামলার রায় ঘোষণার পর আন্তর্জাতিক সম্প্রদায়কে দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।

জাতিসংঘের বিশেষ প্রতিবেদক কেলি ই. কারি দীর্ঘদিন ধরে রোহিঙ্গা শরণার্থীদের মানবিক আশ্রয় ও সেবা দেওয়ার জন্য বাংলাদেশ সরকারের প্রশংসা করেন। রোহিঙ্গাদের ওপর সংঘটিত ঐতিহাসিক মানবাধিকার লঙ্ঘনের চিত্র তুলে ধরে তিনি বলেন, জাতিসংঘ ও এর আন্তর্জাতিক সহযোগীরা রোহিঙ্গাদের প্রত্যাবাসনের উপযুক্ত পরিবেশ তৈরির পাশাপাশি মিয়ানমারে তাঁদের নাগরিকত্ব ও মৌলিক অধিকার নিশ্চিত করতে কাজ করছে।

বৈঠকে রোহিঙ্গা শিবিরসংলগ্ন এলাকায় মাদক ও অস্ত্র পাচার এবং সাইবার অপরাধ দমনে আইন প্রয়োগকারী সংস্থাগুলোর সক্ষমতা বাড়ানোর বিষয়েও আলোচনা হয়। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট সংস্থাগুলোকে প্রয়োজনীয় প্রশিক্ষণ ও আধুনিক প্রযুক্তিগত সহায়তা দেওয়ার বিষয়ে ইতিবাচক আলোচনা হয়েছে।

এ ছাড়া চীন, ভারত, যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নসহ প্রভাবশালী দেশগুলোর সমন্বিত উদ্যোগের মাধ্যমে মিয়ানমার সরকারের ওপর কূটনৈতিক চাপ সৃষ্টির প্রয়োজনীয়তার কথা তুলে ধরা হয়।

সাক্ষাৎকালে জাতিসংঘের বিশেষ প্রতিবেদকের সফরসঙ্গী টমাস হুনেকে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিক ও বহিরাগমন অনুবিভাগের অতিরিক্ত সচিব ড. জিয়াউদ্দিন আহমেদ এবং রাজনৈতিক-১ অধিশাখার যুগ্ম সচিব রেবেকা খান উপস্থিত ছিলেন।

‎শতভাগ পাস ও ফেলের কারণ অনুসন্ধানে গবেষণার প্রস্তাব গণসাক্ষরতা অভিযানের

‎এসএসসি ও এইচএসসি পরীক্ষায় শতভাগ পাস করা এবং শতভাগ অকৃতকার্য হওয়া শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর সাফল্য ও ব্যর্থতার কারণ অনুসন্ধানে গবেষণার প্রস্তাব দিয়েছে গণসাক্ষরতা অভিযান। প্রতিষ্ঠানগুলোর শিক্ষক, পাঠদান, শিক্ষার্থীদের উপস্থিতি, শিখনঘাটতি…

জনপ্রিয় টার্গেট

সম্পর্কে উত্তেজনার মধ্যেই ভারত থেকে আমদানি বাড়াচ্ছে পাকিস্তান, কেন?

রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধান প্রত্যাবাসনেই: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশ: ০৪:১২:৪৫ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬