গতকাল বুধবার রাত ৯টার দিকে উপজেলার উত্তর সাকুচিয়া ইউনিয়নের বাংলাবাজার এলাকায় মতলব মেম্বারের বাড়ির সামনে সড়ক থেকে তাঁদের আটক করা হয়।
আটক দুই যুবক হলেন—বাবলু (৩০) ও ইয়াছিন (২৫)। তাঁরা উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের রহমানপুর গ্রামের বাসিন্দা।
পুলিশ জানায়, আটকের পর তাঁদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে তাঁদের আদালতে পাঠানো হয়।
মনপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম জানান, ইয়াবাসহ আটক দুই যুবকের বিরুদ্ধে মামলার পর আদালতে পাঠানো হয়েছে।

দৈনিক টার্গেট 























