০৫:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সৈয়দপুরে বাসের ধাক্কায় ব্যবসায়ী নিহত, সড়ক অবরোধে ৫ জেলায় বন্ধ যান চলাচল

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৫:১৭:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
  • ২ বার পঠিত হয়েছে

প্রত্যক্ষদর্শী ও স্বজনদের সূত্রে জানা যায়, আজ বৃহস্পতিবার বেলা ২টার দিকে দিনাজপুরগামী একটি যাত্রীবাহী বাস ওয়াপদা মোড়ে উল্টো পথে দ্রুতগতিতে যাচ্ছিল। এ সময় আরিফুল ইসলাম তাঁর মেয়ে সুপ্তিকে মোটরসাইকেলে করে স্কুলে পৌঁছে দিতে শহরের দিকে যাচ্ছিলেন। পথে বাসটির সঙ্গে মোটরসাইকেলটির সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই আরিফুল ইসলাম নিহত হন। গুরুতর আহত হয় তাঁর মেয়ে সুপ্তি।

পরে স্থানীয় লোকজন আহত সুপ্তিকে উদ্ধার করে সৈয়দপুর ১০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে ভর্তি করেন। সুপ্তি সৈয়দপুর শহরের গোলাহাট এলাকার নতুন কুঁড়ি স্কুলের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী। তার মা রুমানা আক্তার ওই বিদ্যালয়ের শিক্ষিকা।

প্রত্যক্ষদর্শী জাহাঙ্গীর আলম জানান, দুর্ঘটনার পর যাত্রীবাহী বাসটি দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় মোটরসাইকেলটিকে প্রায় ৫০০ গজ পর্যন্ত টেনে নিয়ে রেলক্রসিংয়ের কাছে ফেলে যায় বাসটি।

এদিকে এ দুর্ঘটনার প্রতিবাদে এবং জড়িতদের বিচারের দাবিতে স্থানীয় লোকজন সড়ক অবরোধ করেন। এতে সৈয়দপুর থেকে রংপুর, দিনাজপুর, পঞ্চগড়, নীলফামারী ও ঠাকুরগাঁওগামী সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। সড়কে যান চলাচল বন্ধ থাকায় দুর্ভোগে পড়েন যাত্রীরা।

সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম রেজা জানান, ঘাতক বাসটিসহ চালককে দশমাইল হাইওয়ে থানায় আটক রাখা হয়েছে। অবরোধকারীদের সঙ্গে আলোচনা চলছে।

বেলা সাড়ে ৪টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত স্থানীয় লোকজনের অবরোধ ও আন্দোলন চলছিল। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পুলিশ ও প্রশাসনের সদস্যরা উপস্থিত ছিলেন।

৩৫৮ কোটির পণ্যবাহী লাগেজ ভ্যানে চড়বে যাত্রী

স্বল্প খরচে কৃষিসহ নানান পণ্য পরিবহনের লক্ষ্যে ৩৫৮ কোটি ৩৯ লাখ টাকা ব্যয়ে বাংলাদেশ রেলওয়েতে যুক্ত করা হয়েছিল ১২৫টি লাগেজ ভ্যান। তবে কৃষক ও ব্যবসায়ীদের কাছ থেকে মেলেনি আশানুরূপ সাড়া। ফলে সেগুলো রেলের গলার কাঁটায় পরিণত হয়েছে।

ভারত থেকে আমদানি করা ১৮ রেলকোচের ট্রায়াল রান শুরু, পঞ্চগড়ের পথে যাত্রা

সৈয়দপুর রেলওয়ে কারখানার বিভাগীয় তত্ত্বাবধায়ক (ডিএস) শাহ সুফি নূর মোহাম্মদ বলেন, কারখানায় আনা কোচগুলো বিভিন্নভাবে পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে। এ কাজে রেলওয়ে কারখানার শ্রমিক-কর্মচারী ও কর্মকর্তাদের পাশাপাশি ভারতের বিশেষজ্ঞরাও কাজ করেছেন। রোববার পঞ্চগড় পর্যন্ত কোচগুলোর ট্রায়াল রান অনুষ্ঠিত হবে। পরীক্ষাম

নীলফামারীতে খাঁচাবন্দী ২২ পাখি উদ্ধার করে অবমুক্ত

বন্য প্রাণী পরিদর্শক মো. জাহাঙ্গীর কবির বলেন, ‘বন্য প্রাণী প্রকৃতির গুরুত্বপূর্ণ অংশ। পাখির স্বাভাবিক আবাসস্থল প্রকৃতি, খাঁচা নয়। বন্য পাখি ধরা, খাঁচায় বন্দী করে রাখা কিংবা কেনাবেচা জীববৈচিত্র্যের জন্য ক্ষতিকর। আমরা খবর পেয়েছিলাম, ঢেলাপীর হাটে দেশি পাখি কেনাবেচা হচ্ছে। শুক্রবার সরেজমিন অভিযান চাল

জনপ্রিয় টার্গেট

‘ডেমোনেস্ট্রেটর’ পদের ফল প্রকাশ, উত্তীর্ণ ৮৭ জন

সৈয়দপুরে বাসের ধাক্কায় ব্যবসায়ী নিহত, সড়ক অবরোধে ৫ জেলায় বন্ধ যান চলাচল

প্রকাশ: ০৫:১৭:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬