ঢাকা ০১:১১ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৩ শিশুর মৃত্যু

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ১২:৫১:৩০ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
  • ৯ বার পঠিত হয়েছে

শুক্রবার (১৩ নভেম্বর) এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন সিলেটের বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক (রোগ নিয়ন্ত্রণ) ডা. মোহাম্মদ নূরে আলম শামীম।

মারা যাওয়া শিশুরা হলো সুনামগঞ্জের জগন্নাথপুরের আনসার উদ্দিনের মেয়ে আফরিন (১১ মাস), সিলেট সদরের শাকুর আলীর মেয়ে মাইশা (৪ মাস ১৭ দিন) এবং হবিগঞ্জ সদরের আব্দুল আজিজের ছেলে উমর (১ মাস)। তাদের মধ্যে আফরিন ও মাইশা সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে এবং উমর হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় অবস্থায় মারা গেছে।

বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, ১৩ নভেম্বর সকাল ৮টা পর্যন্ত নতুন শনাক্তকৃত নিশ্চিত হাম রোগীর সংখ্যা ছিল ৬৫ জন এবং সন্দেহভাজন হিসেবে নতুন ভর্তি হয়েছেন ১৬৮ জন।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে অদ্যাবধি বিভাগে মোট নিশ্চিত হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৩১২।

অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় সন্দেহভাজন হিসেবে নতুন ভর্তিকৃত ১৬৮ জনের মধ্যে সিলেটে ১১১ জন, হবিগঞ্জে ৩১, মৌলভীবাজারে ১০ এবং সুনামগঞ্জে ১৬ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে।

বিভাগের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে মোট ৫৬৮ জন রোগী চিকিৎসাধীন। এর মধ্যে সরকারি হাসপাতালে ভর্তি রয়েছে ৪৬৯ জন এবং বেসরকারি হাসপাতালে ৮৯ জন।

সিলেটে আওয়ামী লীগের সাবেক এমপির সভা, সন্ত্রাসবিরোধী মামলায় ৯ নেতা-কর্মী গ্রেপ্তার

সিলেটের গোয়াইনঘাট উপজেলার রাতারগুলের সোহেল স্কয়ার রিসোর্টে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের গোপন দলীয় সভার ঘটনায় দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত রোববার রাতারগুলের সোহেল স্কয়ার রিসোর্টে আওয়ামী লীগ নেতা ও সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট রনজিত সরকার…

বিবাহবহির্ভূত সম্পর্কের অভিযোগে স্ত্রীকে হত্যা: ১০ বছর পর স্বামীর মৃত্যুদণ্ড

দশ বছর আগে বিবাহবহির্ভূত সম্পর্কের অভিযোগ এনে স্ত্রী আয়শা বেগমকে হত্যা করেন স্বামী ছিদ্দিক আহমদ লাদেন। সিলেটের বিয়ানীবাজারের এ হত্যা মামলায় আজ বৃহস্পতিবার লাদেনের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। সিলেটের জেলা ও দায়রা জজ আদালত-২-এর বিচারক অতিরিক্ত জেলা জজ শেখ নাজমুন নাহার এ রায় ঘোষণা দেন।

সিলেটে নিষিদ্ধ ছাত্রলীগের ৩ কর্মী গ্রেপ্তার

সিলেট নগরীতে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের তিন কর্মীকে গ্রেপ্তার করেছে কোতোয়ালি মডেল থানা-পুলিশ। সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলার তদন্তে পাওয়া তথ্যের ভিত্তিতে মঙ্গলবার (১০ নভেম্বর) রাতে নগরীর পৃথক স্থানে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়…

জনপ্রিয় টার্গেট

চলে গেলেন ‘রোকযানা’খ্যাত সংগীতশিল্পী সাহেদ

সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৩ শিশুর মৃত্যু

প্রকাশ: ১২:৫১:৩০ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬