ঢাকা ০১:২৯ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

চলে গেলেন ‘রোকযানা’খ্যাত সংগীতশিল্পী সাহেদ

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০১:০৬:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
  • ৬ বার পঠিত হয়েছে

জানা গেছে, দীর্ঘদিন ধরেই কিডনি জটিলতায় ভুগছিলেন সাহেদ। গত ২৪ অক্টোবর শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি স্ট্রোক করেন। এর মধ্যে ডেঙ্গু শনাক্ত হওয়ায় তাঁর শারীরিক অবস্থার আরও অবনতি ঘটে। পরে তাঁকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়।

নব্বইয়ের দশকের শুরুতে সংগীতাঙ্গনে পা রাখেন শেখ সাহেদ আলী। তিনি মূলত ‘গাছ’ ব্যান্ডের প্রতিষ্ঠাতা। ১৯৯১ সালে প্রকাশিত হয় সাহেদের প্রথম অ্যালবাম ‘প্রভু’। তিনি কেবল একজন চমৎকার কণ্ঠশিল্পীই ছিলেন না, নিজের অনেক গানের গীতিকার ও সুরকারও ছিলেন। গতানুগতিক ধারার বাইরে গিয়ে ভিন্নধর্মী কথা ও সুরের জন্য তাঁর গানগুলো শ্রোতাদের কাছে বিশেষ আবেদন তৈরি করেছিল। বিশেষ করে তাঁর গাওয়া ‘রোকযানা’ গানটি ওই সময়ে তরুণ প্রজন্মের মুখে মুখে ঘুরত।

সাহেদের অন্যান্য জনপ্রিয় গানের মধ্যে রয়েছে ‘উপলব্ধি’, ‘ক্লাসরুমে বসে শেখা’, ‘উটপাখির ডিম’, ‘খোলা চুল’, ‘প্রেম আসবেই’ ইত্যাদি। নব্বইয়ের দশকে ব্যান্ডসংগীতে তুমুল জনপ্রিয়তা ও স্বতন্ত্র অবস্থান তৈরি করলেও, পরবর্তীতে দীর্ঘ সময় অনেকটা আড়ালেই ছিলেন নিভৃতচারী এই গুণী শিল্পী।

গাজী মাজহারুল আনোয়ার স্মরণে বিএফডিসিতে চলচ্চিত্র উৎসব

গত সেপ্টেম্বরে প্রয়াত চিত্রনায়ক সালমান শাহর ৩০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তিন দিনের উন্মুক্ত চলচ্চিত্র উৎসবের আয়োজন করেছিল বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (বিএফডিসি)। সেই আয়োজনের সফলতার ধারাবাহিকতায় এবার প্রখ্যাত গীতিকার…

প্রকাশিত হলো কাকলী হালদারের দ্বিতীয় নজরুলসংগীত

চিকিৎসা শিক্ষাবিদ ও সংস্কৃতিকর্মী ডা. কাকলী হালদারের কণ্ঠে প্রকাশিত হয়েছে তাঁর দ্বিতীয় নজরুলসংগীত ‘আমার শ্যামা মায়ের কোলে চড়ে’। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের লেখা শাক্ত-বৈষ্ণব ভাবধারার টপ্পা আঙ্গিকের এই জনপ্রিয় গানটিতে শ্যামা (কালী) ও শ্যাম (কৃষ্ণ)-এর রূপের এক অপূর্ব সমন্বয় ফুটিয়ে তোলা হয়েছে।

ঢাকা ও চট্টগ্রামে লাকি আলীর কনসার্ট

ঢাকা ও চট্টগ্রামে লাকি আলীর কনসার্ট

২০২৩ সালে বাংলাদেশে গান শোনাতে এসেছিলেন বলিউড ও ইন্ডি-পপের জনপ্রিয় সংগীতশিল্পী লাকি আলী। সেবার নিজের শ্রোতাপ্রিয় গানগুলো দিয়ে মাতিয়ে তুলেছিলেন ঢাকার দর্শকদের। তিন বছর পর আবারও বাংলাদেশে আসছেন তিনি। তবে এবার শুধু ঢাকা নয়, চট্টগ্রামেও পারফর্ম করবেন লাকি আলী।

জনপ্রিয় টার্গেট

ফ্রান্সকে হারিয়ে ৬৪ বছরের আক্ষেপ ঘোচাল ইতালি

চলে গেলেন ‘রোকযানা’খ্যাত সংগীতশিল্পী সাহেদ

প্রকাশ: ০১:০৬:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬