ঢাকা ০২:৫৭ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

হাঁচি দিতে গিয়ে সতীর্থের বিছানায় মলত্যাগ, খাজার বইয়ে বিব্রতকর কাহিনি

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০২:৪০:৪১ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
  • ৫ বার পঠিত হয়েছে

ঘটনাটি ঘটেছিল খাজার ঘরে। একদিন রাতের খাবার খেতে তাঁর কক্ষে এসেছিলেন বিয়ার। জায়গার সংকট থাকায় বিছানার এক পাশে বসেই খাওয়া শুরু করেন তিনি। খাওয়ার মাঝপথে হঠাৎ হাঁচি দিয়ে চিৎকার করে ওঠেন, ‘ওহ শিট!’

সতীর্থের চিৎকার শুনে উদ্বিগ্ন হয়ে পড়েন খাজা। দ্রুত তাঁর কাছে এগিয়ে যান। বিয়ার ক্ষমা চেয়ে বিছানা থেকে উঠে দাঁড়ালে চাদরের ওপর বড় একটি বাদামি দাগ দেখতে পান খাজা। একই দাগ লেগে ছিল বিয়ারের প্যান্টেও।

আত্মজীবনীতে খাজা লিখেছেন, ‘সে আমার বিছানা থেকে উঠে দাঁড়াল। চাদরের ওপর বড় একটি বাদামি দাগ পড়ে ছিল। একই দাগ ছিল তার প্যান্টেও। হাঁচি দিতে গিয়ে সে মলত্যাগ করে ফেলেছিল। অর্থাৎ বায়ুত্যাগ করতে গিয়ে মলত্যাগ করে বসেছিল। আর সেটাও সরাসরি আমার বিছানায়।’

তবে খাজার আত্মজীবনী ঘিরে সবচেয়ে বড় বিতর্ক ২০১৮ সালের স্যান্ডপেপার কেলেঙ্কারি। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সেই সিরিজে বল টেম্পারিংয়ের ঘটনায় বিশ্ব ক্রিকেটে তোলপাড় হয়েছিল। খাজার দাবি, বলের আকৃতি পরিবর্তন করে সুইং আদায়ের পরিকল্পনা সম্পর্কে অস্ট্রেলিয়া দলের সবাই জানতেন। বর্তমান অধিনায়ক প্যাট কামিন্সও বিষয়টি জানতেন বলে অভিযোগ করেছেন তিনি।

খাজার আরও দাবি, কেপটাউনে সিরিজের তৃতীয় টেস্টে বল টেম্পারিংয়ের ঘটনা প্রকাশ্যে এলেও এর আগে পোর্ট এলিজাবেথে দ্বিতীয় টেস্টেও একই কৌশল ব্যবহার করেছিল অস্ট্রেলিয়া।

তবে খাজার এই অভিযোগ সরাসরি নাকচ করেছেন কামিন্স। শুক্রবার সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘সে যখন বলছে আমরা সবাই জানতাম, যদি তার অর্থ হয় মাঠে স্যান্ডপেপার নিয়ে যাওয়ার বিষয়টি আমরা জানতাম, তাহলে সে শতভাগ ভুল বলছে। এটি সম্পূর্ণ ভিত্তিহীন ও অবাস্তব কথা।’

স্যান্ডপেপার বিতর্কে কামিন্সকে ধুয়ে দিলেন ভারতের সাবেক ক্রিকেটার

স্যান্ডপেপার-কাণ্ডে অস্ট্রেলিয়া দলের সবাই সবকিছু জানতেন বলে দাবি করেছেন উসমান খাজা। তাঁর বক্তব্যের পক্ষে দাঁড়িয়ে অস্ট্রেলিয়ার টেস্ট অধিনায়ক প্যাট কামিন্সকে একহাত নিয়েছেন ভারতের সাবেক স্পিনার মুরালি কার্তিক।

স্যান্ডপেপার-কাণ্ডে এবার অস্ট্রেলিয়া বোর্ডকে কাঠগড়ায় তুললেন ওয়ার্নার

২০১৮ সালের বল টেম্পারিং কাণ্ডের তদন্ত নিয়ে ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) বিরুদ্ধে ধামাচাপা দেওয়ার অভিযোগ তুলেছেন ডেভিড ওয়ার্নার। দলের তিন অভিজ্ঞ বোলারকে জিজ্ঞাসাবাদ না করেই তদন্ত শেষ করায় সিএ’র ওপর নাখোশ তিনি।

জনপ্রিয় টার্গেট

‘ডিসেম্বরের পরও চাকরি করতে হবে’—ওসিকে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার হুমকি

হাঁচি দিতে গিয়ে সতীর্থের বিছানায় মলত্যাগ, খাজার বইয়ে বিব্রতকর কাহিনি

প্রকাশ: ০২:৪০:৪১ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬