ঢাকা ১২:৫২ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

স্যান্ডপেপার বিতর্কে কামিন্সকে ধুয়ে দিলেন ভারতের সাবেক ক্রিকেটার

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ১২:৪০:২২ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
  • ৪ বার পঠিত হয়েছে

নিজের আত্মজীবনী সবর-এ খাজা দাবি করেছেন, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে কেপটাউন টেস্টে বল বিকৃতির পরিকল্পনা সম্পর্কে অস্ট্রেলিয়া দলের সবাই অবগত ছিলেন। বর্তমান অধিনায়ক কামিন্সও বিষয়টি জানতেন বলে উল্লেখ করেছেন তিনি।

তবে খাজার দাবি অস্বীকার করেছেন কামিন্স। সম্প্রতি এক সংবাদ সম্মেলনে তিনি জানান, স্যান্ডপেপার ব্যবহারের পরিকল্পনা সম্পর্কে তাঁর কোনো ধারণা ছিল না। অস্ট্রেলিয়ার আরেক পেসার মিচেল স্টার্কও খাজার বক্তব্যের সময় ও উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলেছেন। তাঁদের অভিযোগ, নিজের বইয়ের প্রচার ও বিক্রির জন্যই এমন দাবি করেছেন খাজা।

তবে কার্তিকের কাছে কামিন্সের এই বক্তব্য বিশ্বাসযোগ্য মনে হয়নি। তাঁর যুক্তি, বল বিকৃতির পরিকল্পনা যদি বোলারদের সুবিধার জন্য করা হয়ে থাকে, তাহলে বোলারদের বিষয়টি না জানার কথা নয়।

ক্রিকবাজকে কার্তিক বলেন, ‘ঘটনার পর একটি ছোটখাটো তদন্ত হয়েছিল এবং তিনজন খেলোয়াড়কে শাস্তির মুখে পড়তে হয়েছিল। কী ঘটছিল, তা সবাই জানত। এ ধরনের ঘটনা যখন ঘটে, তখন তা করা হয় বোলারদের স্বার্থেই। বিষয়টি খারাপ বা অন্যায় ছিল কি না, সেটা নিয়ে এখন কথা বলতে চাই না। কিন্তু অন্য দুজন যদি আমার সুবিধার জন্য এমন কাজ করে, তাহলে আমি বোলার হয়ে বিষয়টি জানব না, এটা কীভাবে সম্ভব? কেউ কীভাবে এমন দাবি করতে পারে?’

কার্তিকের মতে, বোলারদের সুবিধার জন্য বলের অবস্থা পরিবর্তনের চেষ্টা হলে তাঁদের বিষয়টি না জানানোর কোনো যুক্তি নেই। এ কারণে মাত্র তিনজন খেলোয়াড়কে শাস্তির মুখে পড়তে হওয়ায় বিস্ময় প্রকাশ করেছেন তিনি।

কার্তিক আরও বলেন, ‘আমার অবাক লেগেছে, শেষ পর্যন্ত মাত্র তিনজনকে এর দায় নিতে হয়েছিল। আমার বিশ্বাস, দলের সব বোলারই বিষয়টি জানতেন। যখন বোলারদের স্বার্থে কিছু করা হচ্ছে, তখন তাঁদের কি সেটা জানানো হবে না? এমন কথা কেউ কীভাবে বিশ্বাস করতে পারে? আমরা কি কিন্ডারগার্টেনে আছি যে এমন কথা মেনে নেব?’

এ সময় অস্ট্রেলিয়ার ক্রিকেটে দীর্ঘদিন ধরে চলা নানা গুঞ্জনের কথাও তুলে ধরেন কার্তিক। ওয়ার্নার একসময় স্যান্ডপেপার-কাণ্ড নিয়ে সবকিছু প্রকাশ করবেন বলে আলোচনা থাকলেও শেষ পর্যন্ত খাজাই মুখ খুলেছেন বলে উল্লেখ করেন তিনি।

এ প্রসঙ্গে কার্তিক বলেন, ‘অনেক দিন ধরেই নানা গুঞ্জন শোনা যাচ্ছিল। বলা হচ্ছিল, ওয়ার্নার সবকিছু খুলে বলবেন। সবকিছু শেষ হলে তিনি পুরো ঘটনা প্রকাশ করবেন। কিন্তু শেষ পর্যন্ত ওয়ার্নার নন, উসমান খাজাই সামনে এসে বলেছেন, সবাই বিষয়টি জানতেন। আমি নিশ্চিত, সবাই জানতেন। তাঁরা সবাই এখন একই সুরে কথা বলার চেষ্টা করছেন।’

বাংলাদেশ সিরিজে কী দেখতে চান রাবাদা

বাংলাদেশ সিরিজে কী দেখতে চান রাবাদা

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল নিশ্চিত করতে বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজটা খুবই গুরুত্বপূর্ণ দক্ষিণ আফ্রিকার জন্য। তবে সেদিকে না তাকিয়ে এই সিরিজে লড়াকু ক্রিকেট দেখতে মুখিয়ে আছেন দলটির তারকা পেসার কাগিসো রাবাদা।

দুবারই সেঞ্চুরি মিস, বিব্রতকর রেকর্ডে পাকিস্তানের ক্রিকেটার

লাহিরু কুমারার বলে সৌদ শাকিল বোল্ড হওয়ার পরই শেষ রাওয়ালপিন্ডি টেস্ট। সিরিজের প্রথম টেস্টে পাকিস্তান-শ্রীলঙ্কা কেউই জিততে পারেনি। তবে ম্যাচের ফল নয়, শাকিলের সঙ্গে এই টেস্টে যা হয়েছে, তা তিনি নিশ্চিতভাবেই ভুলতে চাইবেন। দুবারই সেঞ্চুরি মিস করে বাজে এক রেকর্ডে নাম উঠে গেছে তাঁর।

জনপ্রিয় টার্গেট

মৃত ব্যক্তিকে গোসল করানোর সঠিক নিয়ম ও পদ্ধতি

স্যান্ডপেপার বিতর্কে কামিন্সকে ধুয়ে দিলেন ভারতের সাবেক ক্রিকেটার

প্রকাশ: ১২:৪০:২২ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬