ঢাকা ০৭:০১ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ঘরে ঝুলছিল যুবকের মরদেহ, হাত বাঁধা, গলায় ফাঁস

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৬:৪১:০৫ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
  • ৭ বার পঠিত হয়েছে

আজ শনিবার বিকেলে উপজেলার চাওড়া ইউনিয়নের লোদা গ্রামের নিজ ঘর থেকে তুহিনের মরদেহ উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, তুহিন মুন্সি দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন। গত বৃহস্পতিবার রাত ১০টার পর থেকে তিনি নিখোঁজ ছিলেন। শনিবার দুপুরে তাঁর বাবা ঘরের দরজা বন্ধ দেখতে পান। পরে দরজায় ধাক্কা দিয়ে ও ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে ঘরের বেড়ার ফাঁক দিয়ে উঁকি দেন। এ সময় তিনি ছেলেকে হাত বাঁধা ও গলায় ফাঁস লাগানো অবস্থায় আড়ার সঙ্গে ঝুলতে দেখেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

নিহতের বাবা অলী উল্লাহ মুন্সি কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘গত দুই দিন ধরে আমার ছেলের কোনো খোঁজ পাচ্ছিলাম না। শনিবার দুপুরে ওর ঘরের দরজায় ধাক্কা দিই এবং ডাকাডাকি করি। কোনো সাড়াশব্দ না পেয়ে বেড়ার ফাঁক দিয়ে উঁকি দিয়ে দেখি, ছেলের হাত বাঁধা এবং গলায় ফাঁস লাগানো অবস্থায় ঝুলছে।’

অলী উল্লাহ আরও বলেন, ‘আমার ছেলেকে কেউ হত্যা করে এভাবে ঝুলিয়ে রেখেছে। আমি এ ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে শাস্তির দাবি জানাই।’

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াকুব হোসাইন বলেন, হাত বাঁধা ও গলায় ফাঁস লাগানো অবস্থায় ওই যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য বরগুনা হাসপাতাল মর্গে পাঠানো হবে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন খান মজনু আর নেই

মহান মুক্তিযুদ্ধের দক্ষিণাঞ্চলের অন্যতম সংগঠক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা ও বাংলা একাডেমির সাবেক পরিচালক বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন খান (মজনু) মারা গেছেন। গতকাল বুধবার রাত ৭টার দিকে ঢাকার গ্রিন লাইফ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

আমতলীতে ঘর উচ্ছেদ না করলে গানপাউডার দিয়ে পুড়িয়ে দেওয়ার হুমকির অভিযোগ

চাওড়া ইউনিয়নের ঘটখালী এলাকার আমিরুদ্দিন খলিফার এক ছেলে সামসুল হক খলিফা ও চার মেয়ে ছিলেন। মেয়েরা হলেন খাতমজান বিবি, মোমেনজান বিবি, আয়শা বিবি ও জয়নব বিবি।

জামিনে বেরিয়ে উধাও, যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি ১ যুগ পর ধরা

হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি মাজেদুল ইসলাম মঞ্জুকে এক যুগ পর গ্রেপ্তার করেছে পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে বরগুনার আমতলী উপজেলার পূর্ব চিলা গ্রামের বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

জনপ্রিয় টার্গেট

ঘরে ঝুলছিল যুবকের মরদেহ, হাত বাঁধা, গলায় ফাঁস

প্রকাশ: ০৬:৪১:০৫ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬