ঢাকা ০৬:৪৩ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

শূন্যরেখায় ১০৫ ঘণ্টা ধরে নারীর মানবেতর জীবনযাপন, খাবার মিলছে রুটি-কলা

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৬:২৬:২১ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
  • ৫ বার পঠিত হয়েছে

ভুক্তভোগী ওই নারী কোন দেশের নাগরিক বা কেন তাঁকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করা হয়েছে- গত ৪ দিনে এ বিষয়ে কোনো পক্ষ থেকেই সমাধানের কোনো উদ্যোগ নেওয়া হয়নি।

তবে ওই নারীকে ঘিরে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি-বিএসএফ কঠোর সতর্ক অবস্থায় রয়েছেন। বাংলাদেশ সীমানায় বিজিবির সঙ্গে অবস্থান নিয়েছেন স্থানীয়রাও। এর আগে পতাকা বৈঠকের মাধ্যমে দ্রুত ওই নারীকে ভারতে নিয়ে যাওয়ার অনুরোধ জানানো হলেও তবে কবে নাগাদ সমাধান হবে তা এখনো অনিশ্চিত।

বিজিবি ও স্থানীয় সূত্রে জানা গেছে, দেওয়ানগঞ্জ উপজেলার পাথরের চর সীমান্তের আন্তর্জাতিক পিলার ১০৭৬ এর কাছ দিয়ে মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল ৮টায় ৩০ বছর বয়সী এক নারীকে পুশইনের চেষ্টা করে বিএসএফ। এ সময় জামালপুর ৩৫ বিজিবি ও স্থানীয় এলাকাবাসীর বাঁধার মুখে তা ব্যর্থ হয়। পরে ওই নারী নো ম্যানস ল্যান্ডে (শূন্যরেখায়) অবস্থান নেন। এরপর থেকে টানা ৫ দিন ধরে খোলা আকাশের নিচে রাতে তীব্র ঠান্ডা দিনে রোদ উপেক্ষা করেই মাটিতে বসে শুয়ে শূন্য রেখায় দিন কাটাচ্ছেন। টানা ৪ দিন ধরে এক কাপরে খেয়ে না খেয়ে দিন পার করছেন তিনি।

জামালপুর ৩৫ বিজিবির অধিনায়ক লে. কর্নেল হাসানুর রহমান বলেন, ওই নারীকে নিয়ে এখনো কোনো সমাধান হয়নি। যতক্ষণ পর্যন্ত ওই নারী শূন্যরেখায় থাকবেন বিজিবির নজরদারি থাকবে। বিএসএফের সীমান্তে অপতৎপরতা রোধে কঠোর অবস্থানে রয়েছে বিজিবি।

জামালপুর সীমান্তে শূন্যরেখায় তিন দিন ধরে এক নারী

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় পাথরেরচর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) পুশ ইনের চেষ্টার পর ৩০ বছর বয়সী এক নারী তিন দিন ধরে শূন্যরেখায় অবস্থান করছেন। বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ভাষ্য, স্থানীয় বাসিন্দাদের বাধার মুখে পুশ ইনের চেষ্টা ব্যর্থ হয়।

ট্রাক্টরের তেল ফুরিয়ে বিপাকে চোর, আগন্তুককে ভুলিয়ে মোটরসাইকেল নিয়ে চম্পট, অতঃপর...

ট্রাক্টরের তেল ফুরিয়ে বিপাকে চোর, আগন্তুককে ভুলিয়ে মোটরসাইকেল নিয়ে চম্পট, অতঃপর…

জামালপুরের মাদারগঞ্জে মাহেন্দ্র ট্রাক্টর চুরির পর মোটরসাইকেল নিয়ে পালিয়ে বিক্রির চেষ্টার সময় তামিম নামে এক কিশোরকে আটক করে স্থানীয় জনতা। পরে তাকে ইসলামপুর থানা-পুলিশের কাছে সোপর্দ করা হয়। ইসলামপুর থানা-পুলিশ তাকে মাদারগঞ্জ মডেল থানা-পুলিশের কাছে হস্তান্তর করেছে।

রাতে বাবা-মায়ের সঙ্গে ঘুমিয়ে ছিল কিশোরী, পরদিন লাশ মিলল ব্রহ্মপুত্র নদে

জামালপুরের বকশীগঞ্জে নিখোঁজের এক দিন পর ব্রহ্মপুত্র নদ থেকে সালমা (১৩) নামের এক কিশোরীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাত ৯টার দিকে উপজেলার মেরুরচর ইউনিয়নের কলকিহারা এলাকার শান্তিনগর বাজারসংলগ্ন নদ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত সালমা উপজেলার মেরুরচর ইউনিয়নের…

জনপ্রিয় টার্গেট

খুলনায় আওয়ামী লীগ নেতা রিয়াজ কচি গ্রেপ্তার

শূন্যরেখায় ১০৫ ঘণ্টা ধরে নারীর মানবেতর জীবনযাপন, খাবার মিলছে রুটি-কলা

প্রকাশ: ০৬:২৬:২১ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬