আজ শনিবার দুপুরে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। গতকাল শুক্রবার রাত পৌনে ৮টার দিকে দিঘলিয়া উপজেলার নিজ বাড়ির ছাদ থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
দিঘলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অরূপ চৌধুরী জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে রিয়াজ কচির বাড়িতে অভিযান চালায় পুলিশ। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে তিনি বাড়ির ছাদে গিয়ে আত্মগোপন করেন। পরে সেখান থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
ওসি আরও জানান, রিয়াজ কচির বিরুদ্ধে নাশকতাসহ দুটি মামলা রয়েছে। শনিবার দুপুরে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

দৈনিক টার্গেট 





















