ঢাকা ০৭:৩১ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ভারতে শিক্ষা সফর: শিক্ষা, সংস্কৃতি ও বন্ধুত্বের এক অনন্য সেতুবন্ধন

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৭:১১:২৯ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
  • ৪ বার পঠিত হয়েছে

আধুনিক ভাষা ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক মোহাম্মদ আবছার কামালের নেতৃত্বে অনুষ্ঠিত এই শিক্ষা সফরটি ছিল ভারতের জ্ঞান, ভাষা, সংস্কৃতি ও ঐতিহ্যকে কাছ থেকে জানার এক দারুণ সুযোগ। পাশাপাশি বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যমান ঐতিহাসিক বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও গভীর ও অর্থবহ করে তোলারও সুযোগ ছিল এ সফর।

১ জুলাই ২০২৬ (বুধবার) দিল্লিতে পা রাখার মধ্য দিয়ে প্রতিনিধি দলের ভারত সফরের সূচনা হয়। পরবর্তী কয়েকটি দিনজুড়ে রাজধানী দিল্লি, ঐতিহাসিক বারাণসী এবং সাংস্কৃতিক ঐতিহ্যে সমৃদ্ধ আগ্রায় বিভিন্ন শিক্ষামূলক, একাডেমিক ও সাংস্কৃতিক কর্মসূচির আয়োজন করা হয়।

পরদিন ২ জুলাই ছিল সফরের একটি বিশেষ তাৎপর্যপূর্ণ দিন। এদিন প্রতিনিধি দল দিল্লির রবীন্দ্র ভবনে সাহিত্য একাডেমির সচিব ড. বরুণ গুলাটির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে। তারপর প্রতিনিধি দল জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় (জেএনইউ) পরিদর্শন করে। বিশ্ববিদ্যালয়ের ভাষা, সাহিত্য ও সংস্কৃতি অধ্যয়ন স্কুলের ডিন অধ্যাপক শোভা শিবশঙ্করণ এবং ভারতীয় ভাষা কেন্দ্রের (সিআইএল) প্রধান অধ্যাপক সুধীর প্রতাপ সিংয়ের উপস্থিতিতে ভাষা কেন্দ্রের শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে গুরুত্বপূর্ণ ও প্রাণবন্ত একাডেমিক মতবিনিময় হয় এ সময়। একই দিন প্রতিনিধি দল বসন্ত কুঞ্জে অবস্থিত দিল্লি পাবলিক স্কুল পরিদর্শন করে বিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করে। দিনের উল্লেখযোগ্য আকর্ষণ ছিল দিল্লির লাডো সরাইয়ের কিলা রাই পিথোরায় অনুষ্ঠিত পিপারওয়া বুদ্ধ রেলিক ইন্টারন্যাশনাল এক্সিবিশন পরিদর্শন।

৩র জুলাই ছিল ভারতের আধুনিক রাজনৈতিক ইতিহাস ও ঐতিহ্যের সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ। এ দিন প্রধানমন্ত্রী সংগ্রহশালা ও ইউনেসকো ঘোষিত বিশ্ব ঐতিহ্য মুঘল সম্রাট হ‌ুমায়ূনের সমাধি পরিদর্শন করে প্রতিনিধি দল। তারপর প্রতিনিধি দল দিল্লি বিশ্ববিদ্যালয় পরিদর্শন করে। বিশ্ববিদ্যালয়ের হিন্দি বিভাগে বিশ্ববিদ্যালয়ের দক্ষিণ ক্যাম্পাসের ডিরেক্টর অধ্যাপক রজনী আব্বী, কলা অনুষদের ডিন অধ্যাপক ঊর্মি নন্দা বিশ্বাস ও হিন্দি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক সুধা সিংয়ের উপস্থিতিতে বিভাগের শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় হয়।

৪ জুলাই দিল্লির ঐতিহাসিক ও সাংস্কৃতিক ঐতিহ্য প্রত্যক্ষ করার এক সমৃদ্ধ দিন ছিল। এ দিন প্রতিনিধি দল জাতীয় জাদুঘর, ইউনেসকো ঘোষিত বিশ্ব ঐতিহ্য কুতুব মিনার ও লাল কেল্লা এবং ঐতিহাসিক জামে মসজিদ পরিদর্শন করে। সন্ধ্যায় মণ্ডি হাউসের এলটিজি অডিটোরিয়ামে হিন্দি গীতিনাট্য ‘শশী পুন্নু’ সফরকে আরও বৈচিত্র্যময় করে তোলে।

বারাণসী: গঙ্গা ও ভারতীয় ঐতিহ্যের সান্নিধ্যে

৫ জুলাই প্রতিনিধি দল দিল্লি থেকে উত্তর প্রদেশের বারাণসীর উদ্দেশ্যে যাত্রা করে। সন্ধ্যায় অলকানন্দা ক্রুজে বারাণসীর আস্সী ঘাট থেকে নমঃ ঘাট পর্যন্ত নৌভ্রমণের মাধ্যমে গঙ্গাতীরের বিভিন্ন ঐতিহাসিক ঘাট প্রত্যক্ষ করা ছিল এক অনন্য সাংস্কৃতিক ও নান্দনিক অভিজ্ঞতা।

৬ জুলাই প্রতিনিধি দল বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক অজিত কুমার চতুর্বেদীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে। তারপর হিন্দি বিভাগে বিভাগীয় প্রধান অধ্যাপক রাজ কুমারের উপস্থিতিতে বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে গুরুত্বপূর্ণ একাডেমিক মতবিনিময় হয়। একই দিন বিকেলে ইউনেসকো ঘোষিত বিশ্ব ঐতিহ্য ‘সারনাথ’ ও ‘সারনাথ প্রত্নতাত্ত্বিক জাদুঘর’ পরিদর্শন করে প্রতিনিধি দল।

আগ্রা: স্থাপত্য ও শিল্প ঐতিহ্যের অপার বিস্ময়

৭ জুলাই প্রতিনিধি দল বারাণসী থেকে দিল্লি হয়ে আগ্রার উদ্দেশ্যে যাত্রা করে। এ দিন বিকেলে ইতমাদ-উদ-দৌলা, সিকান্দ্রা ও উত্তর প্রদেশ হস্তশিল্প কমপ্লেক্সে যায় প্রতিনিধি দল।

৮ জুলাই প্রতিনিধি দল আগ্রায় কেন্দ্রীয় হিন্দি সংস্থানের প্রধান কার্যালয় পরিদর্শন করে। সেখানে সংস্থানের পরিচালক অধ্যাপক হরি শঙ্করের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ হয়। এ দিন ইউনেসকো ঘোষিত বিশ্ব ঐতিহ্য ‘তাজমহল’ ও ‘আগ্রা কেল্লা’ পরিদর্শন করে প্রতিনিধি দল ভারতের স্থাপত্য, ইতিহাস ও শিল্প ঐতিহ্য সম্পর্কে অনন্য অভিজ্ঞতা লাভ করে।

আইসিসিআর: ভাষা ও সংস্কৃতির আন্তর্জাতিক সেতুবন্ধন

৯ জুলাই দিল্লির আজাদ ভবনে ভারতীয় সাংস্কৃতিক সম্বন্ধ পরিষদের (আইসিসিআর) মহাপরিচালক কে. নন্দিনী সিংলার সঙ্গে প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় হয়। সভাপতির বক্তব্যে মহাপরিচালক বাংলাদেশ-ভারতের ঐতিহাসিক বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও সুদৃঢ় করার ক্ষেত্রে যুবসমাজ, ভাষা ও সংস্কৃতির গুরুত্বপূর্ণ ভূমিকার ওপর বিশেষ আলোকপাত করেন। একই দিন আজাদ ভবনে আইসিসিআর স্কলারশিপ নিয়ে দিল্লিতে অধ্যয়নরত বিদেশি শিক্ষার্থীদের সঙ্গে প্রতিনিধি দলের সৌহার্দ্যপূর্ণ মতবিনিময় হয়। এ দিন আজাদ ভবনে প্রতিনিধি দলের জন্য ভারতীয় শাস্ত্রীয় নৃত্যের ওপর বিশেষ বক্তৃতা ও প্রদর্শনীর আয়োজন করা হয়।

১০ জুলাই প্রতিনিধি দল ভারতের ইতিহাস, শিল্প, সাহিত্য, ভাষা ও সংস্কৃতির বৈচিত্র্যময় অভিজ্ঞতা নিয়ে ঢাকায় ফেরে।

ভারত সফর শেষে ২০ জুলাই ঢাকায় ভারতীয় হাইকমিশন প্রতিনিধি দলের সদস্যদের নিয়ে একটি বিশেষ মতবিনিময় সভার আয়োজন করে। সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দিনেশ ত্রিবেদী। তিনি বলেন, এ ধরনের শিক্ষামূলক ও সাংস্কৃতিক বিনিময় কর্মসূচি বাংলাদেশ ও ভারতের দীর্ঘদিনের বন্ধুত্বকে আরও সুদৃঢ় করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তিনি আশাবাদ ব্যক্ত করেন, শিক্ষা সফর থেকে অর্জিত অভিজ্ঞতা শিক্ষক ও শিক্ষার্থীদের একাডেমিক, ভাষাগত ও সাংস্কৃতিক দৃষ্টিভঙ্গিকে সমৃদ্ধ করবে এবং দুই দেশের জনগণের মধ্যে সম্পর্ক আরও দৃঢ় হবে।

মতবিনিময় সভায় প্রতিনিধি দলের সদস্যরা তাঁদের সফর-অভিজ্ঞতা তুলে ধরেন। দিল্লি, বারাণসী ও আগ্রার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, সাংস্কৃতিক ও ঐতিহাসিক স্থান পরিদর্শনকে তাঁরা অত্যন্ত তথ্যবহুল, অনুপ্রেরণাদায়ক ও সমৃদ্ধ অভিজ্ঞতা হিসেবে বর্ণনা করেন। ভারতের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য, উষ্ণ আতিথেয়তা ও সৌহার্দ্য তাঁদের মনে গভীর ও স্থায়ী ছাপ ফেলেছে বলেও উল্লেখ করেন তাঁরা।

ভারতীয় হাইকমিশনের কাউন্সেলর নরপৎ সিংয়ের সহযোগিতাকে স্মরণ করে এই অবিস্মরণীয় শিক্ষা সফরের সার্বিক পরিকল্পনা, সুষ্ঠু সমন্বয় এবং পেশাদারির সঙ্গে সফর বাস্তবায়নের নিবেদিতপ্রাণ প্রচেষ্টার জন্য ভারতীয় হাইকমিশনের দ্বিতীয় সচিব মিজ পূজা ঝার প্রতি প্রতিনিধি দল বিশেষ ধন্যবাদ জানায়। সর্বোপরি, এই শিক্ষা সফরের আয়োজন ও সফলভাবে সম্পন্ন করার জন্য ঢাকায় ভারতীয় হাইকমিশন এবং ভারতীয় সাংস্কৃতিক সম্বন্ধ পরিষদের (আইসিসিআর) প্রতি প্রতিনিধি দল আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করে।

লেখক: শিক্ষক (হিন্দি ভাষা), আধুনিক ভাষা ইনস্টিটিউট, ঢাকা বিশ্ববিদ্যালয়

‎যুক্তরাষ্ট্রের সহযোগিতায় ন্যাশনাল ইউনিভার্সিটি মেডিক্যাল সিটি প্রতিষ্ঠার উদ্যোগ

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ব্রুকলিনে অবস্থিত ব্রুকডেল ইউনিভার্সিটি হাসপাতালের সহযোগিতায় বাংলাদেশে ‘ন্যাশনাল ইউনিভার্সিটি মেডিক্যাল সিটি’ প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে হাসপাতালটির পরিচালক ড. মুজিবুর আর. মজুমদারের সঙ্গে বৈঠক করেছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের…

‘খাতা-কলমের’ যুগে ফিরছে বিখ্যাত স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবহার করে পরীক্ষায় অসদুপায় অবলম্বন (নকল) ঠেকাতে ও শিক্ষার্থীদের প্রকৃত মেধা যাচাই করতে ক্লাসরুমে ল্যাপটপ-স্মার্টফোন নিষিদ্ধ করার পাশাপাশি প্রথাগত ‘খাতা-কলমের’ পরীক্ষায় ফিরে যাচ্ছে যুক্তরাষ্ট্রের বিশ্বখ্যাত স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়।

বিবিএ চতুর্থ সেমিস্টার পরীক্ষার ফল প্রকাশ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত ২০২৪ সালের বিবিএ (অনার্স) ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট (টিএইচএম) দ্বিতীয় বর্ষের চতুর্থ সেমিস্টার পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশিত হয়েছে।

জনপ্রিয় টার্গেট

প্রধানমন্ত্রীকে ব্যঙ্গ করার অভিযোগ, বরিশালে বিসিবি পরিচালক মিজানুরের কুশপুত্তলিকা দাহ

ভারতে শিক্ষা সফর: শিক্ষা, সংস্কৃতি ও বন্ধুত্বের এক অনন্য সেতুবন্ধন

প্রকাশ: ০৭:১১:২৯ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬