ঢাকা ০৭:২৩ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

‘আয়না ভরা দিন, রূপসায়রের জল’

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৭:১১:২০ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
  • ১ বার পঠিত হয়েছে

বেশির ভাগই শোবার ঘরেই ড্রেসিং টেবিল রাখেন। তবে অনেকেই আজকাল ড্রেসিং টেবিল রাখতে পছন্দ করেন না। সে ক্ষেত্রে ওয়ারড্রোবের বা আলমারির এক পাশে আয়না লাগিয়ে নেওয়া যায়। তা ছাড়া এখন দেয়ালে বড় সাইজের আয়না লাগানোরও চল রয়েছে। এমন হলে সাজের সব উপকরণ আয়নার পাশে কাঠের ছোট টেবিল বানিয়ে সেখানে রাখা যেতে পারে। এখন নকশিকাঁথা, শীতলপাটি, বেত বা কাঠের ওপর হ্যান্ডপেইন্ট করা আয়নাও কিনতে পাওয়া যায়। সেগুলো রাখলেও দেখতে ভালো লাগবে।

বসার ঘরকে আরও নান্দনিক করে তুলতে আজকাল অনেকেই দেয়ালে নানা ধরনের আয়না লাগান। টেরাকোটার ফ্রেম করা আয়নায় সাজিয়ে নিতে পারেন নিজের আরাধ্য বসার ঘরটি। তবে বসার ঘরে আয়না বসালে জানলার ঠিক উল্টোদিকের দেয়ালটা বেছে নিতে হবে। এতে অন্দর বড়ও দেখায়। ঘরও হয়ে ওঠে আলোঝলমলে। আয়নার ফ্রেম যেন এ ঘরের আসবাবের সঙ্গে মিলিয়ে কেনা হয়, সেদিকে নজর দিলেই ঘরটা সেজে উঠবে নতুন রূপে। চারকোনা, লম্বা, গোল, এমন নানা আকৃতির ছোট-বড় আয়না পাওয়া যায়। অন্দরের ধরন অনুযায়ী বেছে নিতে হবে এসব আয়না।

এখন অনেকেই বাড়ির প্রবেশপথের দেয়ালে আয়না রাখেন। বাইরে বেরোনোর আগে নিজেকে কেমন দেখায়, তা-ও এক ঝলক দেখে নেওয়া যেতে পারে এই আয়নায়। কলিং বেলের কাছাকাছি রাখতে পারেন সুন্দর ছোট্ট একটি আয়না। আয়নার চারপাশে কাপড় বা কাঠের কারুকাজ করিয়ে নিলে বেশ ভালো দেখাবে। আর সহযোগী হিসেবে তো ইনডোর লতানো প্ল্যান্ট রয়েছেই।

আয়নাকে আরও নানাভাবে ব্যবহার করা যেতে পারে। এখন অনেকে দেয়ালে পেইন্টিংয়ের পাশাপাশি বিভিন্ন ধরনের আয়না রাখেন। জানালার আকৃতির ফ্রেম বসানো আয়নায় ঘরের সৌন্দর্যই পাল্টে যায়। আবার অনেক সময় বসার ঘর ও ডাইনিংয়ের মাঝবরাবর পার্টিশন হিসেবে আয়নার ব্যবহার দেখা যায়। ছোট ছোট খোপসহ বড় আয়নার পার্টিশন এখনকার ট্রেন্ডে আছে বলা যায়।

অন্দরসাজে আয়নার ব্যবহার করলে যত্নও নিতে হবে সেভাবেই। কারণ আয়নায় ধুলো পড়লে দেখতে খুব খারাপ লাগে। নিয়মিত পরিষ্কার না করলে আয়নায় দাগ পড়ে যেতে পারে। তাই নিয়মিত নরম সুতির কাপড়ে ডিটারজেন্টের পানি দিয়ে পরিষ্কার করে নিতে হবে আয়না। আয়নার পাশাপাশি ফ্রেমকেও আলাদা গুরুত্ব দিতে হবে। কাঠের হোক বা ধাতুর ফ্রেমে ঘন কাজ থাকলে নিয়মিত ব্রাশ দিয়ে ধুলোময়লা পরিষ্কার করতে হবে। এতে করে ফ্রেমের সৌন্দর্যও বজায় থাকবে।

সূত্র: হাউজ অ্যান্ড গার্ডেন ও অন্যান্য

৭০ পেরোলেও শীতে ত্বক থাকবে কোমল, যত্ন নেবেন যেভাবে

চলছে ২০২৬ সাল। এখন বয়স কেবল একটি সংখ্যা মাত্র। সত্তরের কোঠায় পা রাখলেও নিজেকে পরিপাটি ও সতেজ রাখার ইচ্ছা এখন প্রতিটি মানুষের। তবে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে ত্বকের প্রাকৃতিক তেল ও আর্দ্রতা ধরে রাখার ক্ষমতা কমতে থাকে। পাশাপাশি বার্ধক্যজনিত বিভিন্ন অসুখের কারণেও ত্বকে নানান সমস্যা দেখা দিতে পারে।

ওজন কমাতে কর্টিসল নিয়ন্ত্রণ জরুরি, খাবেন যেসব খাবার

ডায়েট চার্ট মেনে খাবার খাওয়া কিংবা নিয়মিত শরীরচর্চা করার পরও অনেকের ওজন কিছুতেই কমতে চায় না। বিশেষ করে পেটের মেদ যেন জেদি হয়ে বসে থাকে। পুষ্টিবিদ ও চিকিৎসকদের মতে, এর পেছনে বড় একটি কারণ হতে পারে শরীরের কর্টিসল হরমোনের মাত্রা বেড়ে যাওয়া।

আজকের রাশিফল: খুঁতখুঁতে স্বভাবই বিপদ থেকে বাঁচাবে, অফিসে প্রশংসা পেয়ে ওভারটাইম খাটা বেগার

আজ আপনার মাথায় প্রচণ্ড তেজ থাকবে, অনেকটা সংসদের তপ্ত অধিবেশনের মতোই। কর্মক্ষেত্রে তাড়াহুড়া করে কোনো সিদ্ধান্ত নিতে যাবেন না, কারণ আপনার রাগ আজ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ১৩ কিলোমিটার যানজটের চেয়েও দীর্ঘস্থায়ী হতে পারে।

জনপ্রিয় টার্গেট

সখীপুরে মাদক সেবনের ভিডিও করায় চার সাংবাদিকের বিরুদ্ধে বিএনপি নেতার চাঁদাবাজির মামলা

‘আয়না ভরা দিন, রূপসায়রের জল’

প্রকাশ: ০৭:১১:২০ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬