ঢাকা ০৬:৫৫ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

১১ দলের ঢাকা-সিলেট লংমার্চ স্থগিত

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৬:১৫:০৮ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬
  • ১১ বার পঠিত হয়েছে

আজ রোববার রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে ১১ দলের লিয়াজোঁ কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে লিয়াজোঁ কমিটির সমন্বয়ক ও জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ এই ঘোষণা দেন।

সংবাদ সম্মেলনে হামিদুর রহমান আযাদ বলেন, ঢাকা-সিলেট মহাসড়কে অবস্থা বেহাল হওয়ায় আমরা রেলপথে লংমার্চের সিদ্ধান্ত নিয়েছিলাম। তবে খোঁজখবর নিয়ে যখন দেখা গেল, এই রেলপথের সঙ্গে চট্টগ্রাম, চাঁদপুর আরও বিভিন্ন জায়গার রেল সংযোগ। লংমার্চের ট্রেন বিভিন্ন জায়গায় থামাতে হবে। এর মধ্যে কোথাও কোথাও আবার সিঙ্গেল লাইনও আছে। এ সব মিলিয়ে ব্যবস্থাপনাটা খুব জটিল এবং জনদুর্ভোগ হবে এটা নিশ্চিত।

আযাদ আরও যোগ করেন, ‘আমরা আজ আলোচনা করে দেখেছি, আসলে আগামী ২১শে নভেম্বর ট্রেনযোগে লংমার্চ করা সম্ভব নয়। সে কারণে আমরা আনুষ্ঠানিকভাবে আজ সিদ্ধান্ত নিয়ে ঘোষণা করছি—আমাদের সিলেট অভিমুখে যে লংমার্চ, সেটি আমরা স্থগিত ঘোষণা করছি।’

হামিদুর রহমান আযাদ বলেন, তাঁরা জনগণের দাবি নিয়েই লংমার্চগুলো করেছেন। তিনি আরও বলেন, ‘আমাদের সাত দফা দাবি—সবগুলো জনবান্ধব দাবি, জনগণের মনের কথা। মনের কথা বলতে গিয়ে রাজপথে নামায় জনগণ ব্যাপক সাড়া দিয়েছে। সে সফল প্রোগ্রামের মধ্য দিয়ে আমরা যেটা অর্জন করেছি, সরকারকে বার্তা দিতে আমরা সক্ষম হয়েছি যে, এই সরকারের প্রতি জনগণের আস্থা নাই।’

সরকারের কাছ থেকে জনগণ মুখ ফিরিয়ে নিয়েছে বলে মন্তব্য করেন জামায়াতের এই নেতা। তিনি বলেন, ‘কারণ সরকার ব্যর্থ হয়েছে। সরকার একদিকে জনগণের জুলাইয়ের আকাঙ্ক্ষা পূরণ করতে পারে নাই। অন্যদিকে “হ্যাঁ” ভোট চেয়েছে, সেটি জয়যুক্ত হয়ে গেজেট হয়েছে, কিন্তু ফলাফল বাস্তবায়ন করেনি। ক্ষমতায় এসে উল্টো দিকে পথচলা শুরু করেছে।’

আযাদ বলেন, ‘সবচেয়ে উদ্বেগের বিষয় হচ্ছে, অন্তর্বর্তীকালীন সরকারের আমলে যতটুকু সংস্কার হয়েছিল, এগুলো বাতিল করেছে। দ্বিতীয় যে আকাঙ্ক্ষা ছিল, কমিটমেন্ট ছিল গণহত্যার বিচার—সেটাও দীর্ঘায়িত হয়ে গেছে। বিচার তো কার্যকর হয়নি, দণ্ডপ্রাপ্ত সাজাপ্রাপ্ত আসামিরা জামাই আদরে জেলখানায় বসবাস করছে। এটা ফ্যাসিবাদের প্রতি সরকারের যে আনুকূল্য, তারই প্রমাণ।’

নুসরাতের বাবার বিরুদ্ধে মামলাকে উদ্দেশ্যপ্রণোদিত বললেন এনসিপির মিডিয়া সম্পাদক

সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী নুসরাত তাবাসসুমের বাবা আবদুল হালিমের বিরুদ্ধে করা মামলাকে উদ্দেশ্যপ্রণোদিত ও ভিত্তিহীন বলে দাবি করেছেন দলটির কেন্দ্রীয় কমিটির মিডিয়া সম্পাদক ইয়াসির আরাফাত…

শেখ মুজিবের আইনেই হাসিনা পলাতক অপরাধী, পাসপোর্ট পাওয়ার সুযোগ নেই: রিজভী

শেখ মুজিবুর রহমানের প্রণীত ১৯৭৩ সালের আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) আইনের আওতায় তাঁর (শেখ হাসিনা) দেশে ফেরার কিংবা পাসপোর্ট পাওয়ার কোনো সুযোগ নেই। মানবতাবিরোধী অপরাধ এবং ছাত্র-শ্রমিকসহ সাধারণ মানুষ হত্যার দায়ে তাঁর যে দণ্ড হয়েছে ও যেসব মামলা বিচারাধীন রয়েছে, তার প্রতিটিই তাকে ভোগ করতে হবে…

ডিসেম্বরের কর্মসূচিতে সমস্ত শক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়ব: জামায়াত আমির

ডিসেম্বর মাসজুড়ে দলের একাধিক কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান। এসব কর্মসূচিতে দলের নেতা-কর্মীদের সর্বশক্তি নিয়ে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

জনপ্রিয় টার্গেট

নিজের পণ্য কিনতে নিষেধ করার পর দোকানে ক্রেতাদের দীর্ঘ লাইন

১১ দলের ঢাকা-সিলেট লংমার্চ স্থগিত

প্রকাশ: ০৬:১৫:০৮ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬