ঢাকা ০৬:৫৭ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

যুব উন্নয়ন কর্মকর্তা পদের প্রশ্নপত্র ফাঁসে জড়িত তৌকির কারাগারে

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৬:৪৫:২৪ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬
  • ২ বার পঠিত হয়েছে

আজ রোববার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

বিকেলে আসামিকে আদালতে হাজির করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির সাইবার ইনভেস্টিগেশন অ্যান্ড অপারেশনসের অতিরিক্ত বিশেষ পুলিশ সুপার মাহমুদুল হাসান তাঁকে কারাগারে আটক রাখার আবেদন করেন। শুনানি শেষে আদালত কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আদালতের মতিঝিল থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) রোকনুজ্জামান বিষয়টি নিশ্চিত করেন।

মামলার এজাহার থেকে জানা যায়, যুব উন্নয়ন অধিদপ্তরের সরকারি উপজেলা কর্মকর্তা পদে নিয়োগের এমসিকিউ পরীক্ষা গত ১০ অক্টোবর ঢাকা মহানগরের ৯৫টি শিক্ষাপ্রতিষ্ঠানে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

৩ লাখ ১৮ হাজার ৯৭৬ জন পরীক্ষার্থীর অংশগ্রহণে বেলা ১১টায় এমসিকিউ পদ্ধতিতে বাছাই পরীক্ষা শুরু হওয়ার ৫৪ মিনিট আগে অর্থাৎ, সকাল ১০টা ৬ মিনিটে অধিদপ্তরের মহাপরিচালক মোবাইলে প্রশ্নপত্র ফাঁসের তথ্য পান এবং পরে ফেসবুকে একটি অ্যাকাউন্ট থেকে আপলোড করা প্রশ্নপত্রটি অধিদপ্তরের মূল প্রশ্নপত্রের সঙ্গে সম্পূর্ণ সামঞ্জস্যপূর্ণ বলে প্রমাণিত হয়।

মামলায় আরও উল্লেখ করা হয়, নিয়োগপ্রক্রিয়ার স্বচ্ছতা, নিরপেক্ষতা ও পরীক্ষার্থীদের সমান সুযোগ নিশ্চিত করতে পরীক্ষাটি তাৎক্ষণিকভাবে স্থগিত করা হয়। যাতে সরকারি অর্থ, জনবল ও সম্পদের অপচয়ের পাশাপাশি সরকারি নিয়োগের প্রতি আস্থা ও বিশ্বাসের ওপর বিরূপ প্রভাব পড়েছে। প্রশ্নপত্র প্রণয়ন, মুদ্রণ, সংরক্ষণ, পরিবহন বা বিতরণের কোনো পর্যায়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের অসতর্কতা, অসাধু কার্যকলাপ কিংবা বাইরের কোনো চক্রের যোগসাজশে এ ঘটনা ঘটে থাকতে পারে।

পরীক্ষা স্থগিত ঘোষণা করার পর অধিদপ্তরের উপপরিচালক ও বিভাগীয় নিয়োগ কমিটির সদস্যসচিব মো. আতিকুর রহমান বাদী হয়ে গত ১১ অক্টোবর মতিঝিল থানায় মামলা করেন।

আসামিকে কারাগারে আটক রাখার আবেদনে বলা হয়, গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদে তৌকিরের কাছ থেকে মামলার ঘটনা সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। তিনি এই অপরাধে জড়িত কয়েকজন সহযোগীর নাম-পরিচয়ও জানিয়েছেন। তাঁদের তথ্য যাচাই-বাছাই করা হচ্ছে। পর্যাপ্ত সময়ের অভাবে আসামিকে বিস্তারিত জিজ্ঞাসাবাদ করা সম্ভব হয়নি। তাঁকে আরও জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড আবেদন প্রক্রিয়াধীন রয়েছে। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাঁকে কারাগারে আটক রাখা একান্ত প্রয়োজন।

বর্তমান কর্ম এলাকা বহাল রাখার দাবি নিকাহ রেজিস্ট্রারদের

প্রস্তাবিত মুসলিম বিবাহ ও তালাক (নিবন্ধন) বিধিমালা-২০২৬-এর খসড়ায় নিকাহ্ রেজিস্ট্রারদের দীর্ঘদিনের কর্ম-অধিক্ষেত্র (কর্মএলাকা) পরিবর্তনের প্রস্তাব বাতিলসহ পাঁচ দফা দাবি জানিয়েছে বাংলাদেশ মুসলিম নিকাহ্ রেজিস্ট্রার ও নিকাহ্ রেজিস্ট্রার কল্যাণ ঐক্য পরিষদ।

আশুলিয়ায় নতুন করে ৫ পোশাক কারখানায় ছুটি, বন্ধ অর্ধশতাধিক

আশুলিয়ায় শ্রমিক অসন্তোষের মধ্যে নতুন করে পাঁচটি পোশাক কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে। ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকাসহ তিন দফা দাবিতে কর্মবিরতির জেরে এলাকায় অর্ধশতাধিক কারখানায় উৎপাদন বন্ধ রয়েছে।

নির্বাহী আদেশে ১-১২তম নিবন্ধনধারীদের নিয়োগের দাবি, দ্রুত প্রজ্ঞাপন জারির আহ্বান

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) ১ম থেকে ১২তম নিবন্ধনধারী নিয়োগপ্রত্যাশীদের নির্বাহী আদেশের মাধ্যমে নিয়োগের দাবি জানিয়েছে ১-১২তম এনটিআরসিএ কর্তৃক নিবন্ধনধারী নিয়োগপ্রত্যাশী শিক্ষক সমিতি। এ জন্য দ্রুত প্রজ্ঞাপন জারির আহ্বান জানিয়েছে সংগঠনটি। অন্যথায় প্রতিটি বিভাগে সমাবেশ…

জনপ্রিয় টার্গেট

নিজের পণ্য কিনতে নিষেধ করার পর দোকানে ক্রেতাদের দীর্ঘ লাইন

যুব উন্নয়ন কর্মকর্তা পদের প্রশ্নপত্র ফাঁসে জড়িত তৌকির কারাগারে

প্রকাশ: ০৬:৪৫:২৪ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬