ঢাকা ১১:০৭ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

কর্মক্ষেত্রে সফট স্কিলের বিকল্প নেই

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ১০:৪৮:৩১ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
  • ৩ বার পঠিত হয়েছে

কর্মক্ষেত্রে অধিকাংশ কাজই দলগত প্রচেষ্টায় সম্পন্ন হয়। তাই সহকর্মীদের সঙ্গে সমন্বয় করে কাজ করার মানসিকতা থাকা প্রয়োজন। একটি কার্যকর দল গড়ে তুলতে পারস্পরিক বিশ্বাস, সহযোগিতা ও অভিন্ন লক্ষ্য জরুরি।

দলের সদস্যদের অভিজ্ঞতা ও দৃষ্টিভঙ্গি ভিন্ন হতে পারে। এসব মতামতকে গুরুত্ব দিলে নতুন ধারণার জন্ম হয়, সমস্যার কার্যকর সমাধানও পাওয়া যায়। পরস্পরের প্রতি শ্রদ্ধা ও সহযোগিতার মনোভাব দলকে আরও শক্তিশালী করে।

নেতৃত্ব কেবল ব্যবস্থাপক কিংবা ঊর্ধ্বতন কর্মকর্তাদের জন্য নয়। যেকোনো কর্মী নিজের দায়িত্ব যথাযথভাবে পালনের মাধ্যমে নেতৃত্বের পরিচয় দিতে পারেন। এ ক্ষেত্রে প্রয়োজন অন্যকে অনুপ্রাণিত করা, পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত নেওয়া এবং গঠনমূলক পরামর্শ দেওয়ার সক্ষমতা।

একজন ভালো নেতা দলের সদস্যদের উৎসাহিত করেন। সংকটের সময় বিচক্ষণতার সঙ্গে সিদ্ধান্ত নেন। পাশাপাশি তাঁদের কাজের মূল্যায়ন করে ইতিবাচক ফিডব্যাক দেন। এতে কর্মীদের আত্মবিশ্বাস বাড়ে, উন্নত হয় কাজের মান।

সফট স্কিল জন্মগত বিষয় নয়; নিয়মিত চর্চার মাধ্যমে এসব দক্ষতা অর্জন ও উন্নত করা যায়। এ জন্য কয়েকটি অভ্যাস গড়ে তোলা যেতে পারে।

নেটওয়ার্কিং: বিভিন্ন অনুষ্ঠান, কর্মশালা ও পেশাগত আয়োজনে অংশ নিয়ে নতুন মানুষের সঙ্গে পরিচিত হওয়া এবং মতবিনিময়

বই পড়া ও অনলাইন কোর্স: সফট স্কিলবিষয়ক বই, নিবন্ধ ও অনলাইন কোর্স থেকে নতুন কৌশল শেখা সম্ভব।

নিয়মিত আত্মমূল্যায়ন: নিজের দুর্বলতা চিহ্নিত করে তা কাটিয়ে ওঠার চেষ্টা করতে হবে। সহকর্মীদের পরামর্শ গ্রহণের মাধ্যমেও নিজেকে উন্নত করা যায়।

সফট স্কিলের চর্চা কর্মক্ষেত্রে ইতিবাচক পরিবেশ গড়ে তোলে। সহকর্মীদের মধ্যে বোঝাপড়া ও সহযোগিতা বাড়ে। দলগত প্রচেষ্টায় সৃজনশীল চিন্তার বিকাশ ঘটে, তৈরি হয় নতুন সম্ভাবনা। একই সঙ্গে কাজের মান, উৎপাদনশীলতা ও প্রতিষ্ঠানের সাফল্য বৃদ্ধি পায়।

প্রযুক্তিগত দক্ষতা একজন কর্মীকে কাজের উপযোগী করে তোলে, অন্যদিকে সফট স্কিল তাঁকে কর্মক্ষেত্রে কার্যকর ও গ্রহণযোগ্য করে তোলে। তাই পেশাগত জীবনে এগিয়ে যেতে হার্ড স্কিলের পাশাপাশি সফট স্কিলের নিয়মিত চর্চাও অপরিহার্য।

কর্মজীবনে সাফল্যের চাবিকাঠি

কর্মজীবনে সাফল্যের চাবিকাঠি

সময়ের সঙ্গে পাল্টে যাচ্ছে চাকরির বাজার ও কর্মক্ষেত্রের চাহিদা। আজকের করপোরেট ও প্রাতিষ্ঠানিক বিশ্বে শুধু ভালো একাডেমিক ফল বা সিভিতে থাকা কয়েকটি টেকনিক্যাল দক্ষতাই সাফল্যের নিশ্চয়তা নয়। মেধা একজনকে সাক্ষাৎকার পর্যন্ত পৌঁছে দিতে পারে, কিন্তু কর্মক্ষেত্রে দীর্ঘমেয়াদি সাফল্য, সম্মান ও অগ্রগতি নির্ভর করে

সফলতার কৌশল ‘জিরো টু ওয়ান’

সফলতার কৌশল ‘জিরো টু ওয়ান’

ব্যবসা, ক্যারিয়ার কিংবা জীবনের প্রতিটি ক্ষেত্রে আমরা প্রতিযোগিতায় মেতে উঠি। সবার আগে যাওয়ার এই দৌড়ে এতটাই ব্যস্ত হয়ে পড়ি যে অনেক সময় লড়াইয়ের আসল উদ্দেশ্যই হারিয়ে যায়। অথচ প্রখ্যাত উদ্যোক্তা, পেপ্যালের সহপ্রতিষ্ঠাতা ও বিনিয়োগকারী পিটার থিয়েল তাঁর আলোচিত বই ‘জিরো টু ওয়ান’-এ তুলে ধরেছেন ভিন্ন এক দর্শন।

জুলাই অভ্যুত্থান সম্পর্কে ইংরেজিতে বলুন

জুলাই অভ্যুত্থান সম্পর্কে ইংরেজিতে বলুন

মো. জাহিদ হাসান নাইম বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় থেকে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিং (ইইই) বিষয়ে স্নাতক শেষ করেছেন। এরপর তিনি পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষে ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করেছেন। ৪৫তম বিসিএসে প্রশাসন ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হন। তাঁর মেধাক্রম ছিল ৪। ভাইভা বোর্ডের…

জনপ্রিয় টার্গেট

বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকার ম্যাচ দেখবেন কোথায়

কর্মক্ষেত্রে সফট স্কিলের বিকল্প নেই

প্রকাশ: ১০:৪৮:৩১ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬